তাহ্ক্বীক হাদিস শরিফ — তাহক্বীক দাউদ (৪) শরীফ
/ ৪৮৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২০০ সহীহ ও যঈফ সুনান আবূ দাউদ ২৯৩৪ । গালিব আল-কাত্তান (র) সূত্রে বর্ণিত । তিনি পর্যায়ক্রমে জনৈক ব্যক্তি, তার পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন, তারা কোন এক ঝর্ণার পাশে বাস করতো । তাদের নিকট ইসলামের দাওয়াত পৌছলে ঝর্ণার মালিক তার অধীনস্থ লোকদেরকে বললেন, তারা যদি ইসলাম কবুল করে তাহলে তিনি তাদেরকে একশো উট দিবেন । তারা ইসলাম কবুল করলো । ওয়াদা মোতাবেক তিনি তাদের মধ্যে উট বণ্টন করে দিলেন । অতঃপর তিনি তাদের কাছ থেকে উটগুলো ফেরত নেয়ার ইচ্ছা করলেন । তিনি তার ছেলেকে ডেকে নাবী (সাঃ) এর নিকট পাঠালেন । তিনি তাকে বলে দিলেন, তুমি নাবী (সাঃ) এর নিকট গিয়ে তাকে বলবে, আমার পিতা আপনাকে সালাম জানিয়েছেন । তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে ইসলাম কবুলের শর্তে একশো উট প্রদানের ওয়াদা করেছিলেন। তারা ইসলাম কবুল করলে তিনি উটগুলো তাদের মধ্যে বণ্টন করে দেন । তিনি এখন তাদের কাছ থেকে উটগুলো ফেরত নিতে চাইছেন । তিনি কি এগুলো ফেরত নিতে পারেন, নাকি সেগুলো তাদেরই প্রাপ্য? তিনি তোমাকে হা কিংবা না বললে তাকে আবার বলবে, আমার পিতা খুব বৃদ্ধ এবং তিনিই এ কুপের তত্বাবধায়ক । তিনি আপনার নিকট আবেদন করেছেন তার মৃত্যুর পর আমাকে সেখানকার তত্বাবধায়ক বানাতে । আর সে (ছেলেটি) রাসূলুল্লাহ (সা)-এর নিকট এসে বললো, আমার পিতা আপনাকে সালাম জানিয়েছেন । তিনি (সাঃ) বললেন ৪ তোমার এবং তোমার পিতার প্রতি সালাম! সে বললো, আমার পিতা তার গোত্রের লোকদের ইসলাম কবুলের শর্তে একশো উট প্রদানের ওয়াদা করেন । অতঃপর তারা ইসলাম কবুল করে তাদের ইসলামী জীব্লুকে সুন্দর করেছে । এখন তিনি উটগুলো তাদের কাছ থেকে ফেরত নিতে চাইছেন । সুতরাং তিনি এসবের হকদার নাকি তারা? তিনি বললেন ৪£ সে যদি উটগুলো তাদেরকেই দিয়ে দিতে চায় তবে তাই করুক । আর ফিরিয়ে নিতে চাইলে সে তাদের চেয়ে এর অধিক হকদার । তারা ইসলাম কবুল করে এর উপকারিতা তারাই পাবে । তারা যদি ইসলাম গ্রহণ না করতো তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করা হতো । সে পুনরায় বললো, আমার পিতা খুব বৃদ্ধ । তিনিই ওখানকার ঝর্ণার তত্ত্বাবধায়ক । তিনি তার অবর্তমানে আমাকে তত্বাবধায়ক নিয়োগ করতে আপনার নিকট আবেদন জানিয়েছেন । জবাবে তিনি বললেন ঃ নিশ্চয় তত্বাবধায়ক দরকার আছে । জনসাধারণের তত্ত্বাবধায়ক ছাড়া চলেনা | কিন্তু তত্ত্বাবধায়ক (পক্ষপাতিত্বের কারণে) জাহান্নাবে যাবে। দুর্বল £ মিশকাত (৩৬৯৯) । al a 5 SII অনুচেছদ-৬ $ সচিব নিয়োগ করা ESI Af BA UE op AL BE CS 0H Wd Bh cs LCS BIL den LEE CS - YAY oly he Lo LIDGE LIE J TE nls ol ২৯৩৫ ৷ ইবনু ‘আব্বাস (রা) সূত্রে বর্ণিত । তিনি বলেন, নাবী (সাঃ) এর আস্সিজিল্ু নামক এক সচিব ছিল । দুৰ্বল । Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।