তাহ্ক্বীক হাদিস শরিফ — তাহক্বীক দাউদ (২) শরীফ
/ ৫৪৫
📝 লেখা 📖 পিডিএফ

sjualuog a সহীহ ও যঈফ সুনান আবূ দাউদ ot coors £30 hr 40 Accs 3 FAA EAA LAB SAAB Ae ABEL 6 3 Je 0 lll ae 01373 23 #1 JG Up JG DS hai pe ACN MS 29 2 Ee nd ১১৩৩ । ‘আত্বা (র) সূত্রে বর্ণিত । তিনি ইবনু ‘উমার %-কে জুমুআহর সলাতের পর সলাত আদায় করতে দেখেছেন । তিনি (ইবনু ‘উমার) জুমু“আহর (ফার্য) সলাত আদায়ের স্থান থেকে বেশী নয় বরং একটু সরে গিয়ে দু’ রাক'আত সলাত আদায় করতেন । বর্ণনাকারী ‘আত্বা বলেন, তঃপর সেখান থেকে একটু সরে গিয়ে চার রাক'আত সলাত আদায় করতেন । হাদীসের বর্ণনাকারী ইবনু জুরায়িজ বলেন, আমি ‘আত্বাকে জিজ্ঞেস করলাম, আপনি ইবনু ‘উমার 4 -কে কতবার এরূপ করতে দেখেছেন? তিনি বললেন, কয়েকবার ।*১** | **** দেখুন, হাদীস নং (১১৩০) । জুমু‘আহ বিষয়ক (১০৪৬-১১৩৩ নং) হাদীসসমূহ হতে শিক্ষা ৪ ১ । জু্মু'আহ সপ্তাহের সবেত্তিম দিন । ২ জুমু‘আহর দিনে বেশি করে দরুদ পাঠ করা উত্তম ৷ ৩ । জুমু‘আহর দিনে দু'আ কবুলের বিশেষ একটি মুহুর্ত রয়েছে । ৪ । জুমু'আহর সলাতে উপস্থিত হলে পরবর্তী জুমু‘আহ সহ আরো তিনদিন অথাৎ মোট দশ দিনের গুনাহ মাফ করা হয় । ৫ । বিনা কারণে জুমু‘আহ বর্জন চরম অপরাধ । ৬ । অকারণে জুমু‘আহ বর্জন করলে এ জন্য হাদীসে বর্ণিত কাফফারাহ আদায় করতে হবে । ৭ । বৃষ্টি ও প্রচণ্ড শীতের দিনে জুমু‘আহর জন্য মাসজিদে হাজির হওয়ার আদেশ শিথিল করা হয়েছে । ৮ । ঈদ ও জুমু‘আহ একই দিনে অনুষ্ঠিত হলে জুমু‘আহয় উপস্থিত হওয়ার আদেশ শিথিল । ৯ ৷ জুমু'আহর দিন ফাজ্রের সলাতে সূরাহ তানযীলুস সাজদাহ্‌ ও সূরাহ দাহ্র তিলাওয়াত করা সুন্নাত । ১০ । জুমু‘আহর দিন সলাতের পূর্বে মাসজিদে গোল হয়ে বসা নিষেধ । ১১ । জুমু'আহর খুত্ববাহর জন্য মাসজিদে মিম্বার রাখতে হয় । মিষ্বার হবে কাঠের তৈরি । মিম্বারের সর্বোচ্চ ধাপ হবে তিনটি । ১২ । জুমু‘আহর খুত্ববাহ মিম্বারের উপর দাঁড়িয়ে দিবেন । ১৩ । এ অবস্থায় খত্বীব ধনুক বা লাঠি জাতীয় কিছুতে ভয় করে দাঁড়াবেন । ১৪ । জুমু‘আহর ওয়াক্ত সূর্য পশ্চিমাকাশে ঢলে পরার পর । ১৫ । জুমু‘আহর সুন্নাতী আযান একটি । যা খত্বীব মিষ্বারে উঠার পর মুয়ায্যিন মাসজিদের দরজায় বা ১৬ । খুত্ববাহ চলাকালে খত্বীব কারো সাথে কথা বলতে পারবেন । ১৭ । খুত্ববাহ সংক্ষেপ করবে । ১৮ । খুত্ববাহতে সূরাহ ক্াফ তিলাওয়াত করা সুন্নাত । ১৯ । খুত্ববাহর সময় খত্বীব শাহাদাত অঙ্গুলি উঁচু করতে পারবেন । কিন্তু দু’ হাত উঠানো ইত্যাদি অনুচিত । ২০ । খুত্ববাহর সময় ইমামের কাছাকাছি বসা উত্তম । ২১ । কোন বিশেষ কারণে খুত্ববাহ বিরতী দেয়া বৈধ । ২২ । খুত্ববাহর সময় হাঁটু উপরে উঠিয়ে কাপড়ে জড়িয়ে বসা নিষেধ । ২৩ ৷ কারো উষু নষ্ট হলে সে স্বীয় নাক চেপে ধরে বাইরে চলে আসবে । ২৪ । খুত্ববাহ চলাকালে কেউ মাসজিদে এলে সংক্ষেপে দু’ রাক'আত আদায় করে বসবে । www.WaytoJannah.Com

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।