Contents মুসলিম সমাজের লোকেরা যখন এ অনুবাদ পাঠ করে সহীহ হাদীসে বর্ণিত কথা বুঝতে পেরে সঠিক পথে জীবনকে পরিচালিত করে তবেই মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। অতঃপর যারা আমাদের এ অনুবাদটি করার কাজে অনুপ্রাণিত করেছেন আমরা তাদের সবাইকে স্মরণ করছি। আল্লাহ তা'আলা তাদের হিদায়াতের উপর ক্বায়িম রাখুন এবং তারা যেন এ অনুবাদের সহীহ হাদীসগুলো সারাদেশের মানুষের নিকট পৌছে দিতে পারে একটা সুন্দর ও ন্যায় বিচারপূর্ণ দেশ গড়ার লক্ষ্যে আল্লাহর নিকট - সে তাওফীক কামনা করছি। এ কাজে আমাদেরকে আরো যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাই আমাদের হুসাইন আল-মাদানী প্রকাশনীর পক্ষ থেকে, অবশেষে আল্লাহ তা'আলার কাছে শুকরিয়া প্রকাশ করছি এজন্য যে, তিনি আমাদেরকে এ পরিশ্রমের ফসল অতি অল্প সময়ের মধ্যে পাঠকের হাতে তুলে দিতে সাহায্য করেছেন। আমাদের একান্তিক ইচ্ছাসত্ত্বেও কিছু ভুল-ক্রটি থেকে যাওয়া স্বাভাবিক । সুহৃদয় পাঠক' সমাজের কাছে আমাদের অনুরোধ, যদি কোন ভুল-ত্রুটি ধরা পড়ে তাহলে দয়া করে আমাদের জানালে পরবর্তী সংস্করণে তা সংশোধনের চেষ্টা করা হবে- ইনশাআল্লাহ । আল্লাহ তা'আলা আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন- আমীন । খাদিম হুসাইন বিন সোহরাব (হাফেয হোসেন) : ৩৮, নর্থ সাউথ রোড, বংশাল, ঢাকা ।
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।