৭% yl £2 সহীহ আত্-তিরমির্যী ডক ধণ্ড সুফ্ইয়ান সাওরী (রাহঃ) বলেন, কিছু লোকের ধারণা যে, এই প্রস্তরময় ময়দানে (বা সমুদ্র তীরেই) আবে হায়াতের ঝর্ণা রয়েছে। এই পানি মৃত ব্যাক্তির উপর ছিটিয়ে দিলে সে জীবিত হয়ে উঠে। এই মাছের কিছু অংশ খাওয়াও হয়েছিল। এ ঝর্ণার পানির ফৌটা মাছের গায়ে পড়লে সাথে সাথে মাছটি জীবিত হয়ে গেল৷ 2 ফল বলেন ৪ তারা উভয়ে তাদের পায়ের চিহ্ন ধরে অগ্রসর হতে হতে পূর্বের সেই প্রান্তরে এসে পৌছলেন। তারা দেখতে পেলেন, এক ব্যক্তি চাদর লম্বা করে গায়ে দিয়ে মুখ ঢেকে শুয়ে আছেন । মূসা (আঃ) তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, তোমাদের এ জায়গায় তো সালামের প্রচলন নেই (তুমি মনে হয় একজন আগস্তুক)? তিনি বললেন, আমি মুসা (আঃ) ৷ তিনি প্রশ্ন করলেন, বানী ইসরাঈলের মুসা? তিনি বললেন, হ্যা । তিনি বললেন, আপনার নিকট আল্লাহ তাআলার দানকৃত এক বিশেষ জ্ঞান আছে। আমি তা জানি না। আর আল্লাহ তা'আলা আমাকেও এক বিশেষ জ্ঞান দিয়েছেন যা আপনি জানেন না । মুসা (আঃ) বললেন $ “আপনাকে যে জ্ঞান শিক্ষা দেয়া হয়েছে, তা শিখার উদ্দেশে কি আমি আপনার সঙ্গে থাকতে পারি? তিনি বললেন £ঃ আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। আর যে বিষয়ে আপনার কিছুই জানা নেই, সে বিষয়ে আপনি কেমন করেই বা ধৈর্য ধারণ করতে পারেন? তিনি বললেন, ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন। কোন ব্যপারেই আমি আপনার নির্দেশের বিরোধিতা করব না”- (সূরা কাহ্ফ ৬৬-৬৯) । খাযির (‘'আঃ) তাকে বললেন, “ঠিক আছে, আপনি যদি আমার সাথে চলতে থাকেন, তাহলে আপনি আমার নিকট কোন বিষয়ে প্রশ্ন করতে পারবেন না, যতক্ষণ আমি আনপাকে তা না বলি”- (সূরা কাহ্ফ ৭০) । তিনি (মূসা) বলুলেন, হ্যা ঠিক আছে। খাযির ও মূসা (‘আঃ) সমুদ্রের তীর ধরে পায়ে হেঁটে চলতে থাকলেন। তাদের সামনে দিয়ে একটি নৌকা অতিক্রম করছিল । তারা উভয়ে তাদের সাথে কথা বললেন এবং তীদেরকে নৌকায় তুলে নেয়ার জন্য অনুরোধ করলেন । তারা খাযিরকে চিনে ফেলল এবং কোন ভাড়া ছাড়াই তাদের দু'জনকে নৌকায় তুলে নিল । খাযির নৌকার Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।