তাহ্ক্বীক হাদিস শরিফ — তাহক্বীক ইবনু (২) মাজাহ্
/ ৬৭৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ইমাম ইবনু মাজাহর সংক্ষিপ্ত জীবনী হাদীস্ব সংকলনের ইতিহাসে যে কয়জন প্রসিদ্ধ মুহাদ্দিত্ত এর নাম বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে, বিশেষ করে কুতুবুস সিত্তাহ (৬টি হাদীস্বগ্রন্থ) বা কুতুবুত তিসআহ (৯টি) হাদীস্বগ্বন্থ এর মধ্যে, তাদের মধ্যে ইমাম ইবনু মাজাহ অন্যতম হাদীস সংকলনে তিনি অত্যন্ত দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এখানে সংক্ষেপে তাঁর পরিচিতি তুলে ধরা হলো । নাম: আল-ইমামুল মুহাদ্দিস আল হাফিযুস্ন স্রিকাহ আবূ আবদুল্লাহ মুহাম্মদ বিন ইয়াধীদ বিন মাজাহ আর রিবঈ. আল কাষবীনী ধুন । জন্য ও জন্বস্থান: ইমাম ইবনু মাজাহ ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সমুদ্র উপকূলবর্তী আযারবায়যান প্রদেশের কাযবীন শহরে ২০৯ হিজরীতে জন্ুগ্রহণ করেন। [যাফরুল মুহাসসিলীন, পৃ. ১৩৮] শিক্ষাজীবন: আব্বাসীয় যুগে বিশেষতঃ খালীফাহ মামূনের পৃষ্ঠপোষকতায় যখন জ্ঞান-বিজ্ঞানে বিভিন্ন শাখা-প্রশাখায় উৎকর্ষ সাধিত হয়, সে সময় ইমাম ইবনু মাজাহ তার বাল্যকাল অতিবাহিত করেন। হিজরী তৃতীয় শতকের শুরু হতেই কাযবীন শহরটি হাদীয় চর্চায় ব্যাপক খ্যাতি লাভ করে। যে সকল মুহাদ্দিস এ শহরে আগমন ও বসবাস করে একে ধন্য ও প্রসিদ্ধ করেছিলেন, তাদের মাঝে উল্লেখযোগ্য ছিলেন, মুহাম্মাদ বিন সাঈদ বিন স্বাকিব, হাফিয আলী বিন মুহাম্মাদ আত তানাফাসী । মৃ, ২৩৩ হি.] আবু হাজার আমর বিন রাফিঈ আল-বাজালী (মৃ. ২৩৭ হি.] ইসমাঈল বিন তাওবাহ আবূ সাহল কাষবীনী (মৃ. ২৪৭ হি.! হাৰূন বিন মূসা আত তামীমী [মৃ. ২৪৮ হি.] ও মুহাম্মাদ বিন আবী খালিদ আল-কাষবীনী প্ৰমুখ । ইমাম ইবনু মাজাহ বাল্যকালেই উল্লিখিত মুহাদ্দিস্গণের নিকট থেকে হাদীসের শিক্ষা গ্রহণ করেন । [যাফরুল মুহাসসিলীন, পৃ. ১৩৮] হাদীস্ব অন্বেষণে দেশ ভ্রমণ: ইমাম ইবনু মাজাহ ২১-২২ বছর বয়স পর্যন্ত স্বদেশেই হাদীস্ন শিক্ষা লাভ করেন। ২৩০ হুজরী সনে হাদীস্বের উচ্চতর শিক্ষ লাভের আশায় বিদেশ পরিভ্রমণ করেন। এ উদ্দেশ্যে তিনি ইরাক, কুফা, বাসরাহ, বাগদাদ, মন্কা, মাদিনাহ, সিরিয়া, মিস্বর, খুরাসান ও রায় বলখ প্রভৃতি দেশের হাদীস্র চর্চার বৃহৎ কেন্দ্রে পরিভ্রমণ করে যুগশ্েষ্ঠ মুহাদ্দি্রগণের নিকট থেকে হাদীস অধ্যায়ন করেন। [তাহধীবুত তাহধীব খ. ৯, পৃ. ৬৩০; আফিয়াতুল আয়্যান খ. ৪ পৃ. ৬১৪ শিক্ষক মণ্ডলি: ইমাম ইবনু মাজাহ বিভিন্ন দেশ ভ্রমণ করতঃ তৎকালীন যুগের অনেক প্রসিদ্ধ হাদীস্ববিদের নিকট থেকে হাদীস শিক্ষালাভ করেন । তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবূ বাকর বিন আবূ শায়বাহ, আলী বিন মুহাম্মাদ, আবূ বাকর আবদুল্লাহ বিন মুহাম্মাদ, আবূ সা‘দ আবদুল্লাহ আল-সাদা, আবূ মূসা বিন মূসা বিন হিব্বান তামীমী, মুহাম্মাদ বিন মুহাম্মাদ বিন ইসহাক আস সাগানী, মুহাম্মাদ বিন মামূন আল-খায়্যাত, হাম্মাদ বিন ইয়া“কূব প্রমুখ ৷ [সিয়ারু আলামিন নুবালা খ. ১৩, পূ. ২৭৭-২৭৮; মু‘জামুল বুলদান খ.৭, পৃ. ৮০] ছাত্রবৃন্দ: তৎকালীন যুগের অনেক জ্ঞান পিপাসু ইমাম ইবনু মাজাহ এর শিষ্যত্ব গহণ করেছিলেন। তার ছাত্রের সংখ্যা অনেক বেশি । তন্মধ্যে আলী বিন সাঈদ, সুলায়মান বিন ইয়াধীদ, ইবরাহীম বিন দীনার, আহমাদ বিন ইবরাহীম কাযবীনী, আহমাদ বিন রূহ শায়বানী, ইসহাক বিন মুহাম্মাদ, জা‘ফার বিন ইদ্রিস, হুসায়ন বিন আলী, ইবনুল কাত্তান, মুহাম্মাদ বিন ঈসা আসত স্রফফা প্রমুখের নাম সবিশেষ উল্লেখযোগ্য । [আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ খ. ১১, পৃ. ৫২; তাহযীবুত তাহযীব খ. ৯, পৃ. ৬৩১] রচনাবলী: ইমাম ইবনু মাজাহ তার ৬৪ বছর জীবনের ইসলামি জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় অনেক মূল্যবান গ্রন্থ রচনা করে মুসলিম উম্মাহর স্মৃতিপটে স্মরণীয় হয়ে আছেন। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ১.আস সুনান: এটি হাদীস্ব শাস্ত্রে তার অনবদ্য কীর্তি, যা কুতুবুস সিত্তাহর অন্তর্গত এক বিরাট হাদীস্ব সংকলন । ২. আত তাফসীর: তিনি হাদীস্তের ভিত্তিতে আল-কুরআনের একটি তাফসীর গ্রন্থ রচনা করেছেন। হাফিয ইবনু কাসীর ধু এ গ্রন্থের ভুয়সী প্রশংসা করেছেন। ৩. আত তারীখ: ইমাম ইবনু মাজাহর অপর অনন্য সৃষ্টি হলো ইতহাস গ্রন্থ । মৃত্যু: আব্বাসীয়া খালীফাহ মু‘তামিদ বিল্লাহ এর খিলাফাতকালে ইমাম ইবনু মাজাহ ২৭৩ হিজরির ২২ শে রমাদান সোমবার মোতাবেক ১৮ই ফেব্রুয়ারি ৮৮৬ খ্রি. ৬৪ বছর বয়সে ইন্তেকাল করেন। মুহাম্মাদ বিন আলী কাহরুমান এবং ইবরাহীম বিন দীনার তাকে গোসল করান । তার ভাই আবূ বাকর জানাযার স্বলাত পড়ান । [সিয়ারু আ‘লামিন নুবালা খ.১৩; পৃ. ২৭৯] https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।