Contents ১৯৩ পর্ব-৮ : কুরআনের মর্যাদা বললেন, হে আমীরুল মু'মিনীন! ইয়াহুদী-খৃষ্টানদের মতো আল্লাহর কিতাবে ভিন্নতা আসার আগে আপনি এ জাতিকে রক্ষা করুন। তাই ‘উসমান উম্মুল মু'মিনীন হাফসাহ্’র নিকট রক্ষিত মাসহাফ (কুরআন মাজীদ) তার নিকট পাঠিয়ে দেবার জন্য খবর পাঠালেন। তিনি বললেন, আমরা সেটাকে বিভিন্ন মাসহাফে অনুলিপি করে আবার আপনার নিকট তা পাঠিয়ে দিব । বিবি হাফসাহ্ সে সহীফাহ্ “‘উসমানের নিকট পাঠিয়ে দিলেন। ‘উসমান গ্রষ্ছ সহাবী যায়দ ইবনু সাবিত, ‘আবদুল্লাহ ইবনু যুবায়র, সা“ঈদ ইবনু ‘আস ও ‘আবদুল্লাহ ইবনু হারিস ইবনু হিশামকে এ সহীহফাহ্ কপি করার নির্দেশ দিলেন। হুকুম মতো তারা এ সহীফার অনেক কপি করে নিলেন। সে সময় ‘উসমান কুরায়শী তিন ব্যক্তিকে বলে দিয়েছিলেন, কুরআনের কোন স্থানে যায়দ-এর সাথে আপনাদের মতভেদ হলে তা কুরায়শদের রীতিতে লিখে নিবেন। কারণ কুরআন মূলত তাদের রীতিতেই নাযিল হয়েছে । তারা নির্দেশ মতো কাজ করলেন। সর্বশেষ সমস্ত সহীফাহ্ বিভিন্ন মাসহাফে কপি করে নেবোর পর ‘উসমান মূল সহীফাহ্ বিবি হাফসাহ্'র নিকট ফেরত পাঠালেন। তাদের কপি করা সহীফাহ্সমূহের এক এক কপি রাজ্যের এক এক এলাকায় পাঠিয়ে দিলেন। এ কপি ছাড়া অন্য সব আগের সহীফায় লিখিত কুরআনকে জ্বালিয়ে ফেলতে নির্দেশ জারী করেছিলেন। ইবনু শিহাব যুহরী বলেন, যায়দ ইবনু সাবিত-এর ছেলে খারিজাহ্ আমাকে জানিয়েছেন, তিনি তার পিতা যায়দ ইবনু সাবিত-কে বলতে শুনেছেন, আমরা যখন কুরআন নকল করি, সূরাহ্ আল আহ্যাব-এর একটি আয়াত খুঁজে পেলাম না। এ আয়াতটি আমি রসূলুল্লাহ প্রুহ্ন-কে পড়তে শুনেছি । তাই আমরা তা খৌজ করতে লাগলাম ৷ খুযায়মাহ্ ইবনু সাবিত আল আনসারী-এর নিকট অবশেষে আমরা তা পেলাম । এরপর আমরা তা মাসহাফে সংযোজন করে দিলাম। আর সে আয়াতটি হলো, “মিনাল মু'মিনীনা রিজা-লুন সদাকু মা- ‘আ-হাদুল্ল-হা ‘আলায়হি” (অৰ্থাৎ- মু'মিনদের মধ্যে কতক লোক আল্লাহ্র সঙ্গে কৃত তাদের অঙ্গীকার সত্যে পরিণত করেছে)- (সুরাহ্ আল আহযাব ৩৩ : ২৩) । (বুখারী) *** ব্যাখ্যা : হাফিয ইবনু হাজার (রহঃ) বলেন, ‘উসমান শ্রল*ড-এর শাসনামলে আর্মেনিয়া ও সআ্বাযারবায়জান যুদ্ধ সংঘটিত হয়েছিল। এ যুদ্ধে সিরিয়া ও ইরাক্কের অধিবাসী অংশগ্রহণ করেছিল । ‘উসমান ৯ ইরাকৃবাসীর আমীর হিসেবে সালমান বিন রবী“আহ্ আল বাহিলীকে এবং সিরিয়াবাসীর আমীর হিসেবে হাবীব বিন মাসলামাহ্ আল ফিহরী-কে নিযুক্ত করেন। রশাত্বীয়ু (রহঃ) বলেন, আর্মেনিয়ার যুদ্ধ ‘উসমান গ্রদ্ছ-এর খিলাফাতে ২৪ হিজরীতে সালমান বিন ৰবী'আহ্-এর নেতৃত্বে সংঘটিত হয়। ইবনুল ‘আরাবী (রহঃ) বলেন, আযারবায়জান আর্মেনিয়ার পাশের এলাকা ৷ এ দু'টি যুদ্ধ একই বছরে সংঘটিত হয়েছিল । এ যুদ্ধে ইরাকৃবাসী ও সিরিয়াবাসী তিন্ন ভিন্নভাবে কুরআন তিলাওয়াত করত। কোন বর্ণনায় এসেছে, ইরাকৃবাসী ‘আবদুল্লাহ বিন মাসউদ ধ্ণ*্_এর ক্রাআাতে তিলাওয়াত করতেন। আর সিরিয়াবাসী উবাই বিন কাব গ্রহষ্ছ-এর নিয়মানুসারে তিলাওয়াত করতো । এতে তাদের মাঝে যেন এক রনের ফিত্নাহ্ শুরু হয়েছিল । ফলে তারা পরস্পরের তিলাওয়াতকে অস্বীকার করে বসত । একটি বর্ণনায় পাওয়া যায়, তারা উভয়ে [৷৭৭:৮ 4 £74; {11,3153 আয়াতকে নিয়ে মতানৈক্য করে। জাদের কেউ বলে ৩১১৪-৯)! ০০,৮5, পড়লে হুযায়ফাহ্ রাগান্বিত হলেন। এমনকি তার চোখ লাল হয়ে গেল। তিনি বলেন, যদি আমি আমিরুল মু’মিনীনের নিকট যাই তবে আমি তাকে কুরআনকে একই “সহীহ : বুখারী ৪৯৮৭, তিরমিযী ৩১০৪, সুনানুল কুবরা লিল বায়হাকী ২৩৭৪, সহীহ ইবনু হিব্বান ৪৫০৬ । https://shottanneshi.wordpress.com
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।