Contents ৮ ৩০ ১৭4। :৯-০ / সহীহ আত্-তিরমির্যা ডক্ট খণ্ড চতুর্থতঃ সুনানে তিরমিযীর পাঠকবৃন্দ অবগত আছেন যে, “কুতুবুস সিত্তাহ” এর মধ্যে ইমাম তিরমিযী 'র বাচনভঙ্গী অন্যান্য লেখকদের চাইতে ভিন্ন । তন্মধ্যে একটি এই যে, অধিকাংশ ক্ষেত্রে তিনি হাদীস বর্ণনা করার পর বলেছেন, সহীহ অথবা হাসান বা যঈফ । যা তার গ্রন্থের একটি সৌন্দর্য । যদি তীর এই সহীহকরণের ক্ষেত্রে তাসাহুল অর্থাৎ নম্রতা না থাকতো যে বিষয়ে তিনি হাদীস বিশারদগণের নিকট প্রসিদ্ধ । আমার অনেক গ্রন্থেই বিষয়টির প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করেছি। আর এজন্যই আমি এক্ষেত্রে তার অনুসরণ করিনি। বরং আমি হুকুম বর্ণনা করি আমার অনুসন্ধান ও গবেষণা আমাকে যে জ্ঞান দান করে তারই ভিত্তিতে । এ জন্যই লেখকের অনেক দুর্বল হুকুম লাগানো হাদীসকেও সহীহ অথবা হাসানের স্তরে উন্নত করতে সক্ষম হয়েছি। আর এর প্রশংসা একমাত্র আল্লাহরই । যেমন সুনানে তিরমিযী গ্রন্থে কিতাবুত্ তাহারাতে নিম্নবর্তী নম্বরযুক্ত হাদীসগুলো- ১৪, ১৭, ৫৫, ৮৬, ১১৩, ১১৮, ১২৬, ১৩৫, ১৩৯ । অন্যান্য অধ্যায়ে এরূপ আরো অনেক উদাহরণ রয়েছে । আমি যা উল্লেখ করলাম উদাহরণের জন্য এটাই যথেষ্ট । আর এর মাধ্যমেই সেটার যঈফ হাদীসের নিসবাত নেমে (দূর হয়ে) গেছে। আর প্রশংসামাত্রই একমাত্র আল্লাহর ৷ আর যে হাদীসগুলোকে তিনি হাসান বলে মস্তব্য করেছেন, আমি অনেক জ্ঞানগর্ভ আলোচনা-সমালোচনা দ্বারা এবং মুতাবি* ও শাহিদগুলো অনুসন্ধানের মাধ্যমে সেটাকে সহীহ'’র মর্যাদায় উন্নীত করেছি। আপনি সেগুলো এভাবেই বর্ণনা করুন এতে কোন ক্ষতি নেই ৷ আল্লাহ চাহে তো পাঠকগণ অনেক অধ্যায়েই এরূপ দেখতে পাবেন। কিন্তু এই হাদীসগুলোর বিপরীতে আরো কতগুলো হাদীস রয়েছে যেগুলোকে লেখক (ইমাম তিরমিযী) শক্তিশালী বলে মন্তব্য করেছেন। আমার সমালোচনায় এ হাদীসগুলো দুর্বল সনদের । যা দূর করার কোন কিছু নেই । বরং কিছু হাদীস ‘রয়েছে যা মাওজু বা জাল । শুধুমাত্র কিতাবুত্ তাহারাতে ও কিতাবুস্ সালাতে বর্ণিত নিম্নবর্তী নম্বরযুক্ত হাদীসগুলো- ১২৩, ১৪৫, ১৪৬, ১৫৫, ১৭১ (এই হাদীসগুলো মাওজু) ১৭৯, ১৮৪, ২৩৩, ২৪৪, ২৫১, ২৬৮, ৩১১, ৩২০, ৩৫৭, ৩৬৬, ৩৮০, ৩৯৬, 8১১, ৪৮০, ৪৮৮, 8৯8, ৫৩৪, ৫৫৬, ৫৫৭, ৫৬৭, ৫৮৩, ৬১৬ ৷ www.waytojannah.com
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।