Contents ১৩৭ পর্ব-৮ : কুরআনের মর্যাদা মালায়িকাহ্ (ফেরেশ্তাগণ) তা শুনে বললেন, ধন্য সে জাতি যাদের ওপর এ সূরাহ্ নাযিল হবে। ধন্য সে পেট যে এ সূরাহ্ ধারণ করবে। ধন্য সে মুখ (জিহ্বা), যে তা উচ্চারণ করবে । (দারিমী)*** ব্যাখ্যা : আল্লাহ তা‘আলা সূরাহ্ তৃ-হা- এবং ইয়াসীন পাঠ করলেন। মুল্লা ‘আলী কারী হানাফী (রহঃ) বলে, এর অর্থ হলো তিনি এর ক্বরাআতকে প্রকাশ করলেন এবং তা তিলাওয়াতের সাওয়াব বর্ণনা করলেন। ইবনুল মালিক (রহঃ) বলেন, এর অর্থ হলো আল্লাহ তাআলা মালায়িকাহ্'র সূরাহ্ দু'টি বুঝালেন এবং তাদের অন্তরে তার অর্থ ইলহাম করলেন। ইবনু হাজার আস্কালানী (রহঃ) বলেন, এর অর্থ হলো এ সূরাহ্ দ্বয়ের মর্যাদা জানানোর জন্য কতিপয় মালাককে (ফেরেশতাকে) বাকী অন্য সকল মালায়িকাহ্’র নিকট পাঠ করে শুনানোর জন্য আল্লাহ তাআলা নির্দেশ করলেন। অথবা এর প্রকাশ্য অর্থের উপর রাখার সম্ভাবনাও রয়েছে। আল্লাহ তা'আলা এ দু'টি সূরার সম্মান ও মর্যাদার কারণে স্বীয় কালামকে কালামে নাফসী হিসেবে শুনিয়েছেন। শুনানোর এই পদ্ধতিকেই কবরাআত বলে অভিহিত করা হয়েছে। যেমন কালামে নাফসীকেই প্রকৃত কুরআন বলে নামকরণ করা হয় । শায়খুল হাদীস ‘আল্লামাহ্ মুবারকপূরী (রহঃ) বলেন, এ হাদীসের তা‘বীল করে প্রকাশ্য অর্থ থেকে এ রূপক অর্থের দিকে ফিরিয়ে নেয়ার কোনই প্রয়োজন নেই বরং প্রকাশ্য অর্থের উপর রাখাই নির্ধারিত । সূরাহ্ তৃব-হা- এবং সূরাহ্ ইয়াসীন নিঃসন্দেহে কুরআনের অংশ, আর কুরআন আল্লাহর কালাম, তা মাখলূকব বা সৃষ্ট নয়। আল্লাহ তা‘আলা সৰ্বদাই মুতাকাল্লিম বা কালাম কারী, যখন তিনি চান এবং যেভাবে চান, তবে কোন বস্তুই তার তুল্য নয়। কালামে নাফসী দ্বারা তিনি শুনিয়েছেন মর্মে কারীর এ তা'বীল দলীলবিহীন কথা৷ না তা কুরআনে আছে, না হাদীসে আছে, এমনকি কোন সহাবীর কথায়ও নেই, সুতরাং হাদীসের প্রকাশ্য অর্থ গ্রহণ করাই সঠিক এবং সুনির্ধারিত। “মালায়িকাহ্ যখন কুরআন পাঠ শুনতে পেল”, হাদীসের এ বাক্য থেকে প্রমাণ পাওয়া যায় যে, আসমান জমিন সৃষ্টির অনেক আগেই আল্লাহ তাআলা মালাক সৃষ্টি করেছেন। কেউ কেউ বলেছেন, কুরআন দ্বারা উদ্দেশ্য হলো মাস্দার, অর্থাৎ- কৃরাআাত, আহলে ‘আরবগণ বলে থাকে (তা 5,81,50৩ 5) । কেউ বলেছেন, তার উদ্দেশ্য হলো আল কুরআন, অর্থাৎ- স্বয়ং কালাম মাসদার নয়। যেখানে কুরআন শব্দ উল্লেখ হয় এর দ্বারা উদ্দেশ্য হয় নাফসুল কালাম বা স্বয়ং কালাম । উদ্দেশ্য হলো তার দ্বারা কথা বলা এবং তার ক্কিরাআত পাঠ করা । এই ভিত্তিতেই তৃ-হা এবং ইয়াসীন সূরাহ্ দ্বয়ের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠা বা প্রমাণের জন্য কুরআনকে এ দু'টি সূরার উপর ইতলাক করেছেন। কেউ কেউ বলেছেন, এটা মূলত মূলকে অংশের উপর ইতলাক করা হয়েছে। কেননা আল কুরআনের আলোচ্য বিষয়ের পরিমাণ পূর্ণ এবং অংশের সমভিব্যাহারেই সম্পাদিত । কেউ বলেছেন, আল কুরআন পূর্ণটাই উদ্দেশ্য কিন্তু মালায়িকাহ্ যখন সূরাহ্ তৃ-হা- এবং ইয়াসীন শুনলো তখন এর মর্যাদা দেখে তারা বলল, (১5) ধন্য সে জাতি যাদের নিকট এটা নাযিল হবে এবং ধর্্য এঁ যে তা স্বীয় বক্ষে ধারণ করবে, অর্থাৎ- মুখস্থ করবে এবং ধন্য এ মুখ যে তা পাঠ করবে। (১৯ “তূবা’ শব্দের অর্থ 4>1,)| আনন্দ, প্রশান্তি, অবকাশ । এখানে সুসংবাদ, ধন্য অর্থে ব্যবহৃত হয়েছে। * মুনকার : দারিমী ৩৪৫৭, শু‘আবুল ঈমান ২২২৫, য'ঈফাহ্ ১২৪৮ । কারণ এর সানাদে ইব্রাহীম সম্পর্কে ইমাম বুখারী (রহঃ) বলেছেন, মুনকারুল হাদীস । আর ইমাম নাসায়ী (রহঃ) বলেছেন, দুর্বল । https://shottanneshi.wordpress.com
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।