ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ١٦٢
📝 نص 📖 PDF

৬৮ ইসলামী আইন ও বিচার মালিককে শ্রমের ক্ষতি বহন করত্তে হয়। এ দৃষ্টিকোণ থেকে “মুদারাবা' ব্যবসাকে মুনাফায় অংশীদারি কারবারও বলা হয়। তাই মুদারাবা কারবারে লাভ হলে ব্যবসার শুরুতে কৃত চুক্তির শর্তানুসারে সাহিব আল-মাল এবং মুদারিৰ উভয়েই উক্ত লাভ. ভাগ করে নেয়। পক্ষান্তরে ব্যবসায় লোকসান হলে সম্পূর্ণ লোকসান কেবল সাহিব আল-মাল তথা পুঁজি সরবরাহকারীকেই বহন করতে হয়। আর এক্ষেত্রে মুদারিবের ব্যয়িত শ্রম, বুদ্ধি ও সময় বৃথা যায়। মুদাবির কোন লাভ পায় না এটাই তার লোকসান। উল্লেখ্য, ব্যবসায় পরিচালনায় মুদারিবের অবহেলাজনিত কোন কারণে কিংবা চুক্তির শর্ত ভঙ্গের কারণে লোকসান হলে সেক্ষেত্রে লোকসানের দায়ভার মুদারিবকেই বহন করতে হয়। কেননা এক্ষেত্রে পুঁজির মালিকের কোন ভূমিকা থাকে না*। সুতরাং মুদারাবা কারবারে মুদারিবকে সততা, নিষ্ঠা, বিশ্বস্ততা, দক্ষতা এবং সঙ্গে ব্যবসায় পরিচালনা করতে হয়। কারণ কারবারে মুদারিব ট্রাস্টি এবং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করে। তাই তার দায়িত্ব অবহেলাজনিত এবং ইচ্ছাকৃত কারণে লোকসান হলে সে দায়িত্ব মুদারিবকে বহন করতে হয় ।১০ বায় মুদারাবার বৈধতা পরস্পর সহযোগিতামূলক ব্যবসার ক্ষেত্রে মুদারাবা হচ্ছে অন্যতম । মহান আল্লাহ্‌ কুরআন মাজীদে বলেন, “কেউ কেউ আল্লাহ্র অনুথহ (ব্যবসায়-বাণিজ্য) সন্ধানে দেশ-বিদেশ ভ্রমণ করবে” ।১ এ আয়াতটি মুদারাবা ব্যবসার ভিত্তি হিসেবে স্বীকৃত। নবুয়ত লাভের আগে রসূলুল্লাহ স. খাদীজা রা. -এর মূলধন ছারা এরূপ শরীকানা ব্যবসায় করেছিলেন । নবুয়ত লাভের পর তিনি এভাবে ব্যবসায় করার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। তাই সাহাবা কিরামের অনেকেই এ পদ্ধতিতে ব্যবসায়-বাণিজ্য করেছেন+২। খায়বর বিজয়ের পর রসূলুল্লাহ স.-ভাগা-ভাগির ভিত্তিতে সেখানকার জমি-যিরাত ইহুদীদেরকে দান করেন। রসূলুল্লাহ স. খায়বরের জমি-যিরাত ইহুদীদেরকে এ শর্তে দান করেন যে, তারা এতে শ্রম বিনিয়োগ করবে এবং এতে উৎপাদিত ফসলের অর্ধেক পাবে । সাহাবীগণও মুদারাবার মাধ্যমে কারবার করতেন। ৯. শামসুদ্দীন আস-সারাখসী, আল-মাবসুত, বৈরুত: দারুল মা'রিফাহ, ১৪১৪ হি., খ. ২২, পৃ. ১৫২; আলী আল-খাফীফ, আশ-শিরকাতু ফীল ফিকহিল ইসলামী, আল-কাহেরা: দারুন নশর, ১৯৬২, পৃ. ৭৪; 1. [01008] 0108012, 10/2705 ৫ 45146076127) 5951277, [.61555061: 15121010 10011021101, 1985, 7১. 250 ১০, 2. [তা 0001, 1010, 0. 248; অধ্যাপক মুহাম্মদ শরীফ হুসাইন, ইসলামী ব্যাংকিং হাতার ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ১৯৯৬, পৃ. ১৩০ আল-কুরআন, ৭৩:২০ 4919-৮5%2 ০870$947% 82 ন্‌ , সম্পাদনা পরিষদ, ব্যবসা-বাণিজ্য সংক্রা মাসআলা-যাসায়েল, প্রাগুক্ত, পৃ. ৩১ //4.10907079091.001)

— صفحة ٦٩ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.