ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

জার্নালটির বর্তমান সংখ্যায় আটটি গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে; যার প্রত্যেকটিতে ইসলামের আলোকে জীবনঘনিষ্ঠ আধুনিক জীবন জিজ্ঞাসার কিছু জবাব উপস্থাপিত হয়েছে। যেমন, রসূলুল্লাহ স. কর্তৃক সম্পাদিত “মদীনা সনদ" যে বিশ্বের প্রথম লিখিত সংবিধান তা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। তেমনিভাবে আলোচনা করা হয়েছে, “ইসলামী আইনে তাবীর : ধরন ও প্রকৃতি', “ব্যভিচার প্রতিরোধে প্রচলিত ও ইসলামী আইন", 'অংশীদারি ব্যবসায়ে অর্থায়নে ইসলামী দৃষ্টিকোণ", “ইসলামী মুদ্রার উৎপত্তি ও বিকাশের ইতিহাস, নারী-পুরুষের বিবাহে ধর্ম প্রসঙ্গ, মালিকানা বিহীন ভূমির ইসলামী বষ্টননীতি, ব্যবসায়-বাণিজ্যে মজুদদারি ইত্যাদি বিষয় । উল্লেখিত বিষয়গুলো অতি গুরুতপূর্ণ এবং বর্তমান সময়ে খুবই আলোচিত। প্রবন্ধকারগণ কুরআন-হাদীসের আলোকে অত্যন্ত তথ্যভিত্তিক প্রবন্ধসমূহ উপস্থাপন করেছেন। আমরা আশা করি পাঠকবর্গ তাদের অনেক প্রশ্নের জবাব এই প্রবন্ধগুলোতে পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সহায় হোন। -ড. মুহাম্মদ আবদুল মাবুদ ///.10707079091.00])

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।