ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৭৪ ইসলামী আইন ও বিচার কুরআন ও হাদীসের উপরোক্ত বর্ণনা এবং সাহাবীগণের কর্মপদ্ধতি ছারা মুশারাকা তথা অংশীদারি কারবারের বৈধতা প্রমাণিত হয়। কিন্তু এসব ব্যবসায়ের চুক্তিপত্রের বিশদ বিবরণ ও বিধি-বিধান সম্পর্কে কিছুই অবগত হওয়া যায় না। চুক্তির বিস্তারিত বিধান ফিক্হশান্ত্রবিদগণ প্রণয়ন করেছেন। তারা এ কাজ মহানবী স.-এর নবুওয়াতের প্রথম যুগে মুসলিম সমাজে প্রচলিত যৌথ ও অংশীদারি কারবারের নিয়ম-পদ্ধতিগুলো সামনে রেখেই সেসব নীতিমালার আলোকে করেছিলেন, যা ব্যবসায়-বাণিজ্যের আচার-আচরণ সম্পর্কে কুরআন-সুন্নাহ থেকে সংগৃহীত হয়েছে।৩ এ জাতীয় কারবারের বৈধতা প্রসঙ্গে আলিমগণ এঁকমত্য পোষণ করেছেন। তবে শিরকতের অন্যান্য প্রকারের বৈধতার বিষয়ে ফিক্হশাস্ত্রের ইমামগণের মধ্যে ভিন্নমত পরিলক্ষিত হয়। যেমন শাফেঈ মাযহাবে ইনান ও মুদারাবা বাদে সকল প্রকার ব্যবসায়িক পদ্ধতি বৈধ। হাম্বলী মাযহাবে মুদারাবা বাদে সকল প্রকার বৈধ । আর হানাফী মাযহাবে নির্দিষ্ট পরিমাণ শর্তারোপ ছাড়া সকল প্রকার বৈধ ।৯ আমাদের ফিক্হশাস্ত্রবিদগণ মুশারাকা পদ্ধতির বৈধতা প্রসঙ্গে আরো একটি বিষয়ের প্রতি অধিক জোর দিয়েছেন তা হলো- মানুষের বৃহত্তর স্বার্থ সংরক্ষণ করার জন্য কারবারের উল্লেখিত পদ্ধতির বৈধতা অপরিহার্য । প্রায়ই এমন হয় যে, এক ব্যক্তির কাছে মূলধন আছে কিন্ত সে কারবার করতে পারে না বা জানে না। এমনিভাবে কোন কোন ক্ষেত্রে দু'জন মূলধনের মালিক পৃথক পৃথক কারবার করার পরিবর্তে সম্মিলিতভাবে কারবার করাকে অধিকতর ফলপ্রসূ ভেবে থাকেন। সুতরাং শিরকত বা অংশীদারিত্বর ভিত্তিতে কারবার তাদের মধ্যে সহযোগিতাকে সহজতর করে দেয় ।* মুশারাকা বা অংশীদারিত্ ভিত্তিক বিনিয়োগ পদ্ধতিকে বৈধ ও সংগত ঘোষণা করেছে। মুশারাকার শ্রেণী বিভাগ .ফিক্হশান্ত্রে মুশারাকা বা শিরকাতকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। মুশারাকা প্রধানত দু'প্রকার ।৯ যথা: ৬. ড. নাজাতুল্লাহ্‌ সিদ্দিকী, প্রাগুক্ত, পৃ. ১৪ ৬. ড. ওহাবাতুয যুহাইলী, প্রাগুক্ত, পৃ. ৭৯৫; **. প্রাগুক্ত, পৃ. ১৪-১৫ *১. ড. সালেহ ইবনে ফাওরান প্রাগুক্ত, পৃ. ১২৪; বুরহানুদ্দীন আল-মারগীনানী, আল-হিদায়া, বৈরুত: দারু ইহইয়া আত-তুরাছু আল-আরাবী, ১৪১৬ হি- খ.৩-৪, পৃ. ৬২৪; আব্দুর রহমান আল- জাযায়রী, প্রাপক, খ. ৩, পৃ. ৬০ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।