তাহ্ক্বীক হাদিস শরিফ — তাহক্বীক দাউদ (৪) শরীফ
/ ৪৮৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents অধ্যায় - ১৪ $ কর, ফাই ও প্রশাসক ২৬১ আপনার জন্য কুরবান হোক । আমি যে মুশরিক ব্যক্তির কাছ থেকে ধার নিয়েছিলাম সে আমাকে এ কথা বলেছে । আমার এ ঝণ পরিশোধের সামর্থ্য আপনারও নেই, আমারও নেই । সে আমাকে অপদস্থ করবে । কাজেই ইতিপূর্বে ইসলাম গ্রহণ করেছে এরূপ কোন মুসলিম জনপদে পলায়ন করার অনুমতি আমাকে দিন । আমি ততোদিন আত্মগোপন থাকার অনুমতি চাই যতদিন না মহান আল্লাহ তার রাসূল (সাঃ)-কে এমন সম্পদের ব্যবস্থা করে দেন যা দিয়ে আমার ঝণ পরিশোধ হবে । একথা বলে আমি আমার ঘরে চলে এসে আমার তরবারি, মোজা, জুতা ও ঢাল গুছিয়ে আমার মাথার কাছে রাখি ৷ ইচ্ছা ছিল, ভোরের আভা ফুঠা মাত্রই বেরিয়ে পড়বো ৷ হঠাৎ এক ব্যক্তি দৌড়ে এসে আমাকে বললো, হে বিলাল! রাসূলুল্লাহ (সাঃ) তোমাকে স্মরণ করেছেন । আমি রওয়ানা হয়ে তার কাছে এসে উপস্থিত হয়ে দেখি, চারটি উট পিঠে বোঝাই সম্পদ নিয়ে বসে আছে আমি অনুমতি চাইলাম । রাসূলুল্লাহ (সাঃ) আমাকে বললেন ঃ সুসংবাদ গ্রহণ করো! মহান আল্লাহ তোমার ঝণ পরিশোধের জন্য এগুলো পাঠিয়েছেন । পুনরায় তিনি বললেন ৪ তুমি কি দেখছো না চারটি মাল বোঝাই উট বসে আছে? আমি বললাম, হাঁ । তিনি বললেন £ঃ এই উট এবং এদের পিঠে বোঝাই সমস্ত সম্পদ তোমার জন্য । এগুলোর পিঠ বোঝাই বস্ত্র ও খাদ্যদ্বব্য ফাদাকের শাসক আমার জন্য পাঠিয়েছে । এগুলো নিয়ে তোমার ঝণ পরিশোধ করো । আমি তাই করলাম । অতঃপর বিলাল (রা) বললেন, আমি মাসজিদে গিয়ে দেখি, রাসূলুল্লাহ (সাঃ) মাসজিদে বসে আছেন । আমি তাকে সালাম দিলে তিনি বললেন ঃ তুমি যে সম্পদ পেয়েছো তা কি করেছো, ঝণ পরিশোধ হয়েছে কি? আমি বললাম, মহান আল্লাহ রাসূলুল্লাহর (সাঃ) সমস্ত ঝণ পরিশোধের তৌফিক দিয়েছেন । এখন আর অবশিষ্ট নেই । তিনি বললেন ৪ কিছু সম্পদ অবশিষ্ট আছে কি? আমি বললাম, হাঁ । তিনি বললেন ৪ অবশিষ্ট সম্পদ তাড়াতাড়ি খরচ করো । তুমি আমাকে এ অবশিষ্ট সম্পদ হতে রেহাই না দেয়া পর্যন্ত আমি আমার পরিবারের কারো নিকট যাবোনা। রাসূলুল্লাহ (সাঃ) ‘ইশার সলাত আদায়ের পর আমাকে ডেকে বললেন ৪ তোমাকে দেয়া মালের অবস্থা কি? আমি বললাম, সেগুলো আমার কাছেই আছে। আমার কাছে কেউ আসেননি । রাসূলুল্লাহ (সাঃ) মাসজিদে রাত কাটালেন । বর্ণনাকারী হাদীসের বাকী অংশ বর্ণনা করলেন । এমনকি পরবর্তী দিনের হশার সলাত আদায় করে তিনি আমাকে ডাকলেন । তিনি বললেন ৪ তোমার কাছের অবশিষ্ট মালের অবস্থা কি? আমি বললাম, হে আল্লাহর রাসুল! আল্লাহ আপনাকে তা থেকে চিন্তামুক্ত করেছেন । তিনি তাকবীর দিলেন এবং আল্লাহ্র প্রশংসা করলেন । তিনি আশঙ্কা করছিলেন, এঁ সম্পদ তার কাছে থেকে যাওয়া অবস্থায় হয়তো তার মৃত্যু হবে । অতঃপর আমি তাকে অনুরসণ করি, তিনি তার স্ত্রীদের কাছে এসে এক এক করে তাদের প্রত্যেককে সালাম দিলেন, এভাবে তিনি তার শয়নকক্ষে ঢুকলেন । এ সেই ঘটনা যা তুমি (‘আবদুল্লাহ আল-হাওযানী) আমাকে জিজ্ঞেস করেছো । ie: Le JG JET EAS 14d yl EY ELE GE SU GEE ELE EE ০৭ GEL le BM Po BMI LB EK 5." GALL SLY cama Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ২৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।