তাহ্ক্বীক হাদিস শরিফ — মিশকাতুল মাসাবিহ (3) (বই)
/ ৭৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents st (4) পর্ব-৮ : কুরআনের মর্যাদা এখানে সাধারণভাবে পূর্ণ কুরআনের ফাযীলাত বা মর্যাদা বর্ণনা করা হয়েছে এবং বিশেষ কতিপয় সূরাহ্‌ ও আয়াতের ফাযীলাতও খাসভাবে বর্ণনা করা হয়েছে। আল কুরআনের কোন বিশেষ অংশ অন্য কোন অংশের উপর বিশেষ কোন মর্যাদা বা শ্রেষ্ঠতব রাখে কি- না তা নিয়ে গবেষকগণ ইখতিলাফ করেছেন। আবুল হাসান আল আশ্্‌“আরী, কৃষী আবূ বাক্র আল বাক্কিলানী প্রমুখ মনীবীগণ মনে করেন কুরআনের সকল আয়াত ও সুরার মর্যাদা সমান, কোন অংশই অপর কোন অংশের উপর বিশেষ কোন মর্যাদা রাখে না। কেননা মর্যাদা বা শ্রেষ্ঠত্ব হলো অমর্যাদা ও ত্রুটির বিপরীত অথচ আল্লাহর কালামের হাকীকৃত ও মৌলিকতৃব এক, সেখানে কোন ক্রটিও নেই, কোন অংশের মর্যাদারও কমতি নেই । সুতরাং আল কুরআনের কোন অংশের বিশেষ কান মর্যাদা নেই । পক্ষান্তরে অন্য আরেকদল অর্থাৎ- জমহুর ‘উলামায়ে কিরাম প্রকাশ্য এবং স্পষ্ট হাদীসের ভিত্তিতে বলেন, কুরআনের এক অংশ অন্য অংশের উপর বিশেষ মর্যাদা বা শ্রেষ্ঠত্ব রাখে। যেমন- হাদীসে এসেছে নাবী গ্লু উবাই ইবনু কা‘বকে বলেছিলেন : SDB srl eldel Sl “আমি কি তোমাকে কুরআনের শ্রেষ্ঠ সূরাটি শিক্ষা দিব না?” নাবী ধল আরো বলেন : “নিশ্চয় ‘কুল হুওয়াল্ল-হু আহাদ’ CE NEETIENEE CEE মর্যাদা রাখে ।” ইমাম কুরতুবী (রহঃ) বলেন : কুরআনের কোন অংশের অধিক মর্যাদাশীল হওয়ার বিষয়টি অসংখ্য নস (কুরআন-হাদীসের স্পষ্ট দলীল) দ্বারা প্রমাণিত হওয়া সত্তেও এ বিষয়ে ইখতিলাফ করা সত্যই আশ্চর্যজনক । আল কুরআনের বিশেষ অংশের বিশেষ মর্যাদার বিষয় নিয়েও লোকেরা ইখতিলাফ করেছেন। একদলের মতে এ শ্রেষ্ঠত্ব ও মর্যাদা তথা পুরস্কার ও সাওয়াব হলো ব্যক্তির কর্মের ভিত্তিতে যে যত আত্তরিকভাবে বা ইখলাসের সাথে চিন্তা, গবেষণা করে এবং আল্লাহর ভয় নিয়ে এর তিলাওয়াত ও ‘আমাল করবে তার মর্যাদা তত বেশী হবে। পক্ষান্তরে তাতে কমতি হলো এগুলোর কমতি হওয়া । অন্য আরেক দল ‘উলামার মতে এ শ্রেষ্ঠত্ব হলো শব্দের শ্রেষ্ঠত্বের কারণে । যেমন- আল্লাহর বাণী : €4 158) 2০4;৯ অনুরূপ আয়াতুল কুরসী, সূরাহ্‌ আল হাশ্র-এর শেষাংশ, সূরাহ্‌ আল ইখলাস ইত্যাদি। এণ্ডলোর মধ্যে আল্লাহ তা'আলার চূড়ান্ত ওয়াহদা-নিয়্যাতের এবং সিফাতে কামিলার প্রমাণ বাহক শব্দ রয়েছে যা “তাব্বাত ইয়াদা.....”, বা অন্য কোন সূরার মধ্যে নেই। সুতরাং আল কুরআনের কতিপয় আয়াত ও সূরার বিস্ময়কর অর্থ সম্বলিত শব্দের কারণেই তার এ বিশেষ মর্যাদা। https://shottanneshi.wordpress.com

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।