তাহ্ক্বীক হাদিস শরিফ — তাহক্বীক সুনানু নাসঈ (১) শরিফ
/ ٥٧٠
📝 نص 📖 PDF

Contents asda হুসাইন বিন সোহরাব সাহেবের কথা যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তা'আলার জন্য । তার প্রিয় রাসূল %%-এর উপর দুরূদ ও সালাম এবং তীর পরিবার ও সাহাবীগণের উপরও আল্লাহ তা'আলার অনুগ্রহ বর্ষিত হোক । কুরআন যেখানে ইসলামী জীবন ব্যবস্থার মৌলনীতি পেশ করে, সহীহ হাদীস সেখানে এ মৌলনীতির বিশ্লেষণ ও বাস্তবায়নের পন্থা নির্ভুলভাবে ব্যাখ্যা দান করে, অনুরূপভাবে তা পেশ করে হিদায়াত ও উপদেশের বিস্তারিত.বিবরণ । এ জন্যই কুরআন মাজীদের পরই হাদীসের স্থান৷ বিদায় হাজ্জের ভাষণে রাসুলুল্লাহ 3% বলেছেন- “আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি যতদিন তোমরা এ দু'টো জিনিসকে আঁকড়ে থাকবে ততদিন কখনও পথভ্রষ্ট হবে না, এ দু'টো জিনিস হচ্ছে কুরআন ও সুন্নাহ ৷” প্রকৃতপক্ষে সহীহ হাদীস বাদ দিয়ে কুরআনের মর্মার্থ বুঝা সম্ভব নয়, কারণ পবিত্র কুরআন হলো সংক্ষিপ্ত, হাদীস হলো পবিত্র কুরআনের ব্যাখ্যা ও বিশ্লেষণ । হুসাইন আল-মাদানী প্রকাশনী ইতোমধ্যে কুতুবে সিত্তার অন্তর্ভুক্ত অন্যতম কিতাব বুখারী ও তাহ্‌ঝবীকৃকৃত সহীহ ও যঈফ তিরমিযী খণ্ডাকারে প্রকাশ করেছে। এছাড়াও আবুল কাশেম মুহাম্মদ জিলুর রহমান জিলানী সাহেবের প্রকাশিত সহীহ ও যঈফ সুনান আবূ দাউদ পরিবেশন করে যাচ্ছে। আল্লামাহ নাসিরুদ্দীন আলবানী কর্তৃক তাহ্ৰবীকৃকৃত সুনান আন্‌ নাসায়ীর অনুবাদ প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহ তা'আলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নাবী মুহাম্মাদ $%-এর উপর দুরূদ ও সালাম পেশ করছি। উক্ত গ্রন্থটি অনুবাদে শাইখ ঈসা মিঞা বিন খলিলুর রহমান সাহেব কঠোর পরিশ্রম করেছেন, মহান আল্লাহ্‌ বিশেষ মেহেরবানী করে তাকে এ কঠিন কাজটি সুন্দরভাবে সুসম্পন্ন করার তাওফীক দান করেছেন, সেজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি দুআ করি আল্লাহ তা'আলা যেন শাইখ ঈসা মিঞা বিন খলিলুর রহমানের প্রচেষ্টা যেন কুবুল করেন। তার জ্ঞান ও যোগ্যতা বহুগুণে বৃদ্ধি করে দেন, তাকে আরো বেশি পরিমাণে দ্বীনি খিদমাত করার তাওফীক দান করেন- আমীন। আমরা ভালোভাবেই জানি যে, যে কয়েকটি প্রসিদ্ধ হাদীস গ্রন্থ রয়েছে তন্মধ্যে সহীহ আল-বুখারী ও সহীহ আন নাসায়ীতেও কিছু যঈফ হাদীস রয়েছে। তাই অনুবাদের ক্ষেত্রে আমরা তাহ্‌্ঝীকৃকৃত গ্রহ্থটিকেই নির্বাচন করেছি । যাতে সাধারণ লোকেরাও এ গ্রন্থের যঈফ হাদীসগুলো বর্জন করে শুধুমাত্র সহীহ হাদীসগুলো জানার ও আমল করার মাধ্যমে এর দ্বারা ব্যাপক উপকার লাভ করতে পারেন। লন্ডন প্রবাসী আবুল কাশেম মুহাম্মাদ জিল্ুর রহমান জিলানী সাহেব আমাকে এ কাজে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন, পরামর্শ দিয়েছেন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এ গ্রন্থের সম্মানিত প্রকাশক জিনল্নুর রহমান জিলানী সাহেবের । আল্লাহ তাআলা তীর এ খিদমাত কবুল করুন এবং তাকে এর উত্তম প্রতিদান দিন এবং তার মাতা-পিতাকে জান্নাতবাসী করুন- আমীন । অতএব এ গ্রন্থটি প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহ্‌ তা'আলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি এবং এ গ্রন্থের সম্পাদনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি । আল্লাহ তা'আলা আমাদের সকলের যাবতীয় শ্রম বক্ৃবুল করুন। |

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.