তাহ্ক্বীক হাদিস শরিফ — তাহক্বীক দাউদ (৪) শরীফ
/ ৪৮৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents অধ্যায়-১০ ৪ জিহাদ ১২৯ করলো । কিন্তু ‘কাসওয়া’ উঠলো না । তারা এভাবে দু'বার চেষ্টা করলো ।। নাবী (সাঃ) বললেন ৪ ‘কাসওয়” তো ক্লান্ত হয়নি এবং তার এরূপ বসার অভ্যাসও নেই, বরং হাতীর গতিরোধকারী (মহান আল্লাহই) এর গতিরোধ করেছেন । অতঃপর তিনি বললেন ৪ ধ সত্বার শপথ! যীর হাতে আমার জীবন! আল্লাহর ঘরের মর্যাদা রক্ষার জন্য কুরাইশরা আমার কাছে যা কিছুই দাবি করবে আমি তা রক্ষার প্রতিশ্রুতি তাদেরকে দিবো । তিনি উক্্রীকে উঠাতে গেলে তা উঠে দাড়ালো । তিনি রাস্তা পরিবর্তন করে হুদায়বিয়ায় পৌছলেন । তিনি একটি কূপের কাছে নামলেন ৷ তাতে সামান্য পানি ছিল । তার কাছে বুদাইল ইবনু ওয়ারাকা আল-খুযাঈ আসলো । পরে ‘উরওয়াহ ইবনু মাসউদ আসলো । ‘উরওয়াহ নাবী (সাঃ) এর সাথে আলাপ শুরু করলো । সে নাবীর সাথে কথা বলার সময় তার দাড়ি স্পর্শ করতো । মুগীরাহ ইবনু শুবাহ (রা) নাবী (সাঃ) এর কাছেই তরবারি নিয়ে দাঁড়িয়ে ছিলেন । তার মাথায় শিরস্ত্রাণ ছিল । তিনি ‘উরওয়াহ্র হাতে তরবারির খাপ দিয়ে আঘাত করে বললেন, তার দাড়ি থেকে হাত দূরে রাখো । ‘উরওয়াহ মাথা তুলে বললো, লোকটি কে? লোকেরা বললো, তিনি মুগীরাহ ইবনু শু‘বাহ (রা) । সে বললো, হে বিশ্বাসঘাতক! আমি কি তোমার বিশ্বাসঘাতকতার মূল্য আদায় করিনি? জাহিলি যুগে (ইসলাম কবুলের আগে) তিনি একদল লোকের সাথে যাওয়ার সময় পথে তাদেরকে হত্যা করে তাদের মালপত্র ছিনিয়ে নেন । পরবর্তাঁতে তিনি মাদীনাহ্‌য় এসে ইসলাম কবুল করেন । নাবী (সাঃ) বললেন ঃ আমরা তোমার ইসলাম গ্রহণ মেনে নিলাম, কিন্তু তোমার এসব তো লুষ্ঠন করা মাল। আমাদের এসব মালের কোন দরকার নাই । এরপর বর্ণনাকারী হাদীসের বাকি অংশ বর্ণনা করেন। নাবী (সাঃ) ‘আলীকে বললেন ঃ মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা) যে বিষয়ে সন্ধি করেছেন তুমি তা লিখো । অতঃপর বর্ণনাকারী পুরো ঘটনা বললেন । সুহাইল বললো, আমাদের কেউ তোমার ধর্ম গ্রহণ করে তোমার কাছে চলে এলে তাকে অবশ্যই আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে । যখন সন্ধিপত্র লিখা শেষ হলো, নাবী (সাঃ) সাহাবীদেরকে বললেন ঃ ওঠো, কুরবানী করো এবং মাথা মুড়াও । অতঃপর কতিপয় মহিলা মুসলিম হয়ে হিজরাত করে আসলো, আল্লাহ তাদের ফিরিয়ে দিতে মুসলিমদেরকে নিষেধ করলেন এবং তাদেরকে মুহরানা বাবদ যা দেয়া হয়েছিল তা ফেরত দেয়ার নির্দেশ দিলেন । সন্ধিচুক্তি সম্পাদনের পর তিনি মাদীনাহ্‌য় প্রত্যাবর্তন করলেন । এ সময় আবু বাসীর (রা) নামক কুরাইশদের এক ব্যক্তি ইসলাম গ্রহণ করে নাবী (সাঃ) এর কাছে চলে আসলেন । কুরাইশরা তাকে ফেরত ' নিতে দু‘জন লোক পাঠালো । তিনি দুই ব্যক্তির কাছে তাকে অর্পণ করলেন । তারা তাকে সঙ্গে নিয়ে চলে গেলো । অতঃপর তারা যুল-হুলাইফাহ নামক স্থানে পৌছে সওয়ারী থেকে নেমে খেজুর খেতে লাগলেন । তখন আবু বাসীর (রা) তাদের একজনকে বললেন, হে অমুক ৷ আল্লাহর শপথ! তোমার তরবারিটি আমার কাছে বেশ সুন্দর লাগছে। সে খাপ থেকে তরবারি বের করে বললো, হাঁ, আমি একে পরিক্ষা করেছি । আবু বাসীর বললেন, আমাকে দাও না, একটু দেখি । তিনি তার কাছ থেকে তরবারিখানা হাতে নিয়েই তাকে আঘাত করেন, ফলে সে ঠাণ্ডা (নিহত) হয়ে যায় । দ্বিতীয়জন পালিয়ে মাদীনাহ্‌য় এসে ভীত অবস্থায় মাসজিদে প্রবেশ করে। নাবী (সাঃ) বললেন ৪ এ লোকটি ভয় পেয়েছে। সে বললো, আল্লাহর শপথ! আমার সঙ্গী নিহত হয়েছে, আমিও নিহত হতাম । আবু বাসীর (রা) ফিরে এসে বললেন, আল্লাহ আপনার যিন্মাদারী পূর্ণ করে দিয়েছেন। আপনি আমাকে তাদের হাতে তুলে দিয়েছেন। অতঃপর আল্লাহ আমাকে তাদের থেকে মুক্তি দিয়েছেন । নাবী : (সাঃ) বললেন ৪£ আবু বাসীরের মায়ের জন্য দুঃখ, সে তো যুদ্ধের আগুন জভ্বালালো । যদি তার কোন আবু দাউদ-৪র্থ-১৭ Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।