অংশীদারি ব্যবসায় অর্থায়ন : ইসলামী দৃষ্টিকোণ ৭৯ পূর্বে স্থিরকৃত চুক্তি অনুযায়ী ভাগ করে নেয় তখন এ ধরনের চুক্তিকে শিরকাতুল উজুহ (১১৯১ 25১3) বলা হয়।” মোটকথা, যে যৌথ কারবারে কোন মূলধন থাকে না কিন্ত অংশীদারগণ নিজেদের প্রভাব-প্রতিপত্তি খাটিয়ে কারবার করে থাকে তাকে “শিরকাতুল উজজুহ' বলা হয়। বার মুশারাকার শর্তাবলী বায় মুশারাকার প্রধান শর্তসমূহ নিম্নরূপ: ১. চুক্তি সম্পাদন মুশারাকা ব্যবসায়ে অংশগহণকারীদের মধ্যে একটি লিখিত চুক্তি সম্পাদনই হলো এর মূলভিত্তি। উপর্যুক্ত সাক্ষীর সাক্ষরযুক্ত চুক্তিতে ভবিষ্যতের বিরোধ এড়ানোর জন্য এতে সম্ভাব্য সকল বিষয়ের উল্লেখ থাকতে হবে। ২. ব্যবসায় নিয়োজিত মূলধন ক. অংশীদারগণ সম অথবা অসমভাবে মূলধন যোগান দিতে পারে; খ. মূলধন নগদ অর্থে অথবা সম্পদে দেয়া যায়। সম্পদে দিলে এর মূল্য কোন দক্ষ মৃল্যায়নকারী দ্বারা নির্ধারণ করতে হবে। এই নির্ধারিত মূল্য সংশ্লিষ্ট অংশীদারের শেয়ার মূলধন হিসেবে বিবেচিত হবে; গ. অংশীদারদের বিনিয়োগকৃত মূলধন একটি একক তহবিল হিসেবে পরিগণিত হয়; ঘ. “লাভের জন্য ঝুঁকি বহন” এ নীতির উপর ভিত্তি করে মুশারাকা কারবার পরিচালিত হয়। তাই কোন অংশীদার অপর অংশীদারের মূলধনের নিরাপত্তা দিতে পারে না। ৩. অংশীদারদের ক্ষমতা অন্যান্য অংশীদারের যাতে স্বার্থহানী না হয় সেদিকে অংশীদারের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। কোন প্রকার অবহেলা, অসদাচরণ, চুক্তির পরিপন্থী কোন ৭. আব্দুর রহমান আল জাযায়রী, প্রাগুক্ত, পৃ. ৬৪-৬৫; ইবনে কুদামা, প্রাগুক্ত, পৃ. ১২২; বুরহানুদ্দীন আল-মারগীনানী, প্রাগুক্ত, পৃ. ৬৩৩, 059৬ ৮৯৪ 03 এ০০৪ 0 ৪৯ ০৮৯) ৯৬১ 4৯০৪ 4৪০॥ ১৩ 2১05 95551 ৮5 ০0০583 50০ ০৭ 059 01 ১৪৮ ০৭ 14293 8১ ০১৬৩৪ -40 ০০১০ ৮৯৯ দ্র. সাদী আবূ জীইব, প্রাণ্ুজ, পৃ. ৩৭৪; আল মুলাখ্খাসুল ফিকহী -তে বলা হয়েছে-+১৮৯) 25) ৫৪১ 1১৯ 5০04 ০১১ ৩ ০৯ ওঠ এ ০৪৮ দ্র. ড. সালেহ ইবনে ফাওরান প্রাণুক্ত, পৃ. ১২৪ ৫*. ড. নাজাতুল্লাহ্ সিদ্দিকী, প্রাণ্ুক্ত, পৃ. ১৬ «৫. মোঃ আবু তাহের, প্রাণুক্ত, পৃ. ৩১৬-১৮ ///.10707079091.00)
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।