১০৬ তাহৰ্বীক্ মিশ্কা-তুল মাসা-বীহ (দ্বিতীয় খণ্ড) আবূ হুরায়রার সূত্রে হাদীসটি হল যখন তোমাদের কেউ সলাতে আসবে তখন যেমন নির্দিষ্ট কাতার ছাড়া রুর্কু' না করে বরং নির্দিষ্ট কাতারে পৌছার পর রু্কু' করে । এ মতের দিকে গিয়েছেন আবূ হুরায়রাহ্ । যেমন ইবনু ‘আবদুল বার ও ইবনু আবী শায়বাহ্ তার থেকে সংকালন করেছেন । হাসান এবং ইবরাহীমও এ ' ব্যাপারে উক্তি, করেছেন। আবূ বাকরাহ্ এর হাদীস দ্বারা প্রমাণ গ্রহণ করা হয়েছে, নিশ্চয় যে ব্যক্তি ইমামকে রু্ক্' অবস্থায় পেয়ে তার সাথে শামিল হবে তাহলে এ ব্যক্তির জন্য এ রাক্‘আতটিকে গণ্য করা হবে যদিও সে রু্ক্' ও ক্ব্য়াম হতে কিছু না পায়। তার কারণ রাক্“আত ছুটে যাওয়ার আশংকায় আবূ বাকরাহ্ কাতারের পিছনে রু্ক্' করেছিল। অতঃপর রসূল শ্রহলন তার জন্য লালসা বৃদ্ধি পাওয়ার ব্যাপারে দু'আ করেছিলেন; তাকে এ রাক‘আত দোহরানোর জন্য নির্দেশ দেননি । এটা জমতূরের মাযহাব । আবু হুরায়রাহ্, আহলে যাহের, ইবনু খুযায়মাহ্, আবূ বাক্র আয্ যব্‘ঈ এবং বুখারী বলেন, যখন ব্যক্তির সূরাহ্ ফাতিহাহ্ পাঠ এবং ব্রিয়াম ছুটে যাবে তখন ইমামের সাথে রু্ক' পেলেও এ রা্ক“আত গণ্য করা হবে না । হাফিয ইবনু হাজার আসকালানী তার ফাতহুল বারী গ্রস্ছে একদল শাফি'ঈ মতাবলম্বীদের থেকে এ মাযহাবটির উল্লেখ করেছেন । শাইখ তাকিউদ্দীন সুবকী ও শাফি‘ঈ মতাবলম্বী অন্যান্য মুহাদ্দিস এ মাযহাবটি শক্তিশালী করেছেন । এ মুকবিলী এ মতটিকে প্রাধান্য দিয়েছেন। মুকবিলী বলেন, আমি এ মাসআলাটি হাদীস ও ফিকহী সর্বপ্রকারের গবেষণা দিয়ে গবেষণা করেছি, অতঃপর আমি যা উল্লেখ করেছি তার অপেক্ষা অতিরিক্ত কিছু আমি অর্জন করতে পারিনি । অর্থাৎ শুধু রু্ক্' পাওয়ার মাধ্যমে রাকআত গণ্য হবেনা । এটাই আমার কাছে প্রাধান্যতর উক্তি । সুতরাং যে ব্যক্তির সূরাহ্ ফাতিহাহ্ পাঠ ও ব্ব্য়াম থেকে কিছু ছুটে যাবে এঁ ব্যক্তি রুক্' পেলেও তার এ রাক'আত গণ্য হবে না । কারণ রু্কু' এবং ব্ব্য়াম উভয়টি সলাতের ফার্য ও রকনের অন্তর্ভুক্ত । অপর কারণ হাদীসে এসেছে তুমি যা পাও তা সলাত হিসেবে আদায় কর আর তোমার থেকে যা ছুটে যাবে তা তুমি পূর্ণ করবে । হাফিয ইবনু হাজার আসব্বালানী বলেন, উল্লেখিত হাদীস দ্বারা দলীল গ্রহণ করা হয়েছে, যে ব্যক্তি ইমামকে রু্কু' অবস্থায় পাবে তাহলে এ রুক্' পাওয়া রাক্'আতটি ব্যক্তির জন্য রাক'আত হিসেবে গণ্য করা হবে না । কারণ হাদীসে সলাত আদায়কারীর যা ছুটে যাবে তা পূর্ণ করতে বলা হয়েছে আর ব্বয়াম ও সূরাহ্ ফাতিহাহ্ পাঠ রাক্'আতেরই অন্তর্ভুক্ত । আবু বাক্রার হাদীস : জমহূর যে মত পোষণ করেছেন সে ব্যাপারে আবূ বাকরার হাদীসে কোন দলীল নেই । কেননা আবু বাকরার ব্ৰব্য়াম ও সূরাহ্ ফাতিহাহ্ ছুটে যাওয়া রাক্‘আতটি দোহরানোর ব্যাপারে হাদীসে যেমন কোন নির্দেশ করা হয়নি তেমনিভাবে আবূ বাকরাহ্ শুধু রুক্' পাওয়া রাক্“আতটিকে রাক'আত হিসেবে গণ্য করছেন এমন কোন দলীলও আমাদের কাছে বর্ণনা করা হয়নি । পক্ষান্তরে হাদীসে রসূল হুহুল-এর যে দু‘আর উল্লেখ আছে তা রু্কু' পাওয়া রাক্'আতটি গণ্য করাকে আবশ্যক করে না । কেননা ইমামের সাথে শামিল হতে নির্দেশ করা হয়েছে চাই মুক্তাদী ইমামের সাথে যা পায় তা তার জন্য গণ্য করা হোক বা না হোক, যেমন হাদীসে এসেছে তোমরা যখন সলাতে আসবে এমতাবস্থায় আমরা (ইমামগণ) সাজদাহ্ অবস্থায় থাকলে তোমরাও সাজদাহ্ করবে তবে সে সাজদাহ্কে কিছু গণ্য করবে না । একে বর্ণনা করেছেন আবূ দাউদ ও অন্যান্যগণ এঁ কথার পিছনে যে, নাবী শরহে আবূ বাক্রাহ্-কে তার কৃতকর্মের ন্যায় কাজের পুনরাবৃত্তি করা থেকে নিষেধ করেছেন । যে হাদীসে কোন একটি বিষয়কে নিষেধ করেছেন সে হাদীস থেকে আবার এঁ বিষয়ের স্বপক্ষে দলীল গ্রহণ করা বিশুদ্ধ হবে না । শাওকানী ‘নায়লুল আওতার’-এ এভাবেই উল্লেখ করেছেন। https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।