ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৮০ ইসলামী আইন ও বিচার কাজ, ব্যক্তিগত স্বার্থ ইত্যাদি ব্যতীত সাধারণ অবস্থায় প্রত্যেক অংশীদারের মুশারাকার সম্পত্তি ক্রয়-বিক্রয়, হস্তান্তর ইত্যাদির অধিকার রয়েছে। ৪. ব্যবস্থাপনা ব্যবসার সাধারণ নিয়মানুযায়ী প্রত্যেক অংশীদার মুশারাকা কারবারের ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারে। সকল অংশীদার একমত থাকলে যে কোন একজন অথবা সুনির্দিষ্টভাবে কয়েকজন ব্যবস্থাপনায় অংশ গ্রহণ করে ব্যবসায়য় পরিচালনা করতে কোন বাধা নেই। যদি সকলে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে তবে চুক্তির শর্তানুযায়ী সকল বিষয়ে একে অপরের প্রতিনিধি হিসেবে বিবেচিত হয় এবং সাধারণ অবস্থায় প্রত্যেকের কাজ সকলের কাজ হিসেবে গণ্য হয়। ৫. ব্যবসায়ের লাভ ক. ব্যবসায় লাভ অবশ্যই হিসেবের মধ্যে থাকবে, যাতে তা বন্টনের সুবিধা হয় এবং চুক্তি বিলুপ্তির সময় কোন প্রকারের বিরোধ দেখা না দেয়। খ. ব্যবসায়ের অর্জিত লাভের উপর যুনাফা বন্টনের অনুপাত প্রয়োগ হবে। মূলধনের উপর কোন নির্ধারিত হার অথবা কোন নির্ধারিত বা অনির্ধারিত অংশ কথনও মুনাফা বন্টনের ভিত্তি হতে পারে না। গ. চুক্তির শর্তানুযায়ী অংশীদারগণের মধ্যে অর্জিত লাভ মূলধন অনুপাতে বন্টিত হতে পারে। ঘ. কোন সক্রিয় অংশীদারের মুনাফা প্রাপ্তির অনুপাত অন্যদের তুলনায় বেশী হতে পারে। উ. সকল অংশীদারের মুনাফা প্রাপ্তির অনুপাত কম-বেশী হতে পারে। ৬. ব্যবসায়ের লোকসান এ ধরনের ব্যবসায়ের লোকসান সকল অংশীদারের মধ্যে তাদের স্ব-স্ব মূলধন অনুপাতে বষ্টিত হয়। ৭. ব্যবসায় বিলোপ ৃ . ক. চুক্তির মেয়াদ উত্তীর্ণ হলে এবং লক্ষ্য অর্জিত' হলে মুশারাকা ব্যবসার বিলুপ্তি ঘটে। খ. চুক্তির শর্তানুযায়ী কোন অংশীদার যে কোন সময় অন্য অংশীদারদের বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে মুশারাকা বিলোপ ঘটাতে পারে। গ. কোন অংশীদারের মৃত্যু হলে অথবা কোন অংশীদার বিকৃত মস্তি, উন্মাদ, পাগল, কাগুজ্ঞানহীন হলে এবং কারবার পরিচালনায় অযোগ্য বিবেচিত হলে মুশীরাকা কারবারের বিলুপ্তি ঘটে । ///.10907079071.001)

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।