তাহ্ক্বীক হাদিস শরিফ — তাহক্বীক ইবনু (২) মাজাহ্
/ ৬৭৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৯। আরবী নামের বিকৃত বাংলা উচ্চারণ রোধকচ্লে প্রায় প্রতিটি আরবী শব্দ বিশুদ্ধ বাংলা উচ্চারণে একটি সহজ বানানরীতির মাধ্যমে লেখার চেষ্টা করা হয়েছে। যেমন আয়েশা এর পরিবর্তে আয়িশাহ, জুম্মা এর পরিবর্তে জুমুআহ, লায়স এর পরিবর্তে লায়স্র, নামাজ এর পরিবর্তে স্বলাত, আবূ তালিব এর রবর্তে আবূ তালিব, সালেহ এর পরিবর্তে স্থালিহঁ, হাফেয এর পরিবর্তে হাফিয, কুরআন এর পরিবর্তে কুরআন ইত্যাদি ইত্যাদি প্রচলিত বানানে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। যা “সুনান ইবনু মাজাহ'র কিছু পরিসংখ্যান” এর শেষাংশে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে । ১০। সুনান ইবনু মাজাহ’র যত জায়গায় কুরআনের আয়াত এসেছে এমনকি আয়াতের একটি শব্দ আসলেও সেটির সুরার নাম ও আয়াত নম্বরসহ উল্লেখ করা হয়েছে। ১১। ইন শা’ আল্লাহ সমৃদ্ধশালী অধ্যায়ভিত্তিক সূচী নিৰ্দেশিকাসহ প্রতিটি খণ্ডে থাকবে সংক্ষিপ্ত পর্বভিত্তিক বিশেষ সূচী নির্দেশিকা । এতে কোন পর্বে কতটি অধ্যায় ও কতটি হাদীস্ব রয়েছে তা সংক্ষিপ্তভাবে জানা যাবে। ১২। হাদীয়ে কুদসী চিহ্নিত করে হাদীস্কের নম্বর উল্লেখ । ১৩। মুতাওয়াতির, ১৪। মারফ্‌', ১৫। মাওকুফ ও ১৬ মাকতৃ* হাদীস্র নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। ফলে সে হাদীস্রগুলোকে সহজেই চিহ্নিত করা যাবে। ১৭ । প্রতিটি খণ্ডের শেষে পরবর্তী খণ্ডের কিতাব/পর্বভিত্তিক সূচী নির্দেশিকা উল্লেখ করা হয়েছে । ১৮। নাবী রাসূল ও ফিরিশতাগণের নাম কতবার এসেছে । মুহাম্মাদ (রং) সহ অন্য নাবীগণের নাম কতবার এসেছে তা উল্লেখ করা হয়েছে। ১৯। সুনান ইবনু মাজাহ্‌-এ বিভিন্ন স্থানের নাম, ২০। বিভিন্ন গোত্র বা গোষ্ঠির নাম কতবার এসেছে তাদের নামসহ উল্লেখ করা হয়েছে। ২১। সুনান ইবনু মাজাহ্‌-এ যে সকল স্থানে ইরসাল ও ইনকিতা* হয়েছে তার হাদীস্র নম্বর, ইরসাল ও ইনকিতা‘কারী রাবীর নাম সহ উল্লেখ করা হয়েছে। ২২. সুনান ইবনু মাজাহ্‌-এ কবিতার চরণ কতটি ও কোথায় কোথায় এসেছে তা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ২৩। সুনান ইবনু মাজাহ-এ ইমাম ইবনু মাজাহ ও তার ছাত্রদের বক্তব্য যত স্থানে এসেছে তা পর্বভিত্তিক সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।