Contents ৮৮ সহীহ ও যঈফ সুনান আবূ দাউদ ইবনু ‘উমার থেকে সহীহ সানাদে এ বর্ধিত অংশটুকু বর্ণনা করেন যে, “এটি শাইত্বানকে আঘাতকারী, কেউ যেন এমনটি করতে না ভুলে, (এই বলে) হুমাইদী স্বীয় অঙ্গুলি খাড়া করলেন, হুমাইদী বলেন, মুসলিম ইবনু আবূ মারইয়াম বলেছেন, আমাকে জনৈক ব্যক্তি বর্ণনা করেছেন যে, তিনি স্বপ্নে নাবীগণকে সিরিয়ার এক গীর্জায় স্বাকারে সলাত আদায় অবস্থায় এমনটি করতে দেখেছেন (এই বলেন) হুমাইদী স্বীয় অঙ্গুলি উঠান ৷” আলবানী (রহঃ) বলেন, এটি একটি দুষ্প্রাপ্য অজানা উপকারী তথ্য, এর সানাদ এঁ ব্যক্তিটি পর্যন্ত সহীহ] (২) অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করা কালে কখনও তিনি (সাঃ) বৃদ্ধাঙ্গলিকে মধ্যমার উপর রাখতেন । (মুসলিম ও আবু ‘আওয়ানাহ) (৩) নাবী (সাঃ) কখনো উক্ত অঙ্গুলিদ্বয় দ্বারা গোলাকৃতি করতেন এবং অঙ্গুলি উঠিয়ে নাড়ানো পূর্বক দু'আ করতেন । [আবূ দাউদ, নাসায়ী, ইবনুল জারুদ ‘আল-মুনতাক্বা’ (২০৮), ইবনু খুযাইমাহ (১/৮৬/১-২), সহীহ ইবনু হিব্বান (৪৮৫) সহীহ সানাদে । ইবনু মুলাক্কবনি একে সহীহ বলেছেন (২৮/২) । অঙ্গুলি নাড়ানোর হাদীসের পক্ষে ইবনু ‘আদীতে সাক্ষ্যমূলক বর্ণনা বিদ্যমান রয়েছে (২৮৭/১) । "উসমান ইবনু মুকসিম বর্ণনাকারী সম্পর্কে বলেন, তিনি এমন. পর্যায়ের যঈফ রাবী যার হাদীস লিখা যাবে । হাদীসের শব্দ ‘এর মাধ্যমে দুআ করতেন’ এর মর্ম সম্পর্কে ইমাম ত্বাহাবী বলেন, এতে এ কথার প্রমাণ রয়েছে যে, এটি সলাতের শেষাংশে ছিল] (8৪) নাবী (সাঃ) বলতেন ঃ£ এটি (তর্জনী) শাইত্বানের বিরুদ্ধে লোহা অপেক্ষা কঠিন । [আহসমাদ, বাযযার, আবূ জা‘ফার, বাখতূরী ‘আল-আমালী’ (৬০/১), ত্বাবারানী ‘আদ্দু‘আ’ (ক্বাফ৭৩/১), ‘আবদুল গনী মাক্সিদী ‘আস-সুনান’ (১২/২) হাসান সানাদে, রুইয়ানী তার মুসনাদ (২৪৯/২) এবং বায়হাকী] (৫) নাবী (সাঃ) এর সাহাবীগণ (এটা পরিত্যাগের উপরে) একে অপরকে জবাবদিহি করতেন অর্থাৎ অঙ্গুলি দ্বারা ইশারা করার বেলায় তারা এমনটি করতেন । [ইবনু আবূ শায়বাহ (২/১২৩/২) হাসান সানাদে] (৬) নাবী (সাঃ) উভয় তাশাহহুদেই এই ‘আমাল করতেন । (নাসায়ী ও বায়হাকী সহীহ সানাদে) (৭) নাবী (সাঃ) এক ব্যক্তিকে দুই অঙ্গুলি দিয়ে দুআ করতে দেখে বললেন £ একটি দিয়ে কর, একটি দিয়ে কর এবং তর্জনী দ্বারা ইঙ্গিত করলেন । [ইবনু আবু শায়বাহ (১২/৪০/১, ২/১২৩/২), নাসায়ী, ইমাম STE UO CTT NTR TR বর্ণনা ইবনু আবু শায়বাহ্র নিকট রয়েছে] এ সম্পকে বিভিন্ন মত ও পারলোচনা ৪ ইমাম নাববী বলেন ঃ তাশাহহুদের 'ইল্রাল্লাহু' বলার সময় ইশারা করতে হবে । সুবুলুস সালাম প্রণেতা বলেন 8 বায়হাঝ্বীর বর্ণনানুসারে “লা ইলাহা ইল্লাল্লাহু’ বলার সময় এরূপ করতে হবে । আল্লামা ত্বীবী ইবনু ‘উমার বর্ণিত একটি হাদীসের বরাত দিয়ে বলেন ঃ ‘ইল্লাল্লাহু’ বলার সময় ইশারা করতে হবে, যাতে কথায় ও কাজে তাওহীদের সামঞ্জস্য হয়ে যায় । মোল্লা ‘আলী ক্বারী হানফী বলেন ঃ হানাফী মতে ‘লা ইলাহা’ বলার সময় তর্জনী আঙ্গুল তুলতে হবে এবং ইল্লাল্লাহু’ বলার সময় তা রেখে দিতে হবে । আল্লামা ‘আবদুর রহমান মুবারকপুরী বলেন ঃ এঁসব মতের কোনটারই প্রমাণে আমি কোন সহীহ হাদীস পাইনি । (দেখুন, তুহফাতুল আহওয়াযী ১/২৪২) উল্লেখ্য, শাফিঈদের মতে ঃ ‘ইল্লাল্লাহু’ বলার সময় আঙ্গুল দিয়ে একবার ইশারা করতে হবে । মালিকীদের মতে $ আত্তাহিয়্যাতুর শুরু থেকে সালাম পর্যন্ত আঙ্গুলটিকে ডানে ও বামে নাড়াতে হবে । আর হাম্বালীদের মতে $ যখন আল্লাহর নাম উচ্চারণ হবে তখন আঙ্গুল দিয়ে ইশারা করবে, কিন্তু তা নাড়াবে না । (দেখুন, ফিক্ুহুস সুন্নাহ ১/১৭০, আইনী তুহফা) সলাতুর রসূল (সাঃ) গ্রন্থে রয়েছে £ তাশাহহুদের বৈঠকের সময় বাম হাতের আঙ্গুলগুলো বাম হাঁটুর প্রান্ত বরাবর ক্ববিবলাহ্মুখী ও স্বাভাবিক অবস্থায় থাকবে এবং ডান হাত ৫ও-এর ন্যায় মুষ্টিবদ্ধ থাকবে এবং শাহাদাত www.WaytoJannah.Com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।