Contents 8১ ll পর্ব-৭ : সওম (রোযা) হাষ্ম। পক্ষান্তরে ইমাম মালিক, শাফি“ঈ এবং আহমাদ ইবনু হাম্বাল-এর মতে অবশ্যই মুসলিম দাস হতে হবে। কেননা হত্যার কাফ্ফারাতে মুসলিম হওয়া শর্ত। এর ভিত্তি এই যে, বিধান যখন একই হয় তখন কারণ ভিন্ন হলেও শর্তমুক্ত বিধানকে শর্তযুক্ত বিধানের আওতাভুক্ত করা হবে কি? যদি শর্তযুক্ত করা হয় তা কি কিয়াম কিয়াসের ভিত্তিতে, না অন্য কিছু দ্বারা? যার বিস্তারিত বর্ণনা উসূলের কিতাবসমূহের মধ্যে বিদ্যমান । is G5 288) * “মাটজন মিসকীনকে খাওয়াতে সক্ষম কি?” ইবনু দাকীকব আল ‘ঈদ বলেন : হাদীসের এ অংশ প্রমাণ করে উল্লেখিত সংখ্যক মিসকীনকে খাওয়াতে হবে। দশজন মিসকীনকে ছয়দিন খাওয়ালে চলবে না । হানাফীদের প্রসিদ্ধ অভিমত এই যে, একজন মিসকীনকে ষাটদিন খাওয়ালেও চলবে । হাফিয ইবনু হাজার বলেন : 2৬! থেকে উদ্দেশ্য খাদ্য দান করা, খাওয়ানো শর্ত নয়। হাদীস প্রমাণ করে যে, সিয়াম ভঙ্গের কাফ্ফারাহ্ হাদীসে বর্ণিত তিনটি বিষয়ের যে কোন একটি কাফ্ফারাহ্ হিসেবে যথেষ্ট জমহূর “উলামাহ্গণের অভিমত এটিই । ইমাম মালিক-এর প্রসিদ্ধ মত এই যে, সহবাসের মাধ্যমে সিয়াম ভঙ্গ হলে তার কাফ্ফারাহ্ হবে খাদ্য খাওয়ানো অন্য কিছু নয়। আর পানাহারের মাধ্যমে সিয়াম ভঙ্গ হলে হাদীসে বর্ণিত তিনটির কোন একটি বিষয় কাফ্ফারাহ্ হিসেবে যথেষ্ট । হাদীসে বর্ণিত কাফ্ফারার বিষয়সমূহ হতে যে কোন একটি ইচ্ছামত দেয়া যাবে। নাকি প্রথমে বর্ণিত বিষয় আদায়ে অপারগ হলে ২য়টি আর ২য়টিতে অপারগ হলে ৩য়টি করতে হবে? এ বিষয়ে মতভেদ রয়েছে। ১. ইমাম শাফি‘ঈ, আহমাদ ও আবু হানীফার মতে গোলাম আযাদ করতে অসমর্থ হলে দুই মাস সিয়াম প্রালন করবে । তা করতে অপারগ হলে ষযাটজন মিসকীন খাওয়াবে । অত্র হাদীসটি তাদের দলীল । ২. কাষী ‘ইয়ায-এর মতে ধারাবাহিকতা উদ্দেশ্য নয় । অতএব যে কোন একটি করলেই চলবে । CELE SNENES ‘এটা নিয়ে যাও এবং তা দ্বারা সদাকৃাহ্ কর” প্রমাণিত হয় যে, অসমর্থ হলেই কাফ্ফারাহ্ রহিত হয়ে যায় না। (EUNTEASY ‘তোমার আহালকে খাওয়াবে” অর্থাৎ- যাদের ভরণ-পোষণ তোমার দায়িত্বে তাদের খাওয়াবে । হাদীসের এ অংশ প্রমাণ করে যে, অসমর্থ ব্যক্তির কাফ্ফারাহ্ রহিত হয়ে যায়। ইমাম আওযা'ঈ এ আর অন্য কোন কাফ্ফারাহ্ দিতে বলেননি । ইমাম শাফি‘ঈ ও ইমাম আহমাদ হতেও এমন একটি বর্ণনা রয়েছে। ইমাম যুহরী বলেন : অবশ্যই কাফ্ফারাহ্ দিতে হবে। কেননা এ ব্যক্তি যখন তার অক্ষমতার কথা প্রকাশ করলেন তখন নাবী শুচ্নু তার কাফ্ফারাহ্ রহিত করেননি । ইমাম আহমাদ হতেও এমন একটি বর্ণনা রয়েছে অনুরূপ বর্ণিত হয়েছে আবু হানীফাহ্, সাওরী ও আবূ সাওর থেকে। ইমাম শাফি‘ঈ থেকে উপরে বর্ণিত দু’ ধরনের মস্তব্যই বর্ণিত আছে। প্রথম অভিমতটিই সঠিক । কেননা নাবী হু সর্বশেষ এ গ্রাম্য ব্যক্তিকে কাফ্ফারাহ্ থেকে অব্যাহতি দিয়েছেন। নাবী হুটু-এর বাণী EA (এ%%| এটিই তার প্রমাণ । আল্লাহ অধিক ভাল জানেন। জমতূর “উলামাহ্গণের মতে কাফ্ফারাহ্ আদায়ের সাথে সাথে উক্ত সিয়ামটিও কৃযা করতে হবে। ইমাম চতুষ্টয়ের অভিমতও তাই । https://shottanneshi.wordpress.com
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।