৯০ ইসলামী আইন ও বিচার অপরদিকে ব্যভিচারী পুরুষ ঈমানদার নারীর জন্য এবং ব্যভিচারী নারী ঈমানদার পুরুষের জন্য কুফু নয়। কেননা স্বভাব-চরিত্র ও বাস্তব কাজের দিক দিয়ে এ দুই শ্রেণীর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এ দু'য়ের মধ্যে মনের মিল, চরিত্র ও স্বভাবের এক্য হওয়া, হৃদয়ের সম্পর্ক দৃঢ় হওয়া, নৈতিক চরিত্রের পবিত্রতা রক্ষা করা এবং প্রাণের শান্তি ও স্বস্তি লাভ যা বিয়ের প্রধান উদ্দেশ্য, সেটি কখনো সম্ভব হবে না। মহান আল্লাহ্ কুরআনের অন্য এক আয়াতে বলেছেন : “মুমিন কি কোনোক্রমেই ফাসিকদের সমান হতে পারে না, এরা কখনই সমান নয়।”২৬ অর্থাৎ মুমিন ও ফাসিক এক নয়, নেই এদের মধ্যে কোনো রকমের সমতা ও সাদৃশ্য ৷ অতএব মুমিন.নারী বা পুরুষ কখনই ফাসিক, কাফির বা মুশরিক নারী বা পুরুষের জন্য কুফু নয়। এ প্রসঙ্গে আল্লাহ্ বলেন : “দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য; দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য; সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য” ।২* মোটকথা বিয়ের ব্যাপারে নারী-পুরুষের মধ্যে কুফু-এর বিচার অবশ্যই করতে হবে। আর সে কুফু হবে নৈতিক চরিত্র ও দীনদারীর দিক দিয়ে। এ প্রসঙ্গে হাদীসের এক বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রা. বলেন, রসূলুল্লাহ স. বলেছেন : “যখন তোমাদের নিকট বিয়ের জন্য দীনদারী চরিত্র ও জ্ঞান-বুদ্ধি সম্পন্ন কোন প্রস্তাব আসবে তখন তার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে” ।২ এ হাদীসের ব্যথ্যায় আল্লামা আশ-শাওকানী র. বলেন : ৯0১০৪৪3৪৮৬৫ ১0০ $০৭১৪ এ হাদীস প্রমাণ করে যে, দীনদারী ও চরিত্রের দিক দিয়ে কুফু আছে কিনা, বিয়ের সময় তা অবশ্যই লক্ষ্য করতে হবে ।২৯ ইমাম মালিক র. বলেছেন -১১১১৩০০৯৬০৪৮৬৫।)০।০০ ৪১5১ দিয়ে নয়।”৩০ ২৬. আল-কুরআন, ৩২ : ১৮১৫৫ $5$96৩৫546৩% ২৭, আল-কুরআন, ২৪ : ২৬ ৫35) 50515 5৮১ ০৮৮৪ 4১) ৩৬৪৪ 9594১9৮5615 ২৮. আবূ হুরায়রা রা. হতে বর্ণিত, : 1, ১৩৮ 4 ৯ 40 4৯50 005 : 5 295১৯ কঃ ০৪ ১৯938 4৯১ 4৬১ ০১৯০০০ ০০ ৫9| ৮৯৯ ইমাম তিরমিযী, আস-সুনান, খ. ৩, পৃ. ৩৯৪ ২৯. মুহাম্মদ ইবৃনে আলী ইবৃন মুহাম্মদ, আশ-শীওকানী, নাইলূল আওতার, লেবানন : ইদারাতুত ত্বাবাআতুল মুনীরিয়্যাহ, তা-বি.+ খ. ৬, পৃ. ১৮৯ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।