sjuoluon _ অধ্যায় - ২ ৪ সলাত হু অঙ্গুলি দ্বারা ইশারা করবে- (মুসলিম, মিশকাত হা/৯০৬, ৯০৭) । সালাম ফিরানোর আগ পর্যন্ত ইশারা করতে থাকবে- (মুসলিম, মিশকাত হা/৯০৭-৯০৮, আবু দাউদ, নাসাঈ, দারিমী)। ইশারার সময় আঙ্গুল সামান্য হেলিয়ে উঁচু রাখা যায়- (নাসাঈ হা/১২৭৫) ৷ একটানা নাড়াতে গেলে এমন দ্রুত নাড়ানো উচিত নয়, যা পাশের মুসল্লীর দৃষ্টি কেড়ে নেয়- (মুত্তাঃ মিশকাত হা/৭৫৭, মিরআত ১/৬৬৯) । ‘আশহাদু’ বলার সময় আঙ্গুল উঠাবে ও ইল্মাল্লা-হু' বলার সময় আঙ্গুল নামাবে' বলে যে কথা চালু আছে তার কোন ভিত্তি নেই- (তাহঝ্বীক মিশকাত অনুঃ ‘তাশাহহুদ' হা/৯০৬, টিকা নং ২) । মুসল্লীর নযর ইশারা বরাবর থাকবে । তার বাইরে যাবে না- (আহমাদ, আবৃ দাউদ, মিশকাত হা/৯১১, ৯১২, ৯১৭) । , * হাফিয ইবনুল ক্বাইয়্যিম (রহঃ) বলেন ঃ রসূলুল্লাহ (সাঃ) যখন তাশাহহুদের জন্য বসতেন, তখন বাম উরূর উপর বাম হাত এবং ডান উক্সর উপর ডান হাত রাখতেন । ডান হাতের শাহাদাত আঙ্গুল দ্বারা ক্বিলাহ্র দিকে ইংগিত করতে থাকতেন । এ সময় আঙ্গুলটি পুরোপুরি দাঁড় করাতেন না, আবার নিচু করেও রাখতেন না, বরং উপরের দিকে ঈষৎ উঠিয়ে রাখতেন এবং নাড়াতে থাকতেন । বুড়ো আঙ্গুল মধ্যমার উপর রেখে একটা বৃত্তের মতো বানাতেন আর শাহাদাত আঙ্গুল (তর্জনী) উঁচিয়ে দু'আ করতে থাকতেন এবং সেটির দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখতেন । এ সময় বাম উর্সর উপর বাম হাত বিছিয়ে রাখতেন । (দেখুন, যাদুল মা*আদ) তিনি দুই সাজদাহর মাঝখানের বৈঠকেও অনুরূপ করতেন । তিনি শাহাদাত অঙ্গুলি উপরের দিকে উঠিয়ে দু‘আ পড়তে থাকতেন এবং সেটিকে নাড়াতেন । এ হাদীস বর্ণনা করেছেন ওয়ায়িল ইবনু হুজর (রাঃ) ৷ আবু দাউদে ‘আবদুল্লাহ ইবনু যুবাইর থেকে এ সম্পর্কে যে হাদীসটি বর্ণিত হয়েছে, তাতে ‘আবদুল্লাহ ইবনু যুবাইর (রাঃ) বলেন ঃ “রসূলুল্লাহ (সাঃ) দু'আ পড়ার সময় শাহাদাত অঙ্গুলি দিয়ে ইশারা করতে থাকতেন, নাড়াতেন না ৷” এই ‘নাড়াতেন না’ কথাটি পরবর্তীতে কেউ (কোন বর্ণনাকারী) বাড়িয়ে বলেছেন বলে মনে হয়। কারণ এ কথাটুকুর বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন রয়েছে । ইমাম মুসলিম তাঁর সহীহ গ্রস্থেও ‘আবদুল্লাহ ইবনু যুবাইর (রাঃ)-এর সূত্রে হাদীসটি উদ্ধৃত করেছেন । তাতে তিনি এই বর্ধিতাংশ অর্থাৎ ‘নাড়াতেন না’ কথাটি উল্লেখ করেননি । বরং তাতে তিনি এভাবে বলেছেন ঃ “রসূলুল্লাহ (সাঃ) যখন সলাতে বসতেন তখন বাম হাতের তালু বাম হাঁটুর উপর রাখতেন । ডান হাত ডান উর্বর উপর রাখতেন এবং তর্জনী দিয়ে ইশারা করতেন ৷” আবূ দাউদের হাদীসে যে ‘নাড়াতেন না’ কথাটি আছে, সেটা এখানে নেই । তাছাড়া আবূ দাউদের হাদীসের এই ‘নাড়াতেন না’ কথাটি যে সলাতের ক্ষেত্রে প্রযোজ্য সে কথা বলা হয়নি । এক্ষেত্রে ওয়ায়িল ইবনু হুজর (রাঃ)-এর হাদীস মজবুত ও অগ্রাধিকার পাওয়ার যোগ্য । তাছাড়া আবূ হাতিম তাঁর সহীহ সংকলনে বলেছেন, এটি সহীহ হাদীস । * শায়খ ‘আবদুল ‘আযীয বিন বায (রহঃ) বলেন ঃ$ মুসল্লীর জন্য সুন্নাত হচ্ছে তাশাহহুদের সময় ডান হাতের অঙ্গুলিগুলো মুষ্ঠিবদ্ধ করবে এবং দু‘আকালে তাওহীদের ইশারা স্বরূপ তর্জনী অঙ্গুলি দ্বারা ইশারা করবে ও হালকাভাবে নাড়াবে । (দেখুন, ফাতাওয়াহ শায়খ বিন বায, ১১/১৮৫) * শায়খ সালিহ আল-উসাইমিন (রহঃ) বলেছেন ঃ তর্জনী আঙ্গুল নাড়ানো শুধুমাত্র দু'আর সময় হবে। পুরো তাশাহহুদে নয় । যেমনটি হাদীসে এসেছে ৪ “তিনি তা নাড়াতেন ও দু'আ করতেন ।”- (ফাতহুর রব্বানী-, ৩/১৪৭, সানাদ হাসান) । এর কারণ হচ্ছে ৪ দু'আ আল্লাহর কাছেই করা হয় । আর মহান আল্লাহ আসমানে আছেন । তাই তাঁকে আহবান করার সময় উপরে আঙ্গুল উঠিয়ে ইশারা করবে । আল্লাহ বলেন ৪ “তোমরা কি নিরাপদে আছো সেই সত্বা থেকে যিনি আসমানে আছেন...”- (সূরাহ মুলক £ঃ আয়াত ১৬-১৭) ৷ নাবী (সাঃ) বলেন ৪ তোমরা কি আমাকে আমানতদার মনে কর না? অথচ যিনি আসমানে আছেন আমি তাঁর আমানতদার”- (বুখারী ও মুসলিম) । এ কারণে নাবী (সাঃ) বিদায় হাজ্জে খুত্ববাহ্ প্রদান করে বলেন, “আমি কি পৌঁছিয়েছি?” তাঁরা বললেন, হ্যাঁ । তিনি আসমানের দিকে আঙ্গুল উঠালেন এবং লোকদের দিকে আঙ্গুলটিকে ঘুরাতে থাকলেন সুনান আবূ দাউদ_১২ www.WaytoJannah.Com
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।