তাহ্ক্বীক হাদিস শরিফ — মিশকাতুল মাসাবিহ (২) (বই)
/ ৭৬৫
📝 লেখা 📖 পিডিএফ

পর্ব-৪ : সলাত ১০৭ ‘উবায়দুল্লাহ মুবারকপূরী বলেন, আমি বলব আবূ বাক্রার হাদীসের শেষে ত্ববারানী এর “তুমি যা পাও তা সলাত হিসেবে আদায় কর আর যা তোমার ছুটে গিয়েছে তা ক্বাযা কর ৷” এ শব্দ দ্বারা অতিরিক্ত করা ক্বয়াম ও সূরাহ্‌ ফাতিহা ছুটে যাওয়া রাক'আতটি গণ্য না হওয়ার উপর প্রমাণ বহন করছে । উল্লেখিত কথার উপর আরও প্রমাণ বহন করছে ইবনু আবী শায়বাহ্‌ তার মুসান্নাফে মু‘আয বিন জাবাল হতে যা বর্ণনা করেছেন তা । মু‘আয বিন জাবাল বলেন, আমি রসূল শ্ুলু-কে যে অবস্থার উপরই পেয়েছি তার সাথে সে অবস্থার উপরেই শামিল হয়েছি । সলাত থেকে যা আমার ছুটে গিয়েছে তা পরে আদায় করেছি । অতঃপর মু‘আয + নাবী হ্লঁ-কে সলাতের কিছু অংশ বা রাকু‘আতের কিছু অংশের সাথে পেয়েছেন । যতটুকু নাবীর সাথে পেয়েছেন ততটুকুর অনুসরণ করেছেন এবং নাবীর সালামের পর ছুটে যাওয়া রাক'আত আদায় করেছেন । তারপর নাবী শ্রী মু'আয-এর অবস্থা দেখে সহাবীদেরকে বললেন, মু‘'আয তোমাদের জন্য সুন্নাতের অনুসরণ করলেন । সুতরাং তোমরা তা কর । আহলে যাহির ও যারা তাদের অনুকূল করছেন তাদের উক্তিকে প্রাধান্য দেয়ার পর আমাদের শায়খ তিরমিযীর ব্যাখ্যা গছে বলেন, আবূ বাক্রার হাদীস একটি চাক্ষুস ঘটনা অর্থাৎ তাতে বহু ধরনের সম্ভাবনা রয়েছে । যে হাদীস ইমামের পেছনে ছুটে যাওয়া সলাতাংশ পূর্ণ করার ব্যাপারে নির্দেশ এবং ক্ব্য়াম ও সূরাহ্‌ ফাতিহাহ্‌ পাঠ ফার্য হওয়ার ক্ষেত্রে উক্তিগত দলীলের আওতাভুক্ত না । শাওকানী তার ফাতাওয়া গ্রন্থে যাকে তার সন্তান আহমাদ বিন মুহাম্মাদ ‘আলী আশ্্‌ শাওকানী ফাতহুর রব্বানী বলে নামকরণ করেছেন । সেখানে বলেন, ক্ব্য়াম ও সূরাহ্‌ ফাতিহাহ্‌ ছুটে যাওয়া রাক'আত রাক্‌ু“আত হিসেবে গণ্য হবে । মূলত তিনি শারহুল মুনতাব্বা গ্রছ্ছে যা বিশ্লেষণ করেছেন তা তার বিপরীত । যেমন তিনি এঁ অবস্থাকে যে ওঁ অবস্থায় মুক্তাদী ইমামকে পায় ‘আম দলীলাদি অপেক্ষা খাস মনে করেন যে সকল ‘আম দলীলাদি প্রত্যেক রাক্‌“আতে প্রত্যেক সলাত আদায়কারীর ওপর সূরাহ্‌ ফাতিহাহ্‌ পাঠ করা আবশ্যক প্রমাণ করে। J এ ব্যাপারে তিনি প্রমাণ গ্রহণ করেছেন ইবনু খুযায়মাহ্‌, দারাকুত্বনী ও ইমাম বায়হাৰ্বী তার কিতাবে দ্বিতীয় খণ্ডে ৮৯ পৃষ্ঠাতে আবু ছুরায়রাহ্‌ কর্তৃক মারফ্‌' সূত্রে যা বর্ণনা করেছেন তার মাধ্যমে । তাতে আছে ইমাম তার মেরুল্দণগ্ড সোজা করার পূর্বে যে ব্যক্তি কোন রাক্‌‘আতে পাবে সে এঁ রাকআত পাবে। এ মতকে সমর্থন করছেন বর্তমান সময়ে কিছু আহলে হাদীসগণ । উল্লেখিত হাদীস অনুসারে মতামত পোষণকারীদের সম্পর্কে প্রথম জওয়াব বা উত্তর : নিশ্চয়ই হাদীসটির সানাদে ইয়াহ্‌ইয়া বিন হুমায়দ রয়েছে। তার অবস্থা অজানা; হাদীসের ক্ষেত্রে নির্ভরযোগ্য নয় । ইমাম বুখারী.তার জুয্‌উল ক্বরাআাতে এ ধরনের মত পোষণ করেছেন, দারাকুত্বনী তাকে দুর্বল বলেছেন । ‘উক্বায়লী তাকে দুর্বলদের মাঝে উল্লেখ করেছেন এ অবস্থায় যে, ইয়াহ্‌ইয়া তার উক্তি ‘ইমাম তার মেরু্দগুকে সোজা করার পূর্বে" দ্বারা সানাদে তার স্তরে একাকী হয়েছেন। ‘উক্বায়লী বলেন, একে মালিক ও যুহরীর সাথীবর্গ থেকে অন্যান্য হাফিযুল হাদীসগণ বর্ণনা করেছেন, তবে শেষের অতিরিক্তাংশ তারা উল্লেখ করেননি, সম্ভবত তা যুহরীর কথা । ইবনু আবী ‘আদী হাদীসটি উল্লেখ করার পর বলেন, এ অতিরিক্তাংশের বর্ণনার ক্ষেত্রে তিনি একাকী হয়েছেন । আমি তাকে ছাড়া এর অন্য কোন সানাদ জানি না । এর সানাদে কুররা বিন ‘আবদুর রহমান রয়েছে তার ব্যাপারে সমালোচনা করা হয়েছ । দ্বিতীয় উত্তর উল্লেখিত অতিরিক্তাংশ বিশুদ্ধ বলে সমর্থন করার পর তিনি তার এক স্থানে স্বীকার করেছেন নিশ্চয় প্রকৃতপক্ষে শার‘ঈ ও ‘উরফীভাবে (সমাজে প্রচলিত) সকল রুকন ও যিক্র এর সামষ্টিক নাম রাক'আত । https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।