তাহ্ক্বীক হাদিস শরিফ — মিশকাতুল মাসাবিহ (3) (বই)
/ ٧٤٤
📝 نص 📖 PDF

Contents আমাদের কথা সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল ‘আলামীনের এবং লক্ষ-কোটি দরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ নাবী এবং সকলের অনুসরণীয় ও অনুকরণীয় একমাত্র আদর্শ নেতা মুহাম্মাদুর রসূলুল্লাহ হ- এর প্রতি ৷ মানব সভ্যতার বিকাশ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আল্লাহ রব্বুল ‘আলামীন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে মনোনীত করেছেন। ইসলামের শাশ্বত ও চিরন্তন বাণী কুরআন ও সহীহ হাদীসের মাধ্যমেই আমরা পেয়েছি। কুরআন মাজীদ হচ্ছে তাত্বিক বিধি-বিধান সম্বলিত আসমানী গ্রন্থ; হাদীস হচ্ছে তার প্রায়োগিক বিশ্লেষণ । কুরআন মাজীদে আল্লাহ তা'আলা ঘোষণা দিয়েছেন: “নিশ্চয় রসূলুল্লাহ হুহ্ুণন-এর মধ্যে তোমাদের জন্য উস্ওয়াতুন হাসানাহ্‌ বা সর্বোত্তম আদর্শ রয়েছে”- (সূরাহ্‌ আল আহযাব ৩৩ : ২১) । হাদীস শরীফে ‘আয়িশাহ্‌ ব্লষ্্ কর্তৃক বর্ণিত হয়েছে- রসূলুল্লাহ হ্রহুশর-এর চরিত্র হচ্ছে কুরআনের বাস্ড়ুব রূপ । কুরআন বুঝতে হলে হাদীসের অপরিহার্যতা অনস্বীকার্য । বাংলা ভাষায় বেশ কিছু সংখ্যক তাফসীর প্রকাশিত হলেও সে তুলনায় সংকলিত হাদীস গ্রন্থগুলোর মধ্যে তাহকীকৃ করা বাংলা অনুবাদ খুব কমই দীর্ঘদিনের । তাই হাদীস সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়ার জন্য রসূলুল্লাহ গ্প-এর সহীহ হাদীস জানার ও মুসলিমদের সত্যিকার ইসলামের পথে সুপ্রতিষ্ঠিত করার আন্তরিক প্রচেষ্টার ফসল হচ্ছে এ অনুবাদ গ্রন্থ ৷ হাদীসের বাস্তব জ্ঞান না থাকার জন্য বর্তমান যুগের মুসলিমগণ সঠিক ও নির্ভরযোগ্য হাদীসের সন্ধান না পেয়ে সত্যিকার ইসলাম থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন মতবাদের শিকারে পরিণত হচ্ছে। সুতরাং যে সকল মুসলিম ভাই ও ভগ্নিগণ যঈফ হাদীস বাদ দিয়ে শুধু সহীহ হাদীসের উপর ‘আমাল করতে চায় (আর এটাই সকলের জন্য অত্যাবশ্যক) তাহকীকৃকৃত ‘মিশ্কা-তুল মাসা-বীহ’ অনুবাদ গ্রন্থখানি তাদের যথেষ্ট উপকারে আসবে ইন্শা-আল্লা-হ । আমাদের জানা মতে প্রকাশিত ‘মিশ্কা-তুল মাসা-বীহ’-এর (আলবানী’র) তাহকীকৃ এবং (মির্‌আ-তুল মাফা-তীহ'’-এর) ব্যাখ্যাসহ অনুবাদ এটাই প্রথম । ‘হাদীস একাডেমী’ তাহকীকৃ ও ব্যাখ্যাসহ “মিশৃ্‌কা-তুল মাসা-বীহ” গ্রন্থটি বাংলা ভাষায় অনুবাদ ও প্রকাশনা কার্যক্রম গ্রহণ করে। আমরা আশা করি, আমাদের এ গ্রন্থটি গুণীমহলে বিশেষভাবে সমাদৃত হবে। প্রামাণ্য ক্রটি নির্দেশ করলে সংশোধনের প্রতিশ্র্ণতি রইল । পরিশেষে এ কাজটি বাস্তবায়ন করতে গিয়ে যে সকল ‘আলিম ও দীনী ভাই-বোন বিভিন্নভাবে মেধা, শ্রম, অর্থ, অনুপ্রেরণা, পরামর্শ দিয়ে নিরলসভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি দুআ করছি। হে আল্লাহ! তুমি আমাদের সকলকে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ দান কর। আমীন! হাদীস একাডেমী (শিক্ষা, গবেষণা ও প্রকাশনা প্রতিষ্ঠান) https://shottanneshi.wordpress.com

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.