তাহ্ক্বীক হাদিস শরিফ — মিশকাতুল মাসাবিহ (২) (বই)
/ ৭৬৫
📝 লেখা 📖 পিডিএফ

১১২ তাহৰ্বীক্‌ মিশৃকা-তুল মাসা-বীহ (দ্বিতীয় খণ্ড) হাফিয বলেন, ইমাম বুখারীর বর্ণনা থেকে উদ্দেশ্য হল এ বর্ণনার পূর্বের বর্ণনাতে উল্লেখিত হুজরাহ্‌ থেকে কি উদ্দেশ্য তা বর্ণনা করা । 'আয়নী বলেন, ইমাম বুখারীর বর্ণনা থেকে উদ্দেশ্য হচ্ছে এ হাদীসের পূর্বের হাদীসে উল্লেখিত হুজরাহ্‌ থেকে উদ্দেশ্য বর্ণনা করা । আর কতক হাদীস কতক হাদীসের ব্যাখ্যা করে প্রত্যেক স্থান যার উপর সীমাবদ্ধ বা স্থির হয়ে থাকে তাকে হুজরাহ্‌ বলা হয় । যায়দ বিন সাবিত এর হাদীসে আছে যা ইমাম বুখারী ‘আয়িশার বিগত হওয়া হাদীসের পর বর্ণনা করেছেন যে, রসূল প্রন রমাযানে চাটাই দিয়ে হুজরাহ্‌ (রুম/কক্ষ) তৈরি করে তাতে কয়েক রাত্রি সলাত আদায় করেছেন, অতঃপর তার সহাবীগণ তার সলাতের অনুকরণ করেছেন, তারপর রসূল শল যখন সহাবীগণ সম্পর্কে অবস্থান জানালেন তখন সে তারাবীহ সলাত সেখানে আদায় করা থেকে অবসর নিতে শুরু করলেন । আবূ দাউদ, আহমাদ এবং ‘আয়িশাহ্‌ কর্তৃক আবূ সালামাহ্‌-এর বর্ণনাতে মুহাম্মাদ বিন নাস্র-এ কাছে আছে নিশ্চয় ‘আয়িশাহ্‌ তার ঘরের দরজার কাছে রসূল হুহু-এর জন্য সে চাটাইটি স্থাপন করেছিল । হাফিয বলেন, হাদীসকে বিভিন্নতার দিকে ঘুরিয়ে দেয়া অথবা দেয়ালের ক্ষেত্রে বা হুজরাকে ‘আয়িশার দিকে সম্বন্ধ করার ক্ষেত্রে রূপক অর্থের দিকে ঘুরিয়ে দেয়া যেতে পারে । যায়দ বিন সাবিত-এর হাদীসের উল্লেখের পর ‘আয়নী বলেন, এক বর্ণনাতে এসেছে রসূল হ্রহল্ু মাসজিদে চাটাই/চামড়াকে হুজরাহ্‌ হিসেবে গ্রহণ করেছিলেন । এক বর্ণনাতে আছে, তিনি আমার কক্ষে সলাত আদায় করলেন, যা ‘উমরাহ্‌ ‘আয়িশাহ্‌ থেকে বর্ণনা করেছেন, এক বর্ণনাতে আছে রসূল আমাকে নির্দেশ করলেন তখন আমি তার জন্য চাটাই স্থাপন করলে তিনি তার উপর সলাত আদায় করলেন । সম্ভবত এ সকল বর্ণনা বিভিন্ন সময় ঘটেছে । | ‘উবায়দুল্লাহ মুবারকপূরী বলেন, আমি বলব : আমার কাছে অগ্রাধিকারপূর্ণ হচ্ছে- বিষয়টিকে ' বিভিন্নতার দিকে ঘুরিয়ে দেয়া । উল্লেখিত হাদীসে এসেছে মানুষেরা হুজরার পেছন থেকে রসূল হরললঁ-এর সলাতের অনুসরণ করেছিলেন এতে এ ব্যাপারে দলীল আছে যে, ইমাম ও মুক্তাদীদের মাঝে আড়াল হওয়া সলাত বিশুদ্ধ হওয়াতে প্রতিবন্ধক না। কেননা বর্ণনার দাবি নিশ্চয় সহাবীগণ তারা রসূল শ্লুল্ল-এর অনুকরণ করত এমতাবস্থায় রসূল হলে হুজরাহ্‌/কক্ষের ভিতরে ও তারা হুজরার বাইরে থাকতো । ইমাম আবু দাউদ এ ব্যাপারে একটি অধ্যায় বেঁধেছেন তা হচ্ছে মুক্তাদী ইমামের অনুসরণ করবে এ অবস্থায় মুক্তাদী ও ইমাম উভয়ের মাঝে দেয়াল থাকা ৷ ইমাম বুখারী ‘আয়িশাহ্‌ কর্তৃক ‘উমরাহ্‌ ও আবূ সালামাহ্‌ এর দু’ বর্ণনা এবং যায়দ বিন সাবিত-এর হাদীসের উপর একটি অধ্যায় বেধেছেন তা হচ্ছে যখন ইমাম ও সম্প্রদায়ের মাঝে. (সলাতাবস্থায়) প্রাচীর বা পর্দা থাকবে । তাতে তিনি হাসান-এর কথা উল্লেখ করেছেন : তুমি ও তোমার ইমাম সলাত আদায় করা অবস্থায় উভয়ের মাঝে নদী থাকলেও কোন সমস্যা নেই । আরও উল্লেখ করেছেন আবূ মিযলাজ-এর কথা (প্রসিদ্ধ তাবি‘ঈ লাহিকৃ বিন হুমায়দ) তা হচ্ছে মুক্তাদী যখন ইমামের তাকবীর শুনবে তখন সে ইমামের অনুকরণ করবে যদিও উভয়ের মাঝে পথ বা প্রাচীর থাকে । ‘আয়নী বলেন, ‘এতে কোন ক্ষতি হবে না’- কথাটুকু গোপন আছে । এ ব্যাপারে মাসআলাটি মতানৈক্যপূর্ণ । তবে অধ্যায়ে এমন কিছু নেই যা উল্লেখিত মাসআলা জায়িয হওয়ার ব্যাপারে প্রমাণ বহন করে । এটা মালিকীদের মাযহাবও বটে । যা আনাস, আবু হুরায়রাহ্‌, ইবনু সীরীন ও সালিম হতে বর্ণিত । ‘উরওয়াহ্‌ ইমামের ইকতেদা করতেন এমতাবস্থায় তিনি তার গৃহে থাকতেন, তার মাঝে ও মাসজিদের মাঝে পথ থাকত ৷ মালিক বলেন, মুক্তাদী ও ইমামের মাঝে পথ বা ছোট নদী রেখে সলাত আদায় করাতে কোন সমস্যা নেই । এমনিভাবে কাছাকাছি অবস্থানকারী নৌযানসমূহ; এ নৌযানগুলোর কোন একটিতে ইমাম অন্যগুলোতে মুক্তাদী অবস্থান করে সলাত আদায় করলে মুক্তাদীদের সলাত জায়িয হবে । তবে একটি দল https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।