ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

অংশীদারি ব্যবসায় অর্থায়ন : ইসলামী দৃষ্টিকোণ ৬৯ ইয়াকুব আল-মাদানী বর্ণনা করেছেন, তাকে উসমান ইবনে আফ্ফান রা. মুদারাবার ভিত্তিতে কিছু মাল দিয়েছিলেন এ শর্তে যে, তিনি পরিশ্রম করবেন এবং মুনাফার মধ্যে উভয়েই শরীক হবেন ।৯ মুদারাবা সম্পর্কে ইসলামী আইনবিদগণের অভিমত হল, মানুষের প্রয়োজনে মুদারাবা বা অংশীদারি ব্যবসায় বৈধ করা হয়েছে। কারণ কোন কোন বিস্তবান ব্যক্তি ব্যবসায়- বাণিজ্য সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ হয়ে থাকে । আবার কোন কোন দরিদ্র লোক এ সম্পর্কে অনেক অভিজ্ঞতা রাখে এবং ব্যবসায়ের কৌশলাদি সম্পর্কে অত্যন্ত ওয়াকিফহাল হয়। তা ছাড়া মহানবী স. -এর আবির্ভাবের আগেও মুদারাবা পদ্ধতি প্রচলিত ছিল। উত্তম মনে করে তিনি এই পদ্ধতিতে ব্যবসা করার অনুমতি প্রদান করেন। রসূলুল্লাহ স. -এর সাহাবীগণও এ পদ্ধতিতে ব্যবসায়-বাণিজ্য করেছেন।১৪ 547৮ ইসলামে মুদারাবা বৈধ । পারস্পরিক সহযোগিতার লক্ষ্য বাস্তবায়নের জন্য অর্থ ধিনিয়োগের ক্ষেত্র হিসেবে মুদারাবা ব্যবসায় একটি উত্তম পদ্ধতি । তাই ইসলামে এপ ব্যবসায় পদ্ধতি বৈধ । মুদারাবার শর্তাবলী মুদারাবা পদ্ধতিতে ব্যবসায়-বাণিজ্য বৈধ হওয়ার নিমিত্তে নি্ন বর্ণিত শর্তগুলো পূরণ করা প্রয়োজন:১ ১. মুদারাবা চুক্তিতে দু'টি পক্ষ থাকে। একপক্ষ সাহিব আল-মাল (পুঁজিপতি) হিসেবে ব্যবসার সমুদয় মূলধন যোগান দেয় এবং অপরপক্ষ মুদারিব (ব্যবসায় পরিচালনাকারী) হিসেবে তার শ্রম, মেধা ও সময় বিনিয়োগ করে ব্যবসায় পরিচালনা করে। উভয় পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তিটি লিখিত হতে হবে। ২. পুঁজিদাতা মুদারিবকে যে পুঁজি প্রদান করবে তা অবশ্যই নগদ মুদ্বা হতে হবে। তবে পুঁজিদাতা নগদ অর্থের পরিবর্তে মুদারিবকে কিছু মাল প্রদান করে এর বিক্রয়লন্ধ অর্থ দ্বারা মুদারাবা ব্যবসায় করতে বললে তাও বৈধ হবে। ৩. চুক্তি সম্পাদনের সময় মূলধনের পরিমাণ সুনির্দিষ্ট করে দিতে হবে, যাতে পরে এ নিয়ে কোন বিবাদের সূত্রপাত না ঘটে। ৪. মূলধন নগদ অর্থ হতে হবে । খাণের ছারা মুদারাবা বৈধ হবে না । ৫. সমুদয় মূলধন মুদারিবের হাতে নিরক্কৃশভাবে অর্পণ করতে হবে যেন মুদারিব স্বয়ং তা বিনিয়োগ করতে পারে । এতে পুঁজিদাতা কোন নিয়ন্ত্রণ রাখতে পারবে না। ১. ড্টর মুহাম্মদ ইউসুফুদ্দীন, ইসলামের অর্থনৈতিক মতাদর্শ, ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২০০৩, খ.১, পৃ. ১৮২ ১৪. মোঃ আবু তাহের, ইসলামের অর্থনৈতিক ইতিহাস ও ব্যাকিত ঢাকা: চলক প্রকাশনী, ২০০৬, পৃ. ৩১৩ ৯. প্রাগুক্ত, পৃ. ৩০৯-৩১০ ///.10707079071.001)

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।