তাহ্ক্বীক হাদিস শরিফ — তাহক্বীক দাউদ (২) শরীফ
/ ৫৪৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents অধ্যায় - ২ £ সলাত ৫১ ৯৩০ । মু‘আবিয়াহ ইবনুল হাকাম আস-সুলামী & সূত্রে বর্ণিত । তিনি বলেন, একদা আমি রসূলুল্লাহর 3% সাথে সলাত আদায় করি । সলাতের অবস্থায় লোকজনের মধ্যকার এক ব্যক্তি হাঁচি দিলে জবাবে আমি ইয়ারহামুকাল্লাহ বলায় সকলেই আমার প্রতি (রাগের) দৃষ্টিতে তাকালো । তখন আমি মনে মনে বললাম, তোমাদের মাতা তোমাদেরকে হারাক । তোমরা আমার দিকে এভাবে দৃষ্টি নিক্ষেপ করছো কেন? মু‘আবিয়াহ বলেন, সকলেই রানের উপর সজোরে হাত মেরে শব্দ করতে থাকলে আমি বুঝতে পারি যে, তারা আমাকে চুপ করাতে চাইছে । বর্ণনাকারী ‘উসমানের বর্ণনায় রয়েছে ঃ আমি যখন দেখলাম যে, তারা আমাকে চুপ করাতে চাচ্ছিলো, তখন (অনিচ্ছা) সত্ত্বেও আমি চুপ হলাম । অতঃপর রসূলুল্লাহ 3 সলাত শেষ করলেন- আমার পিতা- মাতা তাঁর জন্য কুরবান হোক! তিনি আমাকে প্রহার করলেন না, রাগ করলেন না এবং গালিও দিলেন না । তিনি $% বললেন £ সলাতের অবস্থায় তাসবীহ, তাকবীর ও কুরআন তিলাওয়াত ব্যতীত কোন কথা বলা মানুষের জন্য বৈধ নয় । অথবা রসূলুল্লাহ 3% যেরূপ বলার বললেন । অতঃপর আমি রসূলুল্লাহ $%-কে বললাম, হে আল্লাহর রসূল! আমরা সদ্য জাহিলিয়্যাত ছেড়ে আসা একটি সম্প্রদায় । আল্লাহ আমাদেরকে ইসলাম গ্রহণের তাওফিক দিয়েছেন । আমাদের মধ্যকার কতিপয় ব্যক্তি গণকের নিকট যায় । তিনি $ বললেন ৪ তোমরা তাদের নিকটে যাবে না । বর্ণনাকারী বলেন, আমি বললাম, আমাদের মধ্যকার কতিপয় লোক পাখি উড়িয়ে ভাগ্য নির্ণয় করে । তিনি $ বললেন ৪ এটা তাদের মনগড়া কাজ, এরূপ (কুসংস্কার) যেন তাদেরকে তাদের কাজ থেকে বিরত না রাখে । বর্ণনাকারী বলেন, আমি বললাম, আমাদের মধ্যকার এমনও কিছু লোক আছে যারা রেখা টেনে ভাগ্য নির্ণয় করে । তিনি $ বললেন ঃ নাবীগণের মধ্যকার একজন নাবী রেখা টানতেন ৷ সুতরাং কারো রেখা তাঁর নাবীর মত হলে সঠিত হতে পারে। বর্ণনাকারী বলেন, আমি বললাম, আমার এক দাসী উহুদ ও জাওয়ানিয়ার আশেপাশে বকরী চরাচ্ছিলো । আমি দেখলাম যে, বাঘ এসে সেখান থেকে একটি বকরী নিয়ে গেছে। আমিও তো আদম সন্তান । কাজেই আমিও তাদের মত দুঃখ পাই । কিন্তু আমি তাকে জোরে একটি থাপ্পর দিলাম । এ কথাটি রসূলুল্লাহর $$ কাছে গুরুত্ববহ মনে হওয়ায় আমি তাঁকে বললাম, আমি কি তাকে মুক্ত করে দিবো? তিনি 3% বললেন ৪ তাকে আমার কাছে নিয়ে আসো । আমি তাকে নিয়ে * এলে তিনি $$ তাকে জিজ্ঞেস করলেন ৪ আল্লাহ কোথায়? সে জবাবে বলালো, আকাশে । তিনি $ জিজ্ঞেস করলেন £ঃ আমি কে? সে জবাবে বললো, আপনি আল্লাহর রসূল! তখন রসূলুল্লাহ 3% বললেন, তাকে আযাদ করে দাও ৷ কারণ সে ঈমানদার মহিলা ৷*** সহীহ । ৯৩০ মুসলিম (অধ্যায় £ মাসাজিদ, অনুঃ স্ললাতে কথা বলা হারাম), নাসায়ী (অধ্যায় ৪ সাহু, অনুঃ সলাতে কথা বলা, হাঃ ১২১৭), আহমাদ, মালিক । www.WaytoJannah.Com

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।