তাহ্ক্বীক হাদিস শরিফ — তাহক্বীক দাউদ (২) শরীফ
/ ৫৪৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৯০ সহীহ ও যঈফ সুনান আৰূ দাউদ এবং বললেন, “হে আল্লাহ! তুমি সাক্ষী থেকো ৷” এর দ্বারা প্রমাণিত হয় আল্লাহ সকল বস্তুর উপরে অবস্থান করেন । এ বিষয়টি বিবেক যুক্তি ও এক্যমত্যের ভিত্তিতে সুষ্পষ্ট ও সুপ্রমাণিত । এ ভিত্তিতে আপনি যখনই আল্লাহ তা‘আলাকে ডাকবেন তাঁর কাছে দু'আ করবেন, তখনই আসমানের দিকে তর্জনী আঙ্গুল দ্বারা ইঙ্গিত করবেন এবং তা নাড়াবেন । আর অন্য অবস্থায় তা স্থির রাখবেন । এখন আমারা অনুসন্ধান করি তাশাহহুদে দু‘আর স্থানগুলো £ (১) আস্সালামু ‘আলাইকা আইয্যুহান্নাবিয়্য ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । (২) আস্সালামু ‘আলাইনা ওয়া ‘আলা ‘ইবাদিল্লাহিস্‌ সলিহীন । (৩) আল্লাহুম্মা সন্নি ‘আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ । (8) আল্লাহুম্মা বারিক ‘আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ । (৫) আ‘উযুবিল্লাহি মিন ‘আযাবি জাহান্নাম । (৬) ওয়া মিন ‘আযাবিল ক্বাবরি । (৭) ওয়া মিন ফিতনাতিল মাহ্‌ইয়া ওয়াল মামাত । (৮) ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ্‌ দাজ্জাল । এ আটটি স্থানে আঙ্গুল নাড়াবে এবং তা আকাশের দিকে উত্িত করবে । এগুলো ছাড়া অন্য কোন দুআ পাঠ করলেও আঙ্গুল উপরে উঠাবে । কেননা দুআ করলেই আঙ্গুল উপরে উঠাবে । (দেখুন, ফাতাওয়াহ আরকানুল ইসলাম, ২৫৪ নং প্রশ্নের জবাব) * শায়খ আলবানী (রহঃ) বলেন ঃ সুন্নাত হলো সালাম ফিরানো পর্যন্ত আঙ্গুলের ইঙ্গিত ও দু'আ চালু রাখা, কেননা দু‘আর ক্ষেত্র সালামের পূর্বে, এটি ইমাম মালিক ও অন্যান্যদের গৃহিত মতও বটে । ইমাম আহমাদকে জিজ্ঞেস করা হলো ৪ সলাতে কি মুসন্ী ব্যক্তি স্বীয় অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করবে? উত্তরে তিনি বললেন £$ হ্যাঁ, কঠিনভাবে । এটি ইবনু হানি স্বীয় মাসায়িলি আনিল ইমাম আহমাদ গ্রন্থে (৮০ পৃষ্ঠায়) উল্লেখ করেছেন । আমি বলতে চাই ৪ এথেকে প্রমাণিত হয় যে, তাশাহহুদে আঙ্গুলি নাড়ানো নাবী (সাঃ) থেকে সুসাব্যস্ত সুন্নাত । যার উপরে ইমাম আহমাদ ও অন্যান্য হাদীসের ইমামগণ আমল করেছেন । অতএব যেসব লোকেরা এ ধারণা পোষণ করেন যে, এটি সলাতের সাথে অসঙ্গতিপূর্ণ অনর্থক কাজ এবং এ কারণে সাব্যস্ত সুন্নাত জানা সত্বেও অঙ্গুলি নাড়ায় না- উপরন্তু আরবী বাকভঙ্গির বিপরীত ব্যাখ্যার অপচেষ্টা চালায় যা ইমামগণের বুঝেরও বিপরীত, তারা যেন আল্লাহকে ভয় করে । আরও আশ্চর্যের বিষয় এই যে, তাদের কেউ এই মাসআলাটি ব্যতীত অন্যান্য বিষয়ে হাদীস বিরোধী কথায় ইমামের সাফাই গায় এই যুক্তিতে যে, ইমামের ভুল ধরা তাকে দোষারোপ ও অসম্মান করার নামাস্তর । কিন্তু এক্ষেত্রে তারা সে কথা ভুলে গিয়ে এই সুসাব্যস্ত ও প্রমাণিত হাদীস পরিত্যাগ করে এবং এর উপর 'আমালকারীদেরকে বিদ্বপ করে । অথচ সে জানুক বা না জানুক তার এ বিদ্রপ এসব ইমামদেরকেও জড়াচ্ছে যাদের বেলায় তার অভ্যাস হলো বাত্বিল দ্বারা হলেও তাদের সাফাই গাওয়া । বস্তুত এক্ষেত্রে তাঁরা (এসব ইমামগণ) সুন্নাত সম্মত কথাই বলেছেন । বরং তার এ বিদ্রপ স্বয়ং নাবী (সাঃ) পর্যন্ত গড়াচ্ছে । কেননা তিনিই তো আমাদের নিকট এটি নিয়ে এসেছেন অতএব এটিকে কটাক্ষ করা মুলতঃ তাঁকে কটাক্ষ করাই নামান্তর । আর ইঙ্গিত করার পরেই আঙ্গুল নামিয়ে ফেলা অথবা ‘লা' বলে উঠানো এবং ‘ইল্লাল্লাহু’ বলে নামানো- হাদীসে এগুলোর কোনই প্রমাণ নেই । বরং (“নাবী (সাঃ) আঙ্গুল উঠিয়ে তা নাড়ানোর মাধ্যমে দু'আ করতেন”- সহীহ সানাদে বর্ণিত) এ হাদীসের বক্তব্য অনুযায়ী তা হাদীস বিরোধী কাজ । এমনিভাবে যে হাদীসে আছে যে, তিনি অঙ্গুলি নাড়াতেন না- এ হাদীস সানাদের দিক থেকে সাব্যস্ত নয় । যেমন আমি তা যঈফ আবূ দাউদে তদন্ত সাপেক্ষে প্রমাণ করেছি । আর যদি সাব্যস্ত ধরেও নেয়া হয় তথাপি এটি হচ্ছে না বোধক । হাঁ বাচক না বাচকের উপর প্রাধান্যযোগ্য- যা আলিম সমাজে জানা-শুনা বিষয় । সুতরাং অস্বীকারকারীদের কোন প্রমাণ অবশিষ্ট থাকলো না । (দেখুন, সিফাতু সলাতিন্‌ নাবী- সাঃ) www.WaytoJannah.Com

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।