তাহ্ক্বীক হাদিস শরিফ — মিশকাতুল মাসাবিহ (3) (বই)
/ ৭৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents তাহক্বীকৃ মিশ্‌কা-তুল মাসা-বীহ (তৃতীয় খণ্ড) ৮৮ 22? NEIIIST (A) অধ্যায়-৮ : লায়লাতুল কৃদ্র - নামকরণ : লায়লাতুল কৃদূর-এর নামকরণ নিয়ে ‘উলামাগণের মাঝে মতপার্থক্য বিদ্যমান। তবে গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত মত হলো, এ রাতের নাম ১145 (লায়লাতুল কৃদূর) রাখা হয়েছে তার সম্মান ও মর্যাদার কারণে । আর | শব্দের অর্থ ০এ৯| বা সম্মান বা মর্যাদাবান । যেমন আল্লাহ তাআলার বাণী, 553 $5 20115১55 53 অৰ্থাৎ- “তারা আল্লাহ তা*আলাকে যথাযথ সম্মান করেনি ।” (সূরাহ্‌ আল আন্‌্'আম ৬: ৯১) এর অর্থ হলো, নিশ্চয়ই এ রাতে কুরআন অবতীর্ণ হওয়ায় তা সম্মানের অধিকারী হয়েছে। আর তার গুণ বৰ্ণনা করা হয়েছে যে, এ রাত হাজার মাস অপেক্ষা উত্তম। অথবা এ রাতে মালায়িকাহ্‌ (ফেরেশতাগণ) অবতীর্ণ হয় বিধায় এটি সম্মানী । অথবা এ রাতে রহমাত, বারাকাত ও ক্ষমা অবতীর্ণ হ্য়, অথবা এ রাত ‘ইবাদাতের মাধ্যমে জাগরণ করা হয়। বিবিধ কারণে তা সম্মানী । এ রাত নির্ধারণে ‘উলামাগণের অধিকতর মতপার্থক্য রয়েছে। ‘আল্লামাহ্‌ হাফিয, আসকৃালানী (রহঃ) ফাতহুল বারীতে ৪০টির বেশি মতামত উল্লেখ করেছেন। আর এ সকল মতামতগুলো একে অপরের পরিপূরক । তবে সর্বপ্রসিদ্ধ ও গৃহণযোগ্য মতের ক্ষেত্রে ‘আল্লামাহ্‌ আবূ সওর আল মুযানী, ইবনু খুযায়মাহ্‌ এবং মাযহাবীদের একদল ‘উলামাগণ বলেন, নিশ্চয়ই তা রমাযানের শেষ দশকের বেজোড় রাতে হবে, এবং তা স্থানান্তরিত হবে, অর্থাৎ- কখনো তা ২১তম রাতে যেতে পারে, আবার কখনো ২৫শে কখনো ২৭শে এবং কখনো ২৯শে রাতে যেতে পারে। আর ‘আয়িশাহ্‌ ্লল্*-এর বর্ণিত হাদীসটি তার উপরই প্রমাণ করে। এটাই সর্বগ্নাহ্য ও প্রাধান্য মত। হাফিয আসুক্বালানী (রহঃ) এ সংক্রান্ত মতামতগুলো উল্লেখ করার পর বলেন, এ সকল মতের মধ্যে প্রাধান্য ও অগ্রগণ্য মত হলো : নিশ্চয়ই তা শেষ দশকের বেজোড় রাতে হবে। ইমাম বুখারী (রহঃ) ‘আয়িশাহ্‌ ব্লু ও অন্যান্যদের বর্ণিত হাদীসের মাধ্যমে অধ্যায় বেঁধেছেন যে, C5153 2d 4 ১55018 ১১০40414১52) অৰ্থাৎ- অধ্যায় : লায়লাতুল কৃদ্রের রাত (রমাযানের) শেষ দশকের বেজোড় রাতে অনুসন্ধান করা। ‘আল্লামাহ্‌ আসক্বালানী (রহঃ) বলেন, (ইমাম বুখারীর) এ অধ্যায়ে এদিকে ইঙ্গিত রয়েছে যে, লায়লাতুল কৃদ্র রমাযানের মধ্যেই সীমাবদ্ধ, এর পর তা শেষ দশকে নির্ধারিত, অতঃপর তা বেজোড় রাতগুলোতে, তবে তা কোন রাতে তা নির্ধারিত নয়। এ রাত গোপন করার হিকমাত : লায়লাতুল কৃদ্রের রাতকে গোপন করার হিকমাত প্রসঙ্গে ‘উলামাগণ বলেন, এটি গোপন রাখা হয়েছে এ কারণে যে, যাতে'এ রাত অনুসঙন্ধানের জন্য ইজতিহাদ বা প্রচেষ্টা করা যায়। এর বিপরীতে যদি তা নির্দিষ্ট করে দেয়া হত তাহলে মানুষ শুধু ওই নির্ধারিত রাতটির মাঝেই সীমাবদ্ধ থাকত । (আল্লাহ ভালো জানেন) https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।