তাহ্ক্বীক হাদিস শরিফ — তিরমিযী শরিফ ৬
/ ৬৪৩
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ 4444/21 ৪4৮ / সহীহ আত্-তিরমির্যী তন খণ্ড একত্রে ভ্রমণ শেষ । তুমি যেসব বিষয়ে ধৈর্য ধারণ করতে পারনি, এখন আমি তোমাকে সেসব বিষয়ের তাৎপর্য বলে দিব”- (সূরা কাহ্‌ফ ৭৭-৭৮) । রাসুলুল্লাহ হুই বলেন ৪ আল্লাহ তা'আলা মূসা (আঃ)-এর উপর রাহমাত অবতীর্ণ করুন। আমাদের আশা ছিল যে, তিনি যদি ধৈর্য ধারণ করতেন তাহলে আমাদেরকে তাদের এসব বিষয়ের তথ্য জানানো হত! সহ বলেন £ মূসা (“আঃ) শর্তের কথা ভুলে যাওয়ার কারণেই প্রথম প্রশ্নটি করেছেন। তিনি আরো বলেন £ঃ একটি চড়ুই পাখি এসে.তাদের নৌকার কিনারে বসে, তারপর তা সমুদ্রে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। খাযির তাকে বললেন, এই চড়ুই পাখি সমুদ্রের পানি যতটুকু কমিয়েছে, আমার ও আপনার জ্ঞান আল্লাহ তা'আলার জ্ঞানভাণ্ডার হতে ঠিক ততটুকুই কমিয়েছে। সাঈদ ইবনু জুবাইর (রাহঃ) বলেন, ইবনু ‘আব্বাস (রাযিঃ) পাঠ করতেন ঃ “তাদের সামনে ছিল এক বাদশাহ যে প্রতিটি নিখুঁত নৌকা জোরপূর্বক কেড়ে নিত ।” তিনি আরো পাঠ করতেন ঃ “আর বালকটি ছিল ' কাফির” । সহীহ ঃ বুখারী, মুসলিম । আবু ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ ৷ যুহ্রী (রাহঃ) এ হাদীস উবাইদুল্লাহ ইবনু আব্দিল্লাহ ই বনু ‘উত্বাহ্‌ ইবনু ‘আব্বাস হতে, তিনি উবাই ইবনু কা'ব হতে, তিনি নাবী জ্রলঃ হতে এই সূত্রে বর্ণনা করেছেন। এ হাদীসটি আৰু ইসহাক্‌ আল-হামদানী (রাহঃ) সা‘ঈদ ইবনু জুবাইর হতে, তিনি ইবনু ‘আব্বাস হতে, তিনি উবাই ইবনু কাব (রাযিঃ) হতে, তিনি নাবী ভলটই হতে এই সূত্রে বর্ণনা করেছেন। আবূ মুযাহিম আস-সামারকান্দী বলেন, ‘আলী ইবনুল মাদীনী বলেছেন, আমি হাজ্জে গিয়েছিলাম । আমার হাজ্জের সফরের উদ্দেশ্যই ছিল সুফ্‌ইয়ান সাওরীকে এ হাদীস বর্ণনা করতে ' শুনব । তিনি এ হাদীসে একটি বিষয় বর্ণনা করতেন। সুতরাং আমি তাকে বলতে শুনেছি, এ হাদীস ‘আম্র ইবনু দীনার আমাদের নিকট বর্ণনা করেছেন। ইতোপূর্বে আমি এ হাদীস সুফ্ইয়ানকে বর্ণনা করতে শুনেছি, কিন্তু তিনি উক্ত বিষয় এতে বর্ণনা করেননি। Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।