তাহ্ক্বীক হাদিস শরিফ — মিশকাতুল মাসাবিহ (3) (বই)
/ ৭৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৬৭ পর্ব-১০ : আল্লাহ তা'আলার নামসমূহ ‘আল্লামাহ্‌ সিনদী বলেন, বাক্যদ্বয়ের উত্তম শৃঙ্খলা, অক্ষরের কমতি হওয়ার দরুন জিহবাতে এদের উচ্চারণে সহজতা থাকায় তা হালকা । হালকা হওয়ার অপর কারণ বাক্যদ্ধয় আল্লাহর সম্মানিত নামকে শব্দের বড়ত্বের কারণে তা দাড়িপাল্লায় ভারি। ইমাম ত্বীবী বলেন, “হালকা” কথাটিকে সহজ অর্থে প্রয়োগ ৰুরা হয়েছে। পক্ষান্তরে ভারি বলতে আহলুস্‌ সুন্নাহ এর কাছে মূল অর্থই উদ্দেশ্য, কেননা ‘আমালসমূহ মাপার সময় দাড়িপাল্লাতে অবয়ব দান করা হবে। আর মীযান বা দাড়িপাল্লা ও জিনিস ক্কিয়ামাতের দিন যার মাঝে বান্দাদের ‘আমালসমুহ ওযন দেয়া হবে। আর পাল্লার ধরণ সম্পর্কে অনেক উক্তি আছে তবে সর্বাধিক বিশুদ্ধ মত নিশ্চয়ই তা অনুভূতিশীল গঠনের কাটা বিশিষ্ট ও দু'টি পাল্লা বিশিষ্ট হবে। আল্লাহ তাআলা ‘আমালসমূহকে বাহ্যিক ওযনে পরিণত করবেন। এক মতে বলা হয়েছে, আমালের খাতাসমূহ ওযন করা হবে। পক্ষান্তরে ‘আমাল হল সম্মান আর সম্মানকে ওযন করা অসম্ভব । কেননা সম্মান মূলত ওযনযোগ্য না। সুতরাং ‘আমালসমূহকে ভারত বা হালকার সাথে গুণান্বিত করা যাবে না। আর একে সমর্থন করছে (435) তথা কার্ডের হাদীস ৷ যা ইমাম তিরমিযী সংকলন করেছেন ও হাসান বলেছেন। ইমাম হাকিমও একে সং করেছেন ও সহীহ বলেছেন। তার বর্ণনাতে আছে “অতঃপর খাতাসমূহ এক পাল্লাতে এবং কার্ড আরেক পাল্লাতে রাখা হবে” । আবার কারো মতে, ‘আমালসমূহকে অবয়ব দান করা হবে অতঃপর তা উত্তম আকৃতিতে আনুগত্যশীলদের ‘আমালে পরিণত হবে এবং নিকৃষ্ট আকৃতিতে পাপীদের ‘আমালে পরিণত হবে। এরপর ওযন দেয়া হবে। হাফিয বলেন, বিশুদ্ধ মতানুযায়ী ‘আমালসমূহকেই ওযন দেয়া হবে। ইবনু হিব্বান আবুদ্‌ দারদা থেকে একে মারফ্‌* সূত্রে বর্ণনা করেছেন তাতে আছে “ক্বিয়ামাতের দিন সচ্চরিত্র অপেক্ষা ভারী কোন জিনিস মীযানের পাল্লায় পরিমাপ করা হবে না” । ‘উবায়দুল্লাহ মুবারকপূরী. বলেন, ‘আমাল যেহেতু স্থির থাকে না বরং নিঃশেষ হয়ে যায়- এ ক্রটি সাব্যস্ত করে ‘আমালসমূহ ওযন করা অসম্ভব হওয়ার ব্যাপারে কৃত উক্তি খুবই দুর্বল । বরং তা বাতিল। বর্তমানে প্রাকৃতিক বিদ্যার অধিকারীরা একে বাতিল বলে ঘোষণা দিয়েছে। আর তারা নিশ্চিত করেছে উক্তিসমূহ শেষ হয়ে যায় না বরং তা শূন্যে বিদ্যমান থাকে যাকে সংরক্ষণ করা সম্ভব । আর তারা কথা ধারণ ক্ষমতাসম্পন্ন ইলেক্ট্রিক যন্ত্র আবিষ্কারের দ্বারপ্রান্তে রয়েছে। হাদীসে এঁ দিকে ইঙ্গিত রয়েছে যে, সকল দায়িত্ব অর্পণমূলক নির্দেশ কষ্টকর, আবার অন্তরের উপরেও ভারী। তবে এ ‘আমালসমূহ দাড়িপাল্লাতে ভারি হওয়া সত্বেও নাফ্‌সের উপর সহজ হালকা, সুতরাং এ ক্ষেত্রে শিথিলতা উচিত না। আসারে (তথা সহাবীদের উক্তি) আছে, “ঈসা শ্ুনুদ়ংশ-কে প্রশ্ন করা হল পুণ্য ভারি হবে এবং পাপ হালকা হবে, তার কারণ কি? উত্তরে তিনি বললেন, কেননা পুণ্যসমূহের তিক্ততা উপস্থিত এবং তার মিষ্টতা অনুপস্থিত থাকে, সুতরাং তা ভারি । অতএব তার ভারতৃ যেন তা বর্জনের ব্যাপারে তোমাকে উৎসাহিত না করে। পক্ষান্তরে পাপের মিষ্টতা উপস্থিত, তিক্ততা অনুপস্থিত (সাধারণত তা পরকালে দেয়া হয়ে থাকে) এজন্য পাপ তোমাদের ওপর হালকা, সুতরাং তার হালকা হওয়া তাতে জড়িয়ে পড়ার ব্যাপারে তোমাদের যেন উৎসাহিত না করে। কেননা পাপের কাজের মাধ্যমে কৃয়ামতের দিন মীযানসমূহ হালকা হয়ে যাবে। সিনদী বলেন, denis) এর অর্থ হল নিশ্চয়ই এ দু'টি বাক্য আল্লাহ তা'আলার কাছে অধিক প্রিয় হওয়ার সাথে গুণাস্বিত। অন্যান্য হাদীসগুলো থেকে যা বুঝা যাচ্ছে। যেমন আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় বাক্য হল (528414৫ SESES NEG HE 25941642) । অন্যথায় সকল যিক্র আল্লাহর কাছে https://shottanneshi.wordpress.com

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।