Contents Hh তাহঝীক্ মিশ্কা-তুল মাসা-বীহ (দ্বিতীয় খণ্ড) {394 "Vr - : 4 wr 2 পণ 025 ১৫০34 ER OE et or EN SOE বৰ ERE হুওয়াইরিস (সহাবী) আমাদের মাসজিদে আগমন করতেন । আমাদেরকে হাদীস বর্ণনা করে শুনাতেন। একদা তিনি এভাবে আমাদের মাঝে আছেন সলাতের সময় হয়ে গেল । আবূ ‘আত্বিয়্যাহ বলেন, আমরা মালিক-এর নিকট আবেদন করলাম, সামনে বেড়ে আমাদের সলাতের ইমামতি করার জন্যে । মালিক বললেন, তোমরা তোমাদের কাউকে সামনে বাড়িয়ে দাও ৷ সে-ই তোমাদের সলাত আদায় করাবে । আর আমি কেন সলাত আদায় করাব না । কারণ তোমাদেরকে বলছি, আমি রসূলুল্লাহ হ্রহন-কে বলতে শুনেছি, যে লোক কোন জাতির সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যায় সে যেন তাদের ইমামতি না করে বরং তাদের মধ্যে কেউ ইমামতি করবে । (আবূ দাউদ, তিরমিযী; নাসায়ীও এ হাদীসটি বর্ণনা করেছেন । কিন্তু তিনি নাবী এ:ই...... শব্দগুলো পর্যন্ত উল্লেখ করেছেন)”*" ব্যাখ্যা : হাদীসটি এ ব্যাপারে দলীল প্রদান করছে যে, মুক্বীম ব্যক্তি পর্যটক বা মুসাফিরের চেয়ে ইমামতির বেশি অধিকার রাখে যদিও মুসাফির মুঝ্বীমের চেয়ে কুরআন পাঠ ও সুন্নাহ সম্পর্কে বেশি জ্ঞানী হয়। হাদীসটি বর্ণনার পর ইমাম তিরমিযী (রহঃ) বলেন, নাবী শ্ু:ু-এর সহাবী ও অন্যান্য অধিকাংশ বিদ্বানদের কাছে এর উপরই ‘আমাল এবং তারা বলেছেন ইমামতির ক্ষেত্রে ঘরের মালিক বা মুকঝ্বীম মুসাফির অপেক্ষা বেশি অধিকার রাখে । কতিপয় বিদ্বান বলেছেন, মুঝক্বীম যখন মুসাফিরকে অনুমতি দিবে তখন মুসাফির মুঝক্বীমের ইমামতি করাতে কোন দোষ নেই এবং ইমাম মালিক বিন হুওয়াইরিস (রহঃ)-এর হাদীস সম্পর্কে উক্তি করছেন এতে তিনি মুসাফির ব্যক্তিকে মুঝ্বীম ব্যক্তির ইমামতি না করতে কঠোরতা করেছেন । যদিও (বাড়ির মালিক) মুঝ্বীম মুসাফিরকে অনুমতি দেয় । তিনি বলেছেন, এমনিভাবে কোন মুসাফির ব্যক্তি কোন এলাকায় সফর করলে তাদের ইমামতি করবে না । সে বলবে যেন এলাকাবাসীর কেউ তাদের ইমামতি করে । ইমাম তিরমিযীর কথা এখানে সমাপ্ত । মাজৃদ ইবনু তায়মিয়্যাহ্ আল মুনতাক্বা* খৃস্থে অধিকাংশ বিদ্বানদের থেকে হাদীসটি উল্লেখের পর বলেছেন, মুসাফির কোন স্থনের স্থায়ী বাসিন্দা কর্তৃক অনুমতি পেলে অত্র এলাকার ইমামতি করতে কোন দোষ নেই । তিনি পূর্বোক্ত আবূ মাস্‘উদ-এর হাদীস (4532১) দ্বারা দলীল গ্রহণ করেছেন । তিনি বলেছেন, ইবনু ‘উমার এর বর্ণনাকৃত হাদীসের ব্যাপকতা একে শক্তিশালী করেছে। তাতে আছে নিশ্চয়ই নাবী শ্রী বলেছেন, ক্ব্য়ামাতের দিন তিন ব্যক্তি মিশক আম্বরের স্তুপের উপর থাকবে; এক বান্দা এমন যে আল্লাহর হক ও মুনীবের হক আদায় করেছে, দ্বিতীয় ব্যক্তি যে সম্প্রদায়ের ইমামতি করেছে এ অবস্থায় তারা তার প্রতি সন্তুষ্ট শেষ পর্যন্ত । ইমাম তিরমিযী একে বর্ণনা করেছেন। আবু হুরায়রাহ্ ব্্ঞ নাবী শ্রহল্নু থেকে বর্ণনা করেছেন; নাবী হ্ুলেঁ বলেছেন : আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে এমন ব্যক্তির জন্য অনুমতি ছাড়া কোন সম্প্রদায়ের ইমামতি করা বৈধ হবে না । ইমাম __ আবু দাউদ হাদীসটি বৰ্ণনা করেছেন। 'উবায়দুল্লাহ মুবারকপূরী (রহঃ) বলেছেন, আমাদের কাছে প্রাধান্যতর উক্তি হল মুৰববীম ব্যক্তি মুসাফির ব্যক্তিকে ইমামতির অনুমতি দিলে সে মুহূর্তে মুসাফিরের ইমামতি করাতে **২ সহীহ : আবু দাউদ ৫৯৬, আত্ তিরমিযী ৩৫৬, আহমাদ ২০৫৩২, ইবনু খুযায়মাহ্ ১৫২০, বায়হাঝবী ৫৩২৪, সহীহ আল জামি‘ ৬২৭১, নাসায়ী ৭৮৬ । https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।