তাহ্ক্বীক হাদিস শরিফ — তিরমিযী শরিফ ৬
/ ٦٤٣
📝 نص 📖 PDF

Apa hs ক্ুসাইন বিন সোহরাব সাভজেবের কথ্খা সকল প্রশংসা একমাত্র মহান রব্বুল ‘আলামীনের জন্য এবং দরূদ ও সালাম মহানাবী মুহাম্বাদ ==3-এর প্রতি । দুনিয়ার বুকে আল্লাহ তা'আলা কর্তৃক নির্দেশিত পূর্ণ জীবন বিধান হচ্ছে ইসলাম । সহীহ হাদীসের আলোকেই ইসলামকে জানতে এবং বুঝতে হবে। অতএব মুসলিম হিসেবে আমাদেরকে সহীহ হাদীস জানা ও বুঝা একাস্ত অপরিহার্য । আমাদের দেশে অধিকাংশ মুসলিম আরবী ভাষা বুঝতে অক্ষম, অথচ কুরআন ও হাদীসের ভাষা আরবী । হাদীসের ভাষা বুঝতে হলে বঙ্গানুবাদের সাহায্য গ্রহণ ব্যতীত বিকল্প পথ নেই । এ ক্ষেত্ৰে যত বেশি সহীহ হাদীস বঙ্গানুবাদ করা হবে ততই মঙ্গল । অনুবাদ গ্রন্থ একান্তই কাম্য ৷ গ্রন্থটি অনুবাদে আমার বন্ধু শাইখ মোঃ ঈসা (লিসান্স মদিনা বিশ্ববিদ্যালয়, সৌদী আরব) আমাকে সাহায্য করায় আমি তাঁর এই প্রশংসনীয় আস্তরিকতাকে স্বাগত জানাই । তিনি অনুবাদ প্রসঙ্গে মুক্ত নীতি অবলম্বন করেছেন। এজন্য তিনি অত্যন্ত সঙ্গতভাবেই ধন্যবাদ পাওয়ার হকদার । আমি তাকে আন্তরিক মুবারাকবাদ জানাই । আমি সত্যিকার অর্থেই অনুভব করছি যে, আমার বন্ধু শাইখ ঈসা এই মহৎ কাজে কতটা শ্রম স্বীকার করেছেন। তার এই পরিশ্রম সফল ও সার্থক হোক এটাই আমি কামনা করি। শাইখ মোঃ ঈসা মিঞ্া-এর দীর্ঘদিনের সহযোগিতার শুভ ফল বঙ্গানুবাদ সহীহ তিরমিযী প্রকাশ হওয়ায় বহুদিনের সুন্দর একটি চাহিদা পূর্ণ হয়েছে বলে আমি মনে করি। আমি আশা করছি- পুস্তকটি সমাজে ব্যাপকভাবে মূল্যায়ন হবে। হে আল্লাহ! তুমি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল কর এবং আমাকে এরূপ আরো বেশী বেশী খিদমাত করার তাওফীক দান কর। -আমীন ॥ ‘নিৰ্ভুল ছাপার চেষ্টা করলেও ভুল-ক্রটি থেকে যাওয়া স্বাভাবিক প্রুফ সংশোধনে সময় দিতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত । পাঠকবৃন্দের চোখে যে কোন ধরনের ভুল ধরা পড়লে আমাকে তা সংশোধনের জন্য অনুরোধ জানাচ্ছি । ইনশাআল্লাহ পরবর্তী সংস্করণে ভুল-ভ্ৰান্তি শুদ্ধ করে প্রকাশ করতে চেষ্টা করব । Wwww.waytojannah.com

— صفحة ٤ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.