তাহ্ক্বীক হাদিস শরিফ — মিশকাতুল মাসাবিহ (3) (বই)
/ ৭৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৩৩ পর্ব-৯ : দু'আ সহীহ মুসলিম-এর এক বর্ণনায় আছে, আল্লাহ তা'আলার অতিরিক্ত একদল পর্যটক মালাক রয়েছেন। তারা আল্লাহর যিক্রকারীদের মাজলিস খুঁজে বেড়ান। কোন মাজলিস পেয়ে গেলে তাদের সাথে বসে পড়েন। একে অন্যের সাথে পাখা মিলিয়ে যিক্রকারীদের হতে নিকটতম আসমান পর্যন্ত সব জায়গাকে ঘিরে নেন। মাজলিসন ছেড়ে যিক্রকারীগণ বিচ্ছিন্ন হয়ে পড়লে মালায়িকাহ্‌ (ফেরেশতাগণ) আকাশের দিকে ও আরো উপরের দিকে উঠে যান তিনি (রনী) বলেন, তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন, অথচ ব্যাপারটি তিনি জানেন, তোমরা কোথা হতে এলে? তারা উত্তরে বলেন, আমরা তোমার এমন বান্দাদের কাছ থেকে এসেছি যারা জমিনে তোমার পবিত্রতা বর্ণনা করছে, মহতৃ ও একত্বের ঘোষণা দিচ্ছে, তোমার প্রশংসা করছে, তোমার কাছে দুআ করছে। তখন আল্লাহ জিজ্ঞেস করেন, তারা আমার কাছে কি চায়? মালায়িকাহ্‌ বলেন, তোমার জান্নাত চায়। তখন আল্লাহ বলেন, তারা কি আমার জান্নাত দেখেছে? তারা বলেন না, দেখেনি হে রব! তখন আল্লাহ বলেন, কেমন হত, যদি তারা আমার জান্নাত দেখতে পেত । তারপর মালায়িকাহ্‌ বলেন, তারা তোমার কাছে মুক্তিও চায়। তখন আল্লাহ জিজ্ঞেস করছেন, তারা কোন্‌ জিনিস হতে মুক্তি চায়? তারা বলেন, তোমার জাহান্নাম থেকে। তখন তিনি জিজ্ঞেস করেন, তারা কি আমার জাহারনাম দেখেছে? তারা বলেন, না, হে আল্লাহ! তখন তিনি বলেন, কেমন হত যদি তারা আমার জাহান্নাম দেখতে পেত । তারপর তারা বলেন, তারা তোমার কাছে ক্ষমাও চায়। তিনি (শুন) বলেন, তখন আল্লাহ বলেন, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম । তাদেরকে আমি দান করলাম যা তারা আমার কাছে চায় । আর যে জিনিস হতে তারা মুক্তি চায় তার থেকে আমি তাদেরকে মুক্ত করে দিলাম । তিনি (পুল) বলেন, মালায়িকাহ্‌ তখন বলেন, হে রব! তাদের অমুক ব্যক্তি তো খুবই পাপী। সে তো পথ দিয়ে যাবার সময় (তাদেরকে দেখে) তাদের সাথে বসে গেছে। তিনি (বু) বলেন, তখন আল্লাহ বলেন, তাকেও আমি ক্ষমা করে দিলাম। তারা এমন একদল যাদের সঙ্গী-সাথীরাও বঞ্চিত হয় না।**২ ব্যাখ্যা : (994425) হাদীসটির এ অংশের অর্থ হলো প্রতিটি মানব সন্তানের নেকী-বদী লিপিবদ্ধ করার জন্য নির্ধারিত মালায়িকাহ্‌ (ফেরেশতামণ্ডলী) ছাড়াও এ জমিনে বিচরণকারী অনেক মালাক (ফেরেশতা) রয়েছেন যারা জমিনে বিচরণ করেন আর দেখেন যে, কোন ব্যক্তি কোন সমাজ বা কোন গ্রাম আল্লাহর যিক্র করুছে। সুতরাং আমাদের উচিত বেশি বেশি করে আল্লাহর যিক্রে লিপ্ত থাকা। Eg SEs BE 0 XS ‘আল্লামাহ্‌ তীবী (রহঃ) বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের অবস্থা সম্পর্কে সবিশেষ অবগত থাকা সত্তেও আবার মালায়িকাহ্‌'র নিকট জিজ্ঞেস করলেন এর কারণ হলো, তিনি মালায়িকাহ্‌’র সামনে বানী আদামের ফাযীলাত সম্পর্কে আলোকপাত করতে ইচ্ছা কলহ গত সরান থয গল বদ FULD LS Gs EATER অর্থাৎ- EE EP ESC hn BE a EGE TT ETT HEE সৃষ্টি করবে?” (সূরাহ্‌ আল বাকবারাহ্‌ ২: ৩০) (১4১৮) ‘আল্লামাহ্‌ তবীবী (রহঃ) বলেন, অত্র হাদীসটি থেকে এ কথাও বুঝা যায় যে, মালায়িকাহ্‌'র মানব সন্তানের সাথে তাদের একটা মহব্বতের নিগূঢ় বন্ধন আছে এবং হাদীসটি দ্বারা বিভিন্ন ইসলামী সম্মেলন, কনফারেন্স, সেমিনার, সভা-সমিতির গুরুত্ব বুঝা যায় । “২ সৃহ্ীহ্‌ : বুখারী ৬৪০৮, সহীহ আত্‌ তারগীব ১৫০২ । https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।