৮৮ ইসলামী আইন ও বিচার তার থেকে তার জোড়া,আর ছড়িয়ে দিয়েছেন তাদের দু'জন থেকে অনেক নর ও নারী।”১৯ অন্য এক আয়াতে আল্লাহ্ বলেন : “হে মানব! আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন স্ত্রীলোক থেকে এবং তোমাদেরকে পরিণত করেছি বিভিন্ন জাতিতে ও বিভিন্ন গোত্রে, যাতে তোমরা পরস্পরকে চিনতে পার ।”২০ উল্লেখিত আয়াতঘ্ধয়ে আদম আ. ও তীর স্ত্রীর মাধ্যমে পৃথিবীতে মানবজাতি ছড়িয়ে দেয়া প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। আলোচ্য আয়াতছয় "দ্বারা প্রতীয়মান হয় যে, আল্লাহ্ স্বীয় পরিকল্পনা অনুযায়ী আদম আ. তাঁর সঙ্গিনী হাওয়াকে সৃষ্টি করেছেন। তারপর তাদের উভয় থেকে জাতি, ধর্ম, বর্ণ ও ভাষাতেদে পৃথিবীর সকল মানব- মানবীকে সৃষ্টি করেছেন। আদম আ. কে সৃষ্টির পূর্বেই আল্লাহর পরিকল্পনা ছিল তিমি এ পৃথ্থিবীতে তাঁর খলীফা পাঠাবেন। এর অপরিহার্য অবলম্বন হিসেবেই তিনি হাওয়াকে সৃষ্টি করেছেন এবং স্বামী ও স্ত্রীর মধ্যে বৈধ সম্পর্কের মাধ্যমে পৃথিবীতে মানবজাতি ছড়িয়ে দিয়েছেন। বিবাহের রুকন বিবাহের রুকন (আবশ্যক উপাদান) নিয়ে ফকীহগণ একাধিক অভিমত দিয়েছেন। হানাফী মাযহাবের ইমামগণের মতে, বিবাহের রুকন হল প্রস্তাব ও কবুল। মালিকী মাযহাব মতে, বিবাহের রুকনগুলো হল, ওলী বা অভিভাবক, পাত্র-পাত্রী (বর ও কনে) এবং বিবাহের শব্দরূপ | শাফিঈ মাযহাব মতে, বিবাহের রুকন পীচটি। যথা : বিবাহ সংঘটিত হওয়ার শব্দরূপ, স্বামী, স্ত্রী, স্বাক্ষীদ্বয় ও অভিভাবক । হাম্বালী মাযহাব মতে, বিবাহের রুকন তিনটি । যথা : বর-কনে, প্রস্তাব ও কবুল।২১ বিবাহের ক্ষেত্রে কুফু নির্ধারণ বর ও কনের সমান-সমান ও একের সাথে অপরজনের সামঞ্জস্য. হওয়াকেই কুফু বলে। বিয়ের উদ্দেশ্য যখন স্বামী-স্ত্রীর মনের প্রশান্তি লাভ, উভয়ের সতীত্ব ও পবিত্রতা রক্ষা, তখন উভয়ের মধ্যে যাতে সমতা ও সামঞ্জস্য রক্ষা পায় তা নিশ্চিত করা একান্ত কর্তব্য। এ প্রসঙ্গে মহান আল্লাহ্ বলেন : “সেই আল্লাহই সৃষ্টি করেছেন মানুষকে পানি ১৯. আল-কুরআন, ৪ £১04366:5$055651640৩9 ৮65 49024764040 5 ি9ি5044৬ ২০. আল-কুরআন, ৪৯ : ১৩ 008 (5 এও এ 85৫৩৫ ...180754 | ২১. ইবলে কুদামা, আল-মুগনী, প্রাণুক্ত, খ. ৩, পৃ. ১৩৯; আলাউদ্দীন আল-কাসানী, বাদাইউস সানায়ি ফী তারতীবিশ শারায়ি, বৈরূত : দারুল কিতাবিল. আরাবী, ১৯৮৯, খ. ২, পৃ. ২২৯ //4.1090709091.001)
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।