Contents ১৩৪ তাহঝীক্ মিশৃকা-তুল মাসা-বীহ (দ্বিতীয় খণ্ড) সানাদে উল্লেখ করেছেন । আল্লামা ক্বাননুজী দালীলুত্ তলিবে ৩৩৯ পৃষ্ঠাতে বলেন, তা মুরসাল । আর এক কারণ রসূল ুট-এর উক্তি কোন পাপী যেন কোন মু'মিন ব্যক্তির ইমামতি না করে তবে বাদশাহ কর্তৃক তাকে হুমকি দেয়াতে সে বাদশাহর তরবারি বা ছড়ির ভয় করলে আলাদা কথা । ইমাম ইবনু মাজাহ একে জুমু'আর সলাতের ক্ষেত্রে জাবির-এর হাদীস কর্তৃক বর্ণনা করেন । তার ' সানাদে ‘আবদুল্লাহ বিন মুহাম্মাদ আল আদাবী আত্ তামীমী আর সে তাআল্লুফ তথা লেখনরি দিক দিয়ে অন্য ব্যক্তির নামের সাথে সাদৃশ্য । বুখারী, আবূ হাতিম ও দারাকুত্বনী বলেছেন, সে মুনকারুল হাদীস । এভাবে অনেকে আরও সমালোচনা করেছেন । সুতরাং পাপী বিদ্'আতকারী ব্যক্তিকে ইমামতির জন্য এগিয়ে দেয়া যাবে না আর তা মূলত আবূ উমামাহ্ ও ‘আবদুল্লাহ বিন ‘আম্র বিন ‘আস-এর হাদীসের কারণে এবং তাদের হাদীসের অনুকূল আরও যত হাদীস আছে যে হাদীসগুলো ব্যক্তিকে সম্প্রদায় অপছন্দ করাবস্থায় ব্যক্তির ইমামতি করা হারাম সাব্যস্ত হওয়ার উপর প্রমাণ করে । যদি পাপী ও বিদ্‘আতী ইমামতির জন্য এগিয়ে যায় তাহলে সম্প্রদায়ের ওপর ওয়াজিব তাদের উভয়কে ইমামতির থেকে বাধা দেয়া । যদি তারা তাকে ইমামতি করা হতে বাধা দিতে বা ইমামতির স্থান থেকে অপসারণ করতে অক্ষম হয় তখন মাকরূহ হওয়া সত্বেও তাদের উভয়ের পেছনে সলাত আদায় বৈধ হবে । (অর্থাৎ প্রয়োজনের খাতিরে তাদের উভয়ের পেছনে সলাত আদায় বৈধ হবে ।) আর তা হলে তাদের উভয়কে ইমামতি থেকে বাধা দিলে এবং অপসারণ করলে ফেৎনার আশংকা করা । আরও প্রয়োজন বলতে জামা'আত ছুটে যাওয়ার ক্ষেত্রে পাপী ও বিদ্'আতীর পেছনে সলাত আদায় করা বিশুদ্ধ হবে । এমতাবস্থায় মুক্তাদী জামা'আতের সাওয়াব পাবে তবে আল্লাহভীরু ব্যক্তির পেছনে সলাত আদায় করলে যে সাওয়াব পেত তাসেপাবেনা। মোদ্দা কথা পাপী ও বিদ্‘আতীর পেছনে যে ব্যক্তি সলাত আদায় করবে তার সলাত নষ্ট হবে না । আঃ তা মুক্তাদীর সলাত বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে ইমামকে আদেল হতে হবে এমন দলীল না পাওয়ার কারণে অপরদিকে এ ধরনের ব্যক্তিদ্বয়ের পেছনে অনুকরণ করা বৈধ হওয়ার কারণে, কেননা সলাত বৈধ হওয় সলাতের আরকানসমূহ আদায় করার সাথে সম্পৃক্ত । অথচ উল্লেখিত ব্যক্তিদ্য় আরকানসমূহ আদায়ে ব্যাপারে সক্ষম । অপর কারণ পাপী বিদ্'আতীর সলাত কবূল না হওয়া তাদের অনুসরণ করা বৈধ * হওয়াকে আবশ্যক করে না এবং তাদের কারণে মুক্তাদী এর সলাত কবূল না হওয়াকে আবশ্যক করে * উপরস্ত তাদের সলাত নষ্ট হওয়াকেও আবশ্যক করে না । কেননা নিন্দা এবং হুমকি কেবল এঁ ইমামের দি? বর্তাবে যাকে ও যার ইমামতিকে মানুষ অপছন্দ করে; বিষয়টি মুক্তাদীদের দিকে বর্তাবে না । যেমন প্ৰকাশমান । আর কেননা যার সলাত তার নিজের জন্য বিশুদ্ধ হবে তা অন্যের জন্যও বিশুদ্ধ হবে অর্থাৎ ত ইমামতি বিশুদ্ধ হবে ও তার অনুকরণ করাও জায়িয হবে । পাপী ও বিদ্'আতকারীর পেছনে সলাত বিশু হওয়ার আরেকটি কারণ রসূল শ্রুপ-এর উক্তি; ব্যক্তি অপর ব্যক্তির কর্তৃত্বের স্থানে যেন অপর ব্যক্তির ইমাম না করে। ‘আবু হুরায়রাহ্ ব্লষ্ছড-এর এ হাদীসসহ আরও অনেক হাদীস যা প্রত্যেক পাপী ও পুণ্যবান ব্য পেছনে সলাত বিশুদ্ধ হওয়ার উপর প্রমাণ বহন করে তবে সে হাদীসসমূহ দুর্বল । অপর কারণ ইমাম বুখ (রহঃ) তার তারীখে যা বর্ণনা করেছেন এবং ইমাম বায়হাঝ্বী তার গ্রন্থে ৩য় খণ্ডে ১২২ পৃষ্ঠাতে ‘আব কারীম আল বুকা থেকে যা বর্ণনা করেছেন। ‘আবদুল কারীম আল বুকা বলেন, আমি নাবী শ্রুহু-এর দশ সহাবীর সাক্ষাৎ পেয়েছি তাদের প্রত্যেকেই অত্যাচারী ইমামদের পেছনে সলাত আদায় করতেন । https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।