তাহ্ক্বীক হাদিস শরিফ — তাহক্বীক দাউদ (৪) শরীফ
/ ৪৮৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents অধ্যায় - ১৪ £ কর, ফাই ও প্রশাসক ২২৭ । 4 PES A T- 1 , ‘, PEA [ 2 oH or ue 1H ale 4 be dl L425 S88 a5 ols ale Bl fe BH LL2G GIS AN Sak SB KG BE SG ০ ২৯৮৬ । ‘আলী ইবনু আবু ত্বালিব (রা) সূত্রে বর্ণিত । তিনি বলেন, আমি বদর যুদ্ধের দিন গনীমাত হিসেবে ভাগে একটি মোটাতাজা উক্থরী পাই । রাসূলুল্লাহ (সাঃ) সেদিন অবশিষ্ট এক-পঞ্চমাংশ হতে আমাকে আরেকটি মোটাতাজা উদ্ব্রী দেন । তখন আমি রাসূলুল্লাহর (সাঃ) কন্যা ফাত্বিমাহর সঙ্গে বাসর যাপনের ইচ্ছা করি। এজন্য আমি বাইনুকা গোত্রের এক স্বর্ণকারকে আমার সঙ্গে নিয়ে ইযাখর নামক সুগন্ধি ঘাস আনার মনস্থ করি । ইচ্ছা ছিল ওগুলো স্বর্ণকারদের নিকট বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে আমার বিবাহভোজে কিছুটা সাহায্য হবে । আমি আমার উদ্ত্রী, হাওদা, ঘাসের জাল, দড়ি ইত্যাদি সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ি ৷ উস্থ্রী দু'টি এক আনসারীর ঘরের পাশে শোয়া ছিল । সব কিছু সংগ্রহ করে ফিরে এসে দেখি আমার উদ্ট্রী দু'টির কুঁজ কেটে ফেলা হয়েছে এবং পেট ফেঁড়ে কলিজা বের করা হয়েছে। এ দৃশ্য দেখে আমি আমার অশ্রু সংবরণ করতে পারলাম না । আমি জিজ্ঞেস করলাম, কে এ নিষ্টুর কাজ করেছে? লোকেরা বললো, হামযাহ ইবনু ‘আবদুল মুত্তালিব এ অপর্কম করেছে। সে আনসারদের কতিপয় মদ্যপায়ীর সাথে এ ঘরে রয়েছে। তাকে ও তার সঙ্গীদের এক ক্রীতদাঁসী গান গেয়ে শুনিয়েছে। সে তার গানের মধ্যে বলেছে, ‘সাবধান হে হামযাহ! মোটাতাজা উষ্বরীর দিকে লক্ষ্য করো’ । এতে উত্তেজিত হয়ে তিনি তার তরবারির দিকে ছুটে উস্থরী দু'টির কুঁজ কাটেন এবং পেট ফেঁড়ে কলিজা বের করেন । ‘আলী (রা) বলেন, আমি সেখান থেকে সোজা রাসূলুল্লাহর (সাঃ) নিকট গিয়ে উপস্থিত হই । তখন তীর নিকট যায়িদ ইবনু হারিসাহ (রা) উপস্থিত ছিলেন । রাসূলুল্লাহ (সাঃ) আমার চেহারা দেখেই বুঝে ফেললেন । রাসূলুল্লাহ (সাঃ) জিজ্ঞেস করলেন £ তোমার কী হয়েছে? ‘আলী (রা) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার জন্য আজকের মত দুর্দিন আর কখনো আসেনি । হামযাহ আমার উগ্বরী দুটিকে অত্যাচার করেছে । সে এর কুঁজ কেটেছে এবং পেটের দু’পাশ ফেঁড়ে কলিজা বের করে নিয়েছে। সে এখনও একটি ঘরের মধ্যে মদ্যপায়ীদের সাথে মত্ত রয়েছে । রাসূলুল্লাহ (সাঃ) তার চাদর চেয়ে তা গায়ে জড়িয়ে রওয়ানা হলেন । আমি এবং যায়িদ ইবনু হারিসাহ তার অনুসরণ করি । হামযাহ যে ঘরে অবস্থান করছিলেন তিনি সেখানে পৌছলে ভিতরে প্রবেশের অনুমতি চাইলেন । তাকে অনুমতি দেয়া হলে ঘরে ঢুকে তিনি লোকদেরকে মাতাল অবস্থায় পেলেন । রাসুলুল্লাহ (সাঃ) হামযাহকে তার কৃতকর্মের জন্য ভুৎসনা করতে লাগলেন । তখন হামযাহ ছিলেন নেশায় বিভোর, নেশার কারণে তার চোখ লাল হয়ে ছিলো । তিনি রাসূলুল্লাহর (সাঃ) দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিয়ে তার হাটুদ্বয়ের প্রতি তাকালেন, কিছুক্ষণ পর আবার অতঃপর বললেন, তোমরা আমার পিতার গোলাম ছাড়া কিছু নও । রাসূলুল্লাহ (সাঃ) বুঝতে পারলেন, হামযাহ এখন নেশাগ্রস্ত । মাতাল অবস্থায় তার ক্রোধ আরো বাড়তে পাড়ার আশঙ্কায় রাসূলুল্লাহ (সাঃ) সেখান থেকে ফিরে গেলেন । ফলে আমরাও তার সাথে বেরিয়ে আসি । সহীহ । Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।