তাহ্ক্বীক হাদিস শরিফ — মিশকাতুল মাসাবিহ (২) (বই)
/ ৭৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents পর্ব-৪ : সলাত ১৩৫ শাওকানী (রহঃ) বলেন, ‘আবদুল কারীমের রিওয়ায়াত দ্বারা দলীল গ্রহণ করা যায় না । মীযান গ্রছ্ছে - তার ব্যাপারে আলোচনা পূর্ণতা পেয়েছে । তবে অত্যাচারীদের পেছনে সলাত আদায় বিশুদ্ধ হওয়ার ব্যাপারে প্রথম যুগের ইজমা এর পণ্ডিত অবশিষ্ট সহাবী ও তাবি‘ঈগণ কর্মগতভাবে ইজমাতে পৌঁছেছে। অপরদিকে উক্তিগতভাবেও একমত (ইজমা) সংঘটিত হওয়া অসম্ভব নয়, কেননা এ যুগসমূহে আমীরগণ তারাই পাঁচ ' ওয়াক্ত সলাতের ইমাম ছিল । তখন মানুষের আমীরগণ ছাড়া কেউ তাদের ইমামতি করত না । প্রত্যেক ' শহরের আমীর তাদের ইমামতি করত । তখন উমাইয়্যাহ্‌ বংশের শাসন ছিল। তাদের অবস্থা ও তাদের আমীরদের অবস্থা কারো কাছে গোপন নয়। ইমাম বুখারী ‘আবদুল্লাহ বিন উমার (রহঃ) সম্পর্কে সংকলন করেন, নিশ্চয় তিনি হাজ্জাজ বিন ইউসুফের পেছনে সলাত আদায় করতেন । ইমাম মুসলিম ও সুনান গ্রস্থকারগণ সংকলন করেন নিশ্চয় আবূ সাঈদ আল খুদরী মারওয়ান-এর পেছনে ঈদের সলাত আদায় করেছেন যে ঈদে মারওয়ান কর্তৃক ঈদের খুৎবাহকে সলাতের আগে নিয়ে আসার কথা আ্বাছে। আর মারওয়ান কর্তৃক এ আচরণের কারণ মূলত যা হাদীসে প্রমাণিত হয়েছে যে, নাবী হ্ুহুই সংবাদ দিয়েছেন, উম্মাতের মাঝে এমন কিছু আমীর হবে যারা সলাতকে (মেরে নষ্ট করবে) ফেলবে এবং সলাতের নির্ধারিত সময় ছাড়া অন্য সময়ে তা আদায় করবে তখন সহাবীগণ বলেন, হে আল্লাহর রসূল! তখন আমাদেরকে কি করতে নির্দেশ করছেন? রসূল শ্ুস্লু বললেন, তোমরা সময়মত সলাত আদায় করবে এবং সম্প্রদায়ের সাথে তোমাদের সলাতকে তোমরা নাফ্‌্ল হিসেবে ধরবে । এঁ ব্যক্তির ব্যাপারে কোন সন্দেহ নেই যে, যে ব্যক্তি সলাতকে মেরে ফেলবে (নষ্ট করবে) এবং তা নির্দিষ্ট সময় ছাড়া অন্য সময় আদায় করবে সে ব্যক্তি ন্যায়বান ব্যক্তি নয় । নাবী শুই এ ধরনের ব্যক্তির পেছনে নাফ্‌ল হিসেবে. সলাত আদায়ের অনুমতি দিয়েছেন। এ ক্ষেত্রে নাফ্‌ল ও ফার্যের মাঝে কোন পাথর্ক্য নেই । আমীর ইয়ামানী এ হাদীসটি উল্লেখের পর বলেন, তাদের পেছনে সলাত আদায়ের অনুমতি দেয়া হয়েছে এবং এ সলাতকে নাফ্‌ল হিসেবে সাব্যস্ত করা হয়েছে। কেননা তারা এ সলাতকে তার স্ব সময় হতে বের করে দিয়েছে। এর ব্যাখ্যা হচ্ছে তারা যদি এ সলাতকে তার স্ব সময়ে আদায় করত তাহলে সে তাদের পেছনে ফার্য হিসেবে সলাত অদায়ের নির্দেশপ্রাপ্ত হত । অপর কারণ ‘আলী শ্লদ্ হতে যা বর্ণিত হয়েছে, তার নিকট কৃওমের কিছু লোক একজন ব্যক্তিকে নিয়ে আসলেন । তারা বলল, নিশ্চয় এ লোকটি আমাদের ইমামতি করে আর আমরা তাকে অপছন্দ করি তখন ‘আলী ধ্লদ্্চ এ লোকটিকে বলল, নিশ্চয় তুমি বিষয়সমূহে নির্যাতিত অথব তোমার কাজে তুমি অত্যাচারী এ অবস্থায় তুমি তোমার সম্প্রাদায়ের ইমামতি করবে যে, তারা তোমাকে অপছন্দ করে। অত্র হাদীসে যদিও ‘আলী শ্ল লোকটিকে ইমামতির ব্যাপারে তিরস্কার করেছেন কিন্তু সম্প্রদায়কে তার অনুসরণ করা থেকে বারণ করেননি এবং তাদেরকে সলাত দোহরানোর ব্যাপারে নির্দেশ দেননি । ফলকথা : ইমামতির জন্য এগিয়ে যাওয়া পাপী ও বিদ্‌“আতীর জন্য হারাম কোন সম্প্রদায়ের জন্য বৈধ হবে না এমন ব্যক্তিকে ইমামতির জন্য এগিয়ে দেয়া । এ ধরনের ব্যক্তিকে ইমামতিতে বাধা দেয়া ও ইমামতির স্থান থেকে অপসারণ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি সম্প্রদায় এ ধরনের ব্যক্তিকে ইমামতির জন্য এগিয়ে দেয় তাহলে তারা পাপী সাব্যস্ত হবে তবে এ ধরনের ব্যক্তির পেছনে সলাত মাকরূহে তাহরীমী হওয়া : সত্বেও জামা'আত বিশুদ্ধ হবে । এমতাবস্থায় মুক্তাদীদের সলাত বিশুদ্ধ না হওয়ার উপর প্রমাণ না থাকাতে সলাত নষ্ট হবে না । আর যদি তারা এ ধরনের ব্যক্তিকে ইমামতি থেকে বাধা দিতে ও সে দায়িত্ব থেকে অপসারণ করতে অক্ষম হয় এবং অন্য মাসজিদে যাওয়ার মাধ্যমে অন্য ইমামের পেছনে সলাত অদায় সম্ভব হয় তাহলে তা করাই উত্তম । https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।