Contents পর্ব- ৫: নামায প্রসঙ্গ ১৬১ একত্রিত করা হলো এবং জিবরীল (‘আ.) আমাকে সামনে এগিয়ে দিলেন আমি সকলের ইমামত করলাম। তারপর আমাকে নিয়ে প্রথম আসমানে উঠলেন । সেখানে আদম (আ)-এর সাক্ষাৎ লাভ করলাম । এরপর আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠলেন । সেখানে পরপর দুই খালাত ভাই ‘ঈসা (‘আ.) ও ইয়াহ্য়া (‘আ.)-এর সাথে সাক্ষাৎ হলো । তারপর আমাকে নিয়ে তৃতীয় আসমানে উঠলেন, সেখানে ইউসুফ (‘আ.)-এর সাথে দেখা হলো। এরপর আমাকে নিয়ে চতুর্থ আসমানে উঠলেন এবং সেখানে হারূন (‘আ.)-এর সাথে দেখা হলো। তারপর আমাকে নিয়ে পঞ্চম আসমানে উঠলেন সেখানে ইদ্রীস (‘আ.)-এর সাথে দেখা হলো। এরপর আমাকে ষষ্ঠ আকাশে উঠালেন, সেখানে মুসা (‘আ.) আসমানে সাথে দেখা হলো । তারপর আমাকে সপ্তম আসমানে নিয়ে গেলেন এবং সেখানে ইবরাহীম (‘আ.)-এর সাথে সাক্ষাৎ হলো। এরপর আমাকে নিয়ে সপ্তম আসমানের উপরে উঠলেন। তখন আমরা সিদরাতুল মুনতাহায় পৌছলাম। সেখানে এক খণ্ড মেঘ আমাকে পরিবেষ্টন করে ফেলল- তাই আমি সাজদায় অবনত হলাম। তখন আমাকে বলা হলো- যেদিন আমি এ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছি সেদিন আপনার উপর ও আপনার উম্মাতের উপর পঞ্চাশ ওয়াক্ত নামায ফরয করেছি। আপনি এবং আপনার উম্মাত এ নামায কায়িম করুন। তখন আমি ইবরাহীম (‘আ.)-এর নিকট প্রত্যাবর্তন করলাম ৷ তিনি আমাকে কিছুই জিজ্ঞেস করলেন না । পরে মূসা (“আ.)-এর নিকট এলাম । তিনি আমাকে জিজ্ঞেস করেন যে, আপনার এবং আপনার উম্মাতের উপর আল্লাহ কি ফরয করেছেন? আমি বললাম, পঞ্চাশ ওয়াক্ত নামায ফরয করেছেন। তখন মুসা (‘আ.) বললেন, নিশ্চয়ই আপনি এবং আপনার উম্মাত পঞ্চাশ ওয়াক্ত নামায যথাযথ আদায় করতে পারবেন না। আপনি আপনার প্রতিপালকের নিকট ফিরে যান এবং কমানোর জন্যে নিবেদন করুন। আমি প্রতিপালকের নিকট গেলাম । তিনি নামায দশ ওয়াক্ত কমিয়ে দিলেন। তারপর আবার মূসা (“আ.)-এর নিকট এলাম । তিনি আমাকে পুনরায় ফিরে যেতে বললেন, আমি আবার রবের নিকট ফিরে গেলাম । তখন তিনি আরো দশ ওয়াক্ত কমিয়ে দিলেন। তারপর মূসা (“আ.)-এর নিকট ফিরে আসার পর তিনি আমাকে পুনরায় যেতে বললেন, আমি আবার গেলাম । তিনি দশ ওয়াক্ত কমিয়ে দিলেন। তারপর সর্বশেষ নামাযকে পাচ ওয়াক্তে পরিণত করা হলো । মূসা (“আ.) বললেন, আপনি পুনরায় প্রতিপালকের নিকট যান এবং নামায আরো কমানোর আবেদন পেশ ককরুন। কেননা আল্লাহ বানী ইসরাঈলের উপর শুধু দুই ওয়াক্ত নামায ফরয করেছিলেন। তারা এ দুই ওয়াক্তও আদায় করে নি। তখন আমি আবার আল্লাহর নিকট ফিরে গিয়ে নামায কমিয়ে দেয়ার জন্যে আর্য করলাম । তখন তিনি বললেন, নিশ্চয়ই আমি যেদিন এ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছি সেদিন আপনার এবং আপনার উম্মাতের উপর পঞ্চাশ ওয়াক্ত নামায ফরয করেছি। আর এ পাঁচ ওয়াক্তই পঞ্চাশ ওয়াক্তের সমান বলে গণ্য হবে। আপনি ও আপনার উম্মাত তা আদায় করুন। তখন আমি বুঝতে পারলাম যে, এ পাচ ওয়াক্ত নামায আল্লাহ তা'আলার পক্ষ হতে অবশ্য পালনীয় । এরপর আমি মূসা (‘আ.)-এর কাছে ফিরে এলাম । এবারো তিনি আমাকে পুনরায় ফিরে যেতে বললেন। কিন্তু আমি বুঝতে পারলাম যে, পীচ ওয়াক্ত আল্লাহর পক্ষ হতে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত । তাই আমি আর আল্লাহর কাছে পুনরায় যাই নি । [মুনকার] LE GA of A SF td fhe Lr DU ERG IG STL PL ES IU OUR LSE to) NOME BITE CONOR RAE TOO a EGON CLE REL BY ft CU LS Ly ED ye alg id Ela ol 3 ie I dG ANU ” EAR Cs al সুনান আন- = ২৯
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।