৭০ ১০, ১১. ইসলামী আইন ও বিচার যদি পুঁ6জিদাতা এবং মুদারিব উভয়ে মিলে এন্সপ শর্ত করে যে, তারা ব্যবসায়িক কার্যক্রমে পরস্পর অংশ গ্রহণ করবে, তবে মুদারাবা বাতিল হয়ে যাবে। কারবারের মুনাফায় মুদারিবের নির্দিষ্ট অংশের উল্লেখ থাকবে, কোন সুনির্দিষ্ট অংকের উল্লেখ থাকবে না। যেমন তারা বলল, আমরা উভয়ে অর্ধেক বা এক- তৃতীয়াংশ বা এক-চতুর্থাংশ ইত্যাদি হারে ভাগ করে নিব, তবে তা বৈধ হবে। পক্ষান্তরে যদি এরূপ চুক্তি করে যে, মুনাফা যাই হোক মুদারিব একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাবে তা হলে মুদারাবা বৈধ হবে না। মুদারিব কারবারের মুনাফা হতেই তার অংশ পাবে, মূলধন হতে নয়। যদি কারবারে লোকসান হয় তবে কোন অবস্থাতেই মুদারিব মূলধন থেকে কিছু দাবি করতে পারবে না। এরূপ ব্যবসার লভ্যাংশ সাহিব আল-মাল ও মুদারিবের মধ্যে চুক্তির শর্ত মোতাবেক ভাগ হবে। কোন এক পক্ষকে বঞ্চিত করে অপর পক্ষ লভ্যাংশ গ্রহণ করতে পারবে না। মুদারাবা চুক্তির উভয় পক্ষেরই প্রতিনিধি নিয়োগ অথবা প্রতিনিধি হিসেবে কাজ করার আইনগত যোগ্যতা ও সামর্থ্য থাকতে হবে। কারণ এ ধরনের চুক্তিতে এক পক্ষ অপর পক্ষের প্রতিনিধি হিসেবে কাজ করে এবং অপর পক্ষকে তার প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়। মুদারাবা একটি বিশ্বস্ততার চুক্তি। তাই মুদারিব বিশ্বস্তার ভিত্তিতে মুদারাবা মূলধন খাটিয়ে ব্যবসায় পরিচালনা করে। এতে মুদারিবের অবহেলা, অব্যবস্থাপনা, অসদাচরণ, চুক্তিভঙ্গ ইত্যাদির কারণ না ঘটলে এবং অন্য কোন কারণে লোকসান হলে মুদারিব তার জন্য দায়ী হয় না। উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, ইসলামের বাণিজ্যনীতিতে অর্থ বিনিয়োগের একটি গুরুতৃপূর্ণ খাত হল বায় মুদারাবা । বিশ্বের ইসলামী ব্যাংকগুলো এ পদ্ধতিতে বিনিয়োগ করে ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করছে। বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলোতে এ পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে এবং ব্যবসায়-বাণিজ্যে আশানুরূপ সাফল্যের স্বাক্ষর রাখছে। | খ. বায় মুশারাকা বায় মুশারাকা ব্যবসায়-বাণিজ্যে অর্থ বিনিয়োগের ইসলামী পদ্ধতিগুলোর অন্যতম । মুশারাকা শব্দটি আরবি শিরকাতুন (4১) শব্দ থেকে উদ্গত১১।. ফিক্হশান্ত্রে ৯৬. ইবনে মানযুর, লিসানুল আরাব, বৈরুত: দারুল ইহইয়াউত তুরাছিল আরাবী, ১৯৯৬, খ.৭, পৃ. ৯৯ ///.1090709071.00])
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।