তাহ্ক্বীক হাদিস শরিফ — মিশকাতুল মাসাবিহ (3) (বই)
/ ৭৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents তাহকীকৃ মিশৃকা-তুল মাসা-বীহ: (তৃতীয় খণ্ড) ১৯০ থাকলে কুরআনের অনেক অংশ লোপ পেয়ে যাবে। তাই আমি সঙ্গত মনে করি যে, আপনি কুরআনকে মাসহাফ বা কিতাব আকারে একত্রিত করতে হুকুম দেবেন। আবু বাক্র শল বলেন, আমি ‘উমারকে বললাম, এমন কাজ কিভাবে আপনি করবেন, যে কাজ রসূলুল্লাহ হ্রহন্ন করেননি? ‘উমার ধ্র*্ উত্তরে বললেন, আল্লাহর শপথ । এটা হবে একটা উত্তম কাজ । ‘উমার গ্র্ছ এভাবে আমাকে বার বার বলতে লাগলেন । অতঃপর আল্লাহ এ কাজের গুরুত্ব বুঝার জন্য আমার হৃদয় খুলে দিলেন এবং আমিও এ কাজ করা সঙ্গত মনে করলাম । যায়দ শ্লঞছ বলেন, আবু বাক্র শ্রগ আমাকে বললেন, তুমি একজন বুদ্ধিমান যুবক যার ব্যাপারে আমাদের কোন সন্দেহ সংশয় নেই । রসূলুল্লাহ ্লু-এর ওয়াহীও তুমি লিখতে তাই তুমিই কুরআনের আয়াতগুলো খৌজ করো এবং এগুলো গ্রন্থাকারে (মাসহাফ) একত্র করো । যায়দ গ্র* বলেন, তারা যদি আমাকে পাহাড়সমূহের কোন একটিকে স্থানান্তরের দায়িত্ব অর্পণ করতেন তা-ও আমার জন্য কুরআন একত্র করার দায়িত্ব অপেক্ষা অধিক দুঃসাধ্য হত না । যায়দ ধ্লশ্ছ বলেন, আমি বললাম, যে কাজ নাবী শুই করেননি, এমন কাজ আপনারা কী করে করবেন? আবু বাক্র ধ্ল্ছু বললেন, আল্লাহর কসম! এটা বড়ই উত্তম কাজ। মোটকথা, এভাবে আবূ বাক্র গ্রলষ্ছ আমাকে বার বার বলতে লাগলেন সর্বশেষ আল্লাহ তাআলা আমার হৃদয়কেও এ গুরুত্ব অনুধাবন করার জন্য খুলে দিলেন, যে কাজের জন্য আবূ বাক্র ও ‘উমারের হৃদয়কে খুলে দিয়েছিলেন। অতএব খেজুরের ডালা, সাদা পাথর, পশুর হাড়, মানুষের (হাফিযদের) অন্তর ও স্মৃতি হতে আমি কুরআনের আয়াত সংগ্রহ করতে লাগলাম । সর্বশেষ আমি সূরাহ্‌ আত্‌ তাওবার শেষাংশ, ‘লাকৃদ জা-আকুম রসূলুম মিন আনফুসিকুম’ হতে সূরার শেষ পর্যন্ত সংগ্রহ করলাম আবু খুযায়মাহ্‌ আনসারীর কাছ থেকে। এ অংশ আমি তার ছাড়া আর কারো কাছে পাইনি। যায়দ গ্রদষ্ড বলেন, এ লিখিত সহীফাহ্‌গুলো আবু বাক্র-এর কাছে ছিল যে পর্যন্ত আল্লাহ তাকে মৃত্যু দেননি। তারপর ছিল ‘উমার ধর এর কাছে তার জীবনকাল পর্যন্ত । তারপর তার কন্যা হাফসাহ্‌ ব*-এর কাছে ছিল। (বুখারী)** ব্যাখ্যা : ইয়ামামাহ্‌ ইয়ামানের একটি প্রসিদ্ধ শহরের নাম । “বিদায়াহ্‌ ওয়ান্‌ নিহায়াহ্‌”-তে বলা হয়েছে, এটা পূর্ব হিজাযের প্রসিদ্ধ অঞ্চল। (425) ০1) বলতে মুসায়লামাতুল কায্যাব বাহিনীর সাথে যুদ্ধে নিহত সহাবীগণ উদ্দেশ্য । যখন মুসায়লামাতুল কাষ্যাব নবূওয়াত দাবী করল এবং ‘আরবের অনেকের মুরতাদ হওয়ার কারণে নিজেকে শক্তিশালী করে তুলল তখন আবু বাক্র শ্রলহ্ই খালিদ বিন ওয়ালীদ গ্রল্্ছ-এর নেতৃত্বে একদল সহাবীকে মুসায়লামাতুল কাষ্যাব-এর বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠালেন। তারা ইয়ামামাহ্‌ অঞ্চলে গিয়ে তার সাথে তুমুল যুদ্ধে লিপ্ত হলে আল্লাহ তা‘আলা মুসায়লামাহ্‌-কে পরাজিত করেন এবং হত্যা করেন । এ যুদ্ধে অনেক সহাবী শাহীদ হন। কেউ বলেন, এর সংখ্যা ছিল সাতশত। আবার কেউ বলেন, এর চাইতেও বেশি। কুরআন সংকলনের ইতিহাস : ইমাম হাকিম (রহঃ) তার মুস্তাদরাক গ্রন্থে বলেন, কুরআন তিনটি পর্যাযে সংকলন করা হয়। একটি হল, রসূল হ্ুুন-এর জীবদ্দশায় । তবে যে সংকলন বর্তমান সময়ে আমাদের নিকট আছে এটা নয়। তখন বিভিন্ন সূরাহ্‌ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে লিখিত ছিল রসূল হুহহ্র-এর নির্দেশে, অর্থাৎ- এক জায়গায় লিখা হয়নি এবং সূরার ধারাবাহিকতাও ঠিক ছিল না। হাফিয ইবনু হাজার (রহঃ) বলেন, রসূল প্র-এর যুগে কুরআন একটি মাসহাফে সংকলন না করার কারণ হলো তখন কোন আয়াতের হুকুম অথবা কোন আয়াতের তিলাওয়াত মানসূখের সম্ভাবনা ছিল। তাই ২ সহীহ্‌ : বুখারী ৪৯৮৬, সুনানুল কুবরা লিল বায়হাকী ২৩৭২, সহীহ ইবনু হিব্বান ৪৫০৬ ৷ https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।