তাহ্ক্বীক হাদিস শরিফ — মিশকাতুল মাসাবিহ (3) (বই)
/ ৭৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১২৩ পর্ব-৮ : কুরআনের মর্যাদা উভয় হাদীসের সমন্বয়ে ইমাম শাওকানী (রহঃ) বলেন, তিলাওয়াতকারী সূরার শুরু থেকে দশ আয়াত এবং শেষ থেকে দশ আয়াত পাঠ করবে। আর যে ব্যক্তি চায় সকল হাদীসের উপর তার ‘আমাল হোক সে যেন পূর্ণ সুরাটাই তিলাওয়াত করে নেয় । EGE of at ahh: BE 0 2500 G:06 55M ES[\ AJ YN NV Ed SLAs oh BOI {IS Bl 5 3h BF UE lA ESI L5G eu 135) ২১২৭-১৯] আবুদ্‌ দারদা ধল্ই হতে এ হাদীসটিও বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ হর বলেছেন : তোমাদের কেউ কি প্রতি রাতে এক-তৃতীয়াংশ কুরআন তিলাওয়াতে সক্ষম? সহাবীগণ বললেন, প্রতি রাতে কি করে এক-তৃতীয়াংশ কুরআন পড়া যাবে? তিনি (বু) বললেন, সূরাহ্‌ ‘কুল হওয়াল্ল-হ আহাদ’ কুরআনের এক-তৃতীয়াংশের সমান । (মুসলিম)”*২ ব্যাখ্যা : সূরাহ্‌ ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমান- এ কথার ব্যাখ্যায় মনীষীগণ বিভিন্ন " মতামত করেছেন। একদল বলেন, কুরআনে তিনটি বিষয় আলোচিত হয়েছে : ১. আহকাম ২. ঘটনা বা ইতিহাস ৩. তাওহীদ বা একতৃবাদ ৷ সূরাহ্‌ ইখলাস তৃতীয়টি প্রকাশে শ্রেষ্ঠ সূরা । সুতরাং এটি কুরআনের এক তৃতীয়াংশের সমান। এ কথার সহায়ক সহীহ মুসলিমের বর্ণনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পূর্ণ কুরআনকে তিন অংশে বিভক্ত করেছেন, কুল হওয়ান্ল-হ আহাদ পুরো কুরআনের তিন ভাগের একভাগ । ইমাম কুরতুবী (রহঃ) বলেন, এ সূরার মধ্যে আল্লাহ তা'আলার নামসমূহের এমন দু'টি নাম ব্যবহার হয়েছে যার মধ্যে তার সকল গুণাবলীর পূর্ণতা নিহীত রয়েছে। অন্য কোন্‌ সূরার মধ্যে তা খুঁজে পাওয়া যায় না। এ দু'টি সিফাতে কামাল বা পূর্ণগুণবাচক নাম হলো আল আহাদু এবং আস্‌ সামাদু । আল্লাহ তাআলার এ দু'টি গুণবাচক নাম তার পবিত্র সত্তার একত্বের অর্থ প্রকাশক এবং তার চূড়ান্ত বিশেষণ । এ বর্ণনা এ অনুভূতি জাগ্রত করে যে, সই একের ওহ কেবল তার জন্যই বা এতে অন্য কারো অংশীদারিত্বের সুযোগ নেই । . আস্‌ সামাদ নামটির এ অনুভূতি জাত করে যে, অমুখাপেক্ষিতার পূর্ণগুণ একমাত্র আল্লাহর জন্যই খাস । এ গুণ পূর্ণরূপে কারো মধ্যেই নেই । সুতরাং এ গুণবাচক নাম অন্য কারো জন্য চলবে না। অতএব এ অদ্বিতীয় গুণ সম্বলিত নাম সমবিভ্যাহারে এ সূরাটি আল্লাহর পবিত্র স্বকীয় সত্তার পরিচয় জানার জন্য অন্য সকল সূরাহ্‌ তথা পূর্ণ কুরআনের এক তৃতীয়াংশের সমান। একদল বলেছেন, সূরাহ্‌ ইখলাসকে আল কুরআনের এক তৃতীয়াংশের সাথে দৃষ্টান্ত হলো সাওয়াবের দিক থেকে, অর্থাৎ- এ সূরাহ্‌ তিলাওয়াতকারী পূর্ণ কুরআন পাঠের এক তৃতীয়াংশের মতো সাওয়াব পাবে। অবশ্য ইবনু ‘উকায়ল এ কথাটিকে দুর্বল বলে উল্লেখ করেছেন, ইবনু রাহওয়াই তা সমর্থন করেছেন। কেউ কেউ বলেছেন, কুল হওয়াল্ল-হ আহাদ এর সাওয়াব দ্বিগুণ বা অধিক গুণে দেয়া হবে যা কুরআনের অন্যান্য সূরাহ্‌ ডাবল সাওয়াববিহীন আল কুরআনের এক তৃতীয়াংশের সমান। তবে এ কথার পক্ষে কোন দলীল নেই । *' সহীহ : মুসলিম ৮১১, দারিমী ৩৪৭৪, সহীহ আত্‌ তারগীব ১৪৮০ । https://shottanneshi.wordpress.com

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।