Contents তাহকীকৃ মিশ্কা-তুল মাসা-বীহ (তৃতীয় খণ্ড) ২০২ উত্তর : আভ্যন্তরীণ ও বস্তুত সে অভিশাপের উপযুক্ত নয় তবে বাহ্যিক দিক থেকে মনে হওয়ার কারণে হয়তো এমনটা ঘটে যেতে পারে। _ S25 OU S52 LUT: OR SG NI Gs yp REE sh U5250G:OGES [Mv vo EIN EA Ss EGU US SAL Lis Ets OBS Gs C3} ২২২৫-৩] উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ হই) হতে এ হাদীসটিও বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ হল বলেছেন : তোমাদের কেউ যেন আল্লাহর কাছে দু'আ করার সময় এ কথা না বলে যে, হে আল্লাহ! তোমার ইচ্ছা হলে আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ইচ্ছা কর আমার প্রতি দয়া করো। তুমি যদি ইচ্ছা কর আমাকে রিয্ক দান করো । বরং সে দৃঢ়তার সাথে দুআ করবে (চাইবে) । তিনি যা ইচ্ছা তা-ই প্রদান করেন। তাকে দিয়ে জোরপূর্বক কোন কিছু করাতে সক্ষম নয় বা তাকে বাধা দেয়ার কেউ নেই । (বুখারী)*** ব্যাখ্যা : মাফাতীহ কিতাবের সম্মানিত লেখক বলেন, দু'আ করে আবার সে দু‘আকে কবূল করার বিষয়টি আল্লাহর ইচ্ছাধীন করে রাখতে নিষেধ করার কারণ হলো এতে করে দুআ কবুলের ক্ষেত্রে বান্দার মনে সংশয় সৃষ্টি হয়। কেননা ($2.2 0)]) “যদি তোমার ইচ্ছা থাকে” এরূপ কথা এমন ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তির সে কথা বলার পূর্বে কোন ইখতিয়ার ছিল না। এখন এরূপ কথা বলাতে তার ওপর কাজটি অপরিহার্য হয়ে গেল । এতে তার ইচ্ছা থাকুক আর না থাকুক তাকে কাজটি করাই লাগবে। সুতরাং দু‘আকারীর এরূপ কথা বলাতে দুআ কবূল করতে আল্লাহকে বাধ্য করা হয়। আর এরূপ করা আল্লাহর শানে সম্পূর্ণ বেমানান কারণ আল্লাহর ওপর ক্ষমতা প্রয়োগ করতে পারে এমন কেউ নেই । তিনি যাকে ইচ্ছা দান করেন আবার যাকে ইচ্ছা বঞ্চিত করেন । সুতরাং আল্লাহর নিকট দু'আ করলে আমাদের দৃঢ়তার সাথে দুআ করা উচিত । ইমাম বাজী (রহঃ) বলেন, হাদীসটির অর্থ হলো আল্লাহর শানে তাকে ইচ্ছাধীন করে শব্দ ব্যবহার উচিত নয়, কেননা এ কথা সকলের কাছে দিবালোকের ন্যায় পরিষ্কার যে, তিনি কাউকে ক্ষমা করলে নিজ ইচ্ছাই করেন এক্ষেত্রে কারো চাপের মুখে পড়ে কাউকে ক্ষমা করতে আল্লাহ বাধ্য হন না। এগুলো থেকে আল্লাহ তা'আলা সম্পূৰ্ণ পূতঃপবিত্ৰ । কেননা, অত্র হাদীসের শেষেই বলা হয়েছে। (4১,০১৭১) অর্থাৎ- তাকে কেউ বাধ্যকারী নেই । এখানে (9 (নিষেধাজ্ঞা) টি হারামের জন্য ব্যবহৃত হয়েছে কিনা অর্থাৎ- যদি কেউ এরূপ দু'আ করে তাহলে কি তা হারাম হবে? এ ব্যাপারে মতবিরোধ আছে তবে অধিকাংশ ‘আলিমের মতামত হারাম হওয়ার দিকেই । হাফিয ইবনু হাজার আস্কবালানী (রহঃ) ইমাম ইবুন ‘আবদিল বার (রহঃ)-এর বরাত দিয়ে বলেছেন, কোন ব্যক্তির জন্য এটা জায়িয নেই যে, সে এরূপ বলে, (৩% ০] ০০ ০-৫!) অর্থাৎ- হে আল্লাহ! তুমি আমাকে চাইলে কিছু দাও । এটা ধৰ্মীয় বা পার্থিব যে কোন বিষয়ই হোক না কেন এরূপ দুআ বৈধ নয়। কেননা, আল্লাহ তা'আলা তো নিজের ইচ্ছাই সব করেন অন্য কারো ইচ্ছার উপর নির্ভরশীল হওয়া থেকে তিনি সম্পূর্ণ মুক্ত ইমাম ইবনু ‘আবদিল বার (রহঃ) হাদীসটির বাহ্যিক অর্থের প্রতি খেয়াল করে তিনি বলেছেন, অত্র হাদীসে ব্যবহৃত নিষেধাজ্ঞাটি হারাম সাব্যস্তের জন্য ব্যবহৃত হয়েছে। ২ সহীহ : বুখারী ৭৪৭৭, আবূ দাউদ ১৪৮৩, তিরমিযী ৩৪৯৭, ইবনু মাজাহ ৩৮৫৪, মুয়াত্তা মালিক ৭২২, ইবনু আবী শায়বাহ্ ২৯১৬৩, আহমাদ ৮২৩৭, মু‘জাযমুস্ সগীর লিতৃ তৃবারানী ১৭০, সহীহ ইবনু হিব্বান ৯৭৭, সহীহ আল জার্মি' ৭৭৬৩ । https://shottanneshi.wordpress.com
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।