তাহ্ক্বীক হাদিস শরিফ — তিরমিযী শরিফ ৬
/ ৬৪৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১১২ yi! £4” সহীছ আত্‌-তিরমিযী ওষ্ট খণ্ড ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, আমি ইয়াকুব (“আঃ)-এর নাম স্মরণ করতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না৷ শুধু “ইউসুফের বাবা” স্মরণে আসছিল । তিনি যখন বলেছিলেন ৪ “পূর্ণ ধৈর্যই শ্ৰেয়, তোমরা যা বলছ সে প্রসঙ্গে আল্লাহ তা'আলা আমার সাহায্য স্থল”- (সূরা ইউসুফ ১৮) ৷ ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, ঠিক সে সময় রাসূলুল্লাহ এহইুই-এর উপর ওয়াহী অবতীর্ণ হতে লাগল । আমরা চুপ থাকলাম । তার উপর হতে ওয়াহীর অবস্থা দূর হলে আমি তার মুখমণ্ডলে আনন্দের ছাপ দেখতে পেলাম । তিনি তার মুখমণ্ডলের ঘাম মুছছেন আর বলছেন ৪ হে ‘আয়িশাহ্‌! তোমার জন্য সুসংবাদ । আল্লাহ তাআলা তোমাকে নির্দোষ ঘোষণা করেছেন। ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, আমি তখন উত্তেজিত অবস্থায় ছিলাম । আমার পিতা-মাতা আমাকে বললেন ৪ উঠে তীর নিকট যাও । আমি বললাম, আল্লাহ্র কৃসম! আমি তার নিকট উঠে যাব না, তার সুনামও করব না এবং আপনাদের প্রশংসাও করব না। বরং আমি সেই আল্লাহ তা'আলার সুনাম করব যিনি আমার নির্দোষিতার ওয়াহী অবতীর্ণ করেছেন। আপনারা এ অপবাদ শুনেছেন, কিন্তু তা ' প্রত্যাখ্যানও করেননি বা প্রতিহতও করেননি । ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, জাহাশ-কন্যা যাইনাবের দীনদারীর জন্য আল্লাহ তা‘আলা তাকে হিফাযাত করেছেন। সে ভাল ব্যতীত কখনো অন্য কিছু বলেনি । কিন্তু তার বোন হামনা ক্ষতিগ্রস্তদের সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা এ অপবাদ রটায় তাদের মধ্যে ছিল ৪ মিসতাহ, হাস্সান ইবনু সাবিত ও মুনাফিক্‌ সরদার ‘আবদুল্লাহ ইবনু উবাই । সে অপবাদ রটাত এবং তা ছড়িয়ে বেড়াত ৷ সে ও হামনা ছিল এই আপত্তিকর অপবাদ ছড়ানোর বড় হোতা । ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, আবু বাকর (রাযিঃ) কৃসম করেন যে, তিনি আর কখনো মিসতাহ্র কোনভাবে উপকার করবেন না (ভরণ-পোষণ বহন করবেন না) ৷ এ প্রেক্ষিতে আল্লাহ তা'আলা আয়াত অবতীর্ণ করেন ৪ “তোমাদের মধ্যে যারা (আবূ বাক্রকে লক্ষ্য করে বলা হচ্ছে) এশ্বর্য ও প্রাচ্যের অধিকারী তারা যেন কৃসম না করে যে, তারা আত্মীয়, গ'রীব ও আল্লাহ তা‘আলার পথের মুহাজিরদের (মিসতাহ্‌কে লক্ষ্য করে বলা হচ্ছে) কিছুই দিবে না.....তোমরা কি চাও না যে, আল্লাহ তা'আলা তোমাদের মাফ www.waytojannah.com

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।