তাহ্ক্বীক হাদিস শরিফ — মিশকাতুল মাসাবিহ (3) (বই)
/ ৭৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৫৯ পর্ব-৮ : কুরআনের মর্যাদা নাবী করে পাঠিয়েছেন, ভার শপথ, আমি (আপনার শিখানো) সূরার উপর কখনো আর কিছু বাড়াব না। এরপর লোকটি ওখান থেকে চলে গেল। এ সময় রসূলুল্লাহ হর: বললেন, লোকটি সফলতা লাভ করল, লোকটি সফলতা লাভ করল । (আহ্মাদ ও আবূ দাউদ)** ' ব্যাখ্যা : আগস্তক লোকটির নাম জানা যায়নি, সে গ্রাম্য লোক ছিল তাই হয়তো তার নাম জানা ছিল না। তার কুরআন শিক্ষার আবেদনের প্রেক্ষিতে নাবী প্রলল্ু তাকে যাওয়াতুর্‌ রা- বা আলিফ্‌ লা-ম রা- দ্বারা শুরু তিনটি সূরাহ্‌ শিক্ষার কথা বললেন। এ অক্ষর দ্বারা শুরুকৃত সূরাহ্‌ মোট পাঁচটি । যথা- (১) সূরাহ্‌ ইউনুস, (২) সূরাহ্‌ হুদ, (৩) সূরাহ্‌ ইউসুফ, (8) সূরাহ্‌ ইব্রা-হীম এবং (৫) সূরাহ্‌ আল হিজ্র । লোকটি তার বার্ধক্যের কথা উল্লেখ করে বললেন যে, আমার অন্তর কঠিন এবং জিহ্বা শক্ত হয়ে গেছে, এগুলো মুখস্থ করতে পারব না। তখন নাবী হুল তাকে হা-মীম সম্বলিত তিনটি সূরাহ্‌ অর্থাৎ- যে সূরার শুরুতে হা-মীম রয়েছে তা পড়ার কথা বললেন । হা-মীম ওয়ালা সূরাহ্‌ মোট সাতটি, যথা- (১) সূরাহ্‌ গাফির (আল মু'মিন), (২) সূরাহ্‌ ফুস্সিলাত, (৩) সূরাহ্‌ আশ্‌ শূরা-, (8) সূরাহ্‌ যুখরুফ, (৫) সূরাহ্‌ আদ্‌ দুখান, (৬) সূরাহ্‌ আল জা-সিয়াহ্‌ এবং (৭) সূরাহ্‌ আল আহ্‌কবা-ফ । এগুলোকেই হাদীসের ভাষায় যাওয়াতু হা-মীম বলা হয়। লোকটি পূর্বের ন্যায় আপত্তি জানালেন এবং বললেন, হে আল্লাহর রসূল! আমাকে একটি জামি‘, অর্থাৎ- ব্যাপক অর্থবোধক সূরাহ্‌ শিখিয়ে দিন। সুনানু আবী দাউদ ও আহমাদ-এর বর্ণনায় নাবী শল তাকে তিন মুসাব্বাহাত সূরাহ্‌ শিক্ষার কথা বললেন। মুসাব্বাহাত ওঁ সূরাগুলোকে বলা হয় যার শুরু ভে-৩|-এর মাদ্দাহ বা মূল ধাতু থেকে গঠিত শব্দ দ্বারা করা হয়েছে। এটাও সাতটি সুরাতে আনা হয়েছে। লোকটি সবকিছুতেই অপারগতা প্রকাশ করলে নাবী শ্ুল্ু তাকে সূরাহ্‌ “ইযা- যুল্যিলাত” পড়তে বললেন। লোকটি রসূলুল্লাহ হ্রল্ন-এর নিকট যেন এমন একটি বিষয় চাচ্ছিলেন যা ‘আমাল সহজ কিন্তু তার মাধ্যমেই তিনি সফলতা লাভ করতে পারেন। এজন্য তিনি বলেছিলেন আমাকে একটি ব্যাপক অর্থবোধক সূরাহ্‌ শিক্ষা দিন৷ এ সুরার মধ্যে এমন একটি অধিক অর্থ ও বৈশিষ্ট্যমণ্ডিত আয়াত আছে যার চৈয়ে অধিক অর্থবোধক আয়াত অন্য কোথাও নেই । সেটি হলো: “যে ব্যক্তি এক যার্রা বা অণু পরিমাণ নেকীর কাজ করবে সে তাও দেখতে পাবে।” (সূরাহ্‌ আষ্‌ যিলযা-ল ৯৯: ৮) এ অসীম বৈশিষ্ট্যের কারণে নাবী গ্রহন তাকে এ সূরাটি সম্পূর্ণ পড়িয়ে শুনালেন। লোকটি শপথ করে করে বলল, আমি কখনো এর বেশী করব না, এ শপথ ছিল তাকীদ এবং দৃঢ়তা প্রকাশার্থে যা মূলত বায়'আত ও প্রতিশ্রুতির অর্থে ব্যবহৃত রয়েছে। ‘আল্লামাহ্‌ তীবী (রহঃ) বলেন, এর অর্থ হলো “আমি যা শুনলাম সেটা আমার জন্য যথেষ্ট”, এরপর আমি কিছু শুনতে পারি অথবা না পারি তাতে আমার কোন পরোয়া নেই। লোকটি চলে যেতে লাগলে নাবী শ্লগ্-এর মন্তব্য “লোকটি সফলকাম”, সফলকামের অর্থ হলো কৃতকার্য হওয়া, উদ্দেশ্য হাসিল করা, কামিয়াব হওয়া । রসূলুল্লাহ প্রহর এ বাক্যটি দু'বার বলেছেন, তাকীদ হিসেবে অর্থাৎ- কথাটির গুরুত্ব বুঝানোর জন্য৷ অথবা একবার বলেছেন, দুনিয়ার সফলতার জন্য, আরেকবার আখিরাতের সফলতা বুঝানোর জন্য । ২* যৃণ্দ্ৰফ্‌ : আবূ দাউদ ১৩৯৯, আহমাদ ৬৫৭৫, মুসতাদ্রাক লিল হাকিম ৩৯৬৪, শু‘আবুল ঈমান ২২৮২ ৷ কারণ এর সানাদে রাবী ‘ঈসা ইবনু হিলাল আস্‌ সদাফী একজন অপ্রসিদ্ধ রাবী । https://shottanneshi.wordpress.com

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।