তাহ্ক্বীক হাদিস শরিফ — তাহক্বীক দাউদ (৪) শরীফ
/ ৪৮৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents অধ্যায় - ১৪ ৪ কর, ফাই ও প্রশাসক ২৩৭ Lily he di fe HILL GIA PST EG USS LE OHS ES i : hye JE dL LENG bE tps LE LING Hie IAT JEM GG } IE Ge Lo WC da 44 595 665 LEN cs e CED es FOBT ES VSS 55 3 LE ELLs he Bl fe LS LS dl G25 LLL ASL Sls le Bl Se HILT BIG Gig GEG URGE LDN Se HS oi 9a ee Ja Cama ৩০০৪ ৷ ‘আবদুর রহমান ইবনু কাব ইবনু মালিক (র) নাবী (সাঃ) এর জনৈক সাহাবী সূত্রে বর্ণনা করেন, কুরাইশ কাফিররা ‘আবদুল্লাহ ইবনু উবাই এবং তার মূর্তিপূজক সহযোগী আওস ও খাযরাজ গোত্রের লোকদের প্রতি পত্র প্রেরণ করে । রাসূলুল্লাহ (সাঃ) তখন মাদীনাহ্‌য় ছিলেন । এটি বদর যুদ্ধের পূর্বের ঘটনা । (চিঠিতে লিখা ছিল) 8 “আমাদের এক ব্যক্তিকে (নাবী) তোমরা আশ্রয় দিয়েছ । আমরা আল্লাহর শপথ করে বলছি, তোমরা অবশ্যই তার বিরুদ্ধে অস্ত্র ধরো বা বহিষ্কার করো । অন্যথায় আমরা সম্মিলিতভাবে তোমাদেরকে আক্রমন করবো, তোমাদের যুদ্ধবাজ লোকদের হত্যা করবো এবং তোমাদের নারীদেরকে বন্দী করবো !” চিঠিটি ‘আবদুল্লাহ ইবনু উবাই ও তার মূর্তিপূজক সঙ্গীদের নিকট পৌছলো তারা রাসূলুল্লাহর (সাঃ) বিরুদ্ধে যুদ্ধের জন্য এক্যবদ্ধ হলো । এ সংবাদ পেয়ে নাবী (সাঃ) তাদের সাথে সাক্ষাত করে বললেন £ তোমাদের কাছে কুরাইশদের চরমপত্র এসেছে । আসলে তারা তোমাদের ততটা ক্ষতি করতে পারবে না-যতটা ক্ষতি তোমরা নিজেরা নিজেদের জন্য ডেকে আনবে । কেননা তোমরা নিজেদের ভাই-বন্ধু ও সন্তানদের বিরুদ্ধে লড়াই করতে চাইছো । তারা নাবী (সাঃ) এর নিকট এ কথা শুনে বিচ্ছিন্ন হয়ে পড়লো । এ কথা কুরাইশ কাফিরদের নিকট পৌছলে বদর যুদ্ধের পর কুরাইশ কাফিররা ইয়াহুদীদের প্রতি লিখলো £ তোমরা অস্ত্রে সুসজ্জিত ও দুর্গের অধিকারী ব্যক্তি । তোমরা আমাদের সাথীর বিরুদ্ধে যুদ্ধ করো, নতুবা আমরা এই এই পদক্ষেপ গ্রহণ করবো । তখন আমাদের ও তোমাদের নারীদের দাসী বানানোর মাঝে কোন প্রতিবন্ধকতা থাকবে না । ইয়াহুদীদেরকে লেখা এ পত্রের কথা নাবী (সাঃ) অবহিত হলেন । বনু নাধীর গোত্রের লোকেরা বিশ্বাসঘাতকতা করতে এঁক্যবদ্ধ হয়ে লোক পাঠিয়ে নাবী (সাঃ)-কে বললো, আপনি আপনার তিরিশজন সাহাবীকে সাথে নিয়ে বের হন এবং আমরাও আমাদের তিরিশজন আলিম সাথে নিয়ে বের হই । আমরা উভয়ের মধ্যবতী স্থানে মিলিত হবো । তারা আপনার (ধর্মের) কথা শুনবে । তারা আপনার কথা শুনে আপনার প্রতি ঈমান আনলে আমরাও আপনার প্রতি ঈমান আনবো । তিনি সাহাবীদেরকে তাদের এ প্রস্তাবের কথা জানালেন । পরের দিন সকালে নাবী (সাঃ) একদল সৈন্যসহ তাদের নিকট গিয়ে তাদেরকে অবরোধ করে বললেন ঃ আল্লাহর শপথ! তোমরা আমার সাথে চুক্তিবদ্ধ না হওয়া পর্যন্ত আমি তোমাদের ব্যাপারে নিশ্চিন্ত হবো না । কিন্তু তারা চুক্তিবদ্ধ হতে রাজি না হওয়ায় সেদিনই তিনি তাদের বিরুদ্ধে আক্রমণ করেন পরের দিন তিনি সৈন্যবাহিনী নিয়ে বনু নাধীরকে ছেড়ে বনু কুরাইয়াকে অবরোধ করে তাদেরকে সন্ধির জন্য আহবান করেন । তারা তার সাথে চুক্তিবদ্ধ হলো । অতঃপর সেখান থেকে ফিরে পরের দিন তিনি সৈন্যবাহিনী নিয়ে বনু নাযীরের বিরুদ্ধে অস্ত্র Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।