Contents ইমাম নাসায়ী (রহ.)-এর সংক্ষিপ্ত জীবনী পরিচয়: হাদীস সংকলন ও চর্চার ইতিহাসে যে সব মনীষী চির স্মরণীয় হয়ে আছেন ইমাম নাসায়ী (রহ.) তাদের অন্যতম ৷ তীর পুরো নাম আবূ আবদির রহমান আহমাদ ইবনু শু'আইব ইবনু ‘আলী ইবনু সিনান ইবনু দীনার খুরাসানী, উপাধি- শাইখুল ইসলাম ও সাহিবুস সুনান । জন্ম ও বাল্যকাল: ইমাম নাসায়ী (র) ২১৫ হিজরী মুতাবিক ৮৩০ খ্রিস্টাব্দে খুরাসানের নাসা নামক শহরে জন্মুখহণ করেন। নাসা এবং খুরাসানের সাথে সংযুক্ত থাকার কারণে তাকে নাসায়ী ও খুরাসানী. বলে আখ্যায়িত করা হয়। তিনি মূল নামের পরিবর্তে ইমাম নাসায়ী নামেই পৃথিবী ব্যাপী পরিচিত হন। ইমাম নাসায়ী এর বাল্যকালীন শিক্ষা দীক্ষা সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও বলা হয় যে, তিনি নিজ শহর নাসাতেই কুরআন-হাদীস, ফিকহ, আক্বাইদ ইত্যাদি বিষয়ে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। উচ্চ শিক্ষা লাভ: পনের বছর বয়সে তিনি উচ্চ শিক্ষার জন্য তৎকালীন মুসলিম বিশ্বের বিশ্ববিদ্যালয় সমূহের সফরে বের হয়ে পড়েন । এ পর্যায়ে তিনি ইরাক, খুরাসান, হিজায, সিরিয়া, মিসর ও আল-জাযীরার শিক্ষা কেন্দ্রসমূহে বহু নামী-দামী খ্যাতনামা মুহাদ্দিসের নিকট শিক্ষা লাভ করেন। ইমাম নাসায়ীর উল্লেখযোগ্য উত্তাযগণ: কুতাইবা ইবনু সা'ঈদ, ইসহাক ইবনু রাহওয়াইহ্, হিশাম ইবনু আম্মার, ঈসা ইবনু সুলাইমান ইবনু আশআস সিজিস্তানী এবং হারিস ইবনু মিসকিন প্রমুখ শিক্ষকতা: ইমাম নাসায়ী (র) ইসলামী দুনিয়ার বিশ্ববিদ্যালয়সমূহে ব্যাপকভাবে পরিভ্রমণ করে পরিশেষে মিসরে বসতি স্থাপন করেন এবং এখানেই হাদীস শরীফের দারস দেয়া শুরু করেন। তার পাণ্ডিত্যপূর্ণ উপস্থাপনার জন্য খুবশীত্রই দেশ- বিদেশে তার খ্যাতি ছড়িয়ে পড়ে এবং ইসলামী দুনিয়ার বিভিন্ন দিক থেকে বিদ্যাশিক্ষার্থীরা তার দারসের মাহফিলে ভীড় জমাতে থাকেন। তীর উল্লেখযোগ্য কয়েকজন ছাত্র: ইমাম নাসায়ীর বিশিষ্ট ছাত্রগণের মধ্যে অন্যতম হলেন, আবূ বিশর দুলাবী, আবু আলী আহমাদ তাবারানী আবূ জাফর তাহাবী ও মুহাম্মাদ ইবনু মূসা মামুনী প্রমুখ তীর প্রণীত গ্রস্থাবলী: ইমাম নাসায়ী অনেক মূল্যবান গ্রন্থ প্রণয়ন করেন। তনুধ্যে নিম্বলিখিত গ্রন্থগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য । (১) আসসুনানুল কুবরা; (২) কিতাবুল খাসায়িস ফী ফাযলি ‘আলী ইবনু আবী তালিব ওয়া আহলিল বাইত; (৩) আল মুজতাবা (সুনান নাসায়ী); (৪) তাসমিয়াতু ফুক্বাহায়িল আমসার মিন আসহাবী রাসূলিল্লাহি (স) বাদাহুম মিন আহলিল মাদীনাহ; (৫) কিতাবুয যু‘আফা ওয়াল মাতরূকীন; (৬) ফাযাইলুস সাহাবা; (৭) তাফসীর; (৮) কিতাবু আমালিল ইয়াওমি ওয়াল লাইলি; (৯) তাসমিয়াতু মানলাম ইয়ারবি আনহু গাইরু রাজুলিন ওয়াহিদিন ইত্যাদি৷ মিসর ত্যাগ ও ইন্তিকাল: দীর্ঘদিন মিসরে বসবাস করার পর পরিস্থিতি অনুকূল না থাকায় তিনি ৩০২ হিজরীতে দিমাশকে চলে যান। কিন্তু সেখানেও বসবাস করা তার পক্ষে কষ্টকর হয়ে পড়লে তিনি দিমাশকে যাবার পর দেখতে পেলেন যে, জনসাধ্যরণের অধিকাংশই আলী (রা.)-এর বিরোধী । এ পরিপ্রেক্ষিতে তিনি জনগণের মানসিক সংশোধনের জন্য ‘আলী (রা.)-এর প্রশংসায় একটি কিতাব লিখেন যার নাম হলো, “কিতাবুল খাসায়িস ফী ফাযলী ‘আলী ইবনু আবী তালীব”। এরপর দিমাশকের মাসজিদে তিনি কিতাবটি মানুষের সামনে পড়ে শুনালেন। এতে জনতা উত্তেজিত হয়ে তার নিকট মুয়াবিয়া সম্পর্কে জানতে চান। তিনি জবাব দিলেন। কিন্তু তা তাদের মনঃপূত না হওয়ায় তারা তাঁর উপর আক্রমণ করে বসল । কতেক জনতার নির্মম প্রহারে তিনি মাসজিদ হতে বহিস্কৃত হন। এরপর মারাত্মক অসুস্থ হয়ে পড়েন, অতঃপর ইমামের ইচ্ছানুযায়ী তাকে পবিত্র মক্কা নগরীতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ৩০৩ হিজরীতে ইন্তেকাল করলে সাফা ও মারওয়ার মধ্যবর্তী স্থানে তাকে সমাহিত করা হয়।
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।