৬৪ ইসলামী আইন ও বিচার সংশোধন হবার সুযোগ থাকে না। ইসলামী আইন এ ক্ষেত্রে অবিবাহিত ধর্ষণকারীকে একশ বেত্রাঘাতের নির্দেশ দিয়ে হালকা শাস্তি প্রদান করে সংশোধন হওয়ার সুযোগ করে দিয়েছে। পঞ্চমত: প্রচলিত আইনে স্বীয় স্ত্রীর সাথে সহবাসের ক্ষেত্রে সর্বনিশ্ন বয়সসীমা নির্ধারণ করে দিলেও ইসলামী আইন এরূপ কোন কঠোরতা আরোপ না করে পথকে সুগম করেছে। তাই ইসলামী আইন অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে প্রচলিত আইনের চেয়ে অধিক যুগোপযোগী ও যৌক্তিক। ষষ্ঠত: প্রচলিত আইনে ব্যভিচারীকে স্বীয় অপরাধের জন্য কারাদণ্ড প্রদান করা হয়। অপরাধী কারাভোগের মাধ্যমে সংশোধন হয় না। বরং কারাগারে অপরাধচক্রের সঙ্গে বসবাসের ফলে সে আরো নতুন নতুন অপরাধের প্রশিক্ষণ গ্রহণ করে। ফলে পরবর্তীতে তার দ্বারা আরো বড় বড় অপরাধ সংঘটিত হতে দেখা যায়। উপরোক্ত সকল দিক বিবেচনায় ইসলামী আইন প্রচলিত আইন থেকে অধিক যুগোপযোগী ও অত্যাধুনিক। উপসংহার সভ্য সমাজে ব্যভিচার একটি ঘৃণ্য অপরাধ । এ জঘন্য অপরাধ থেকে মানব জাতিকে রক্ষার লক্ষে যুগে যুগে ও দেশে দেশে বিভিন্ন পর্যায়ে আইন প্রণয়ন করা হয়েছে । কিন্ত তা সত্তেও সমাজ থেকে এ জঘন্য অপরাধ নির্মূল করা সম্ভব হচ্ছে না; বরং অপরাধ দমনের জন্য যত পদক্ষেপ নেয়া হচ্ছে, সমাজে অপরাধীর সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে । মানব রচিত কোন প্রচেষ্টাই যেন সফলতা দেখাতে পারছে না। অথচ ইসলাম একমাত্র কল্যাণময় জীবন বিধান হিসেবে অপরাধমুক্ত সমাজ গঠনের এক চমতকার চু্টান্ত স্থাপন করেছে। ইসলামী আইনে দু'টি মূলনীতি লক্ষ করা যায়, অপরাধ নিয়ন্ত্রণ ও সমাজকে রক্ষা করা। ইসলাম অপরাধের সুযোগ ও সম্ভাবনাকে প্রথমেই বন্ধ করে দেয় এবং এর মাধ্যমে অপরাধের বিরুদ্ধে তাদেরকে সচেতন করে তোলে । এরপরও কেউ অপরাধে লিপ্ত হয়ে সমাজের মানবিক ও নৈতিক মূল্যবোধ ধ্বংস করতে চাইলে ইসলাম তার বিরুদ্ধে কঠোরতর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধাবোধ করে না। আল্লাহ সকলের স্রষ্টা হিসেবে জানেন, কিসে মানব সমাজের জন্য মঙ্গল এবং কিসে অমঙ্গল। ব্যভিচার ও অপরাধমুক্ত সমাজ গঠনের এই স্বাভাবিক ও বৈজ্ঞানিক প্রক্রিয়াটি কুরআন ও সুন্ায় বিস্তারিত আলোচিত হয়েছে । যদি মানব সমাজে বিশেষ করে মুসলিম সমাজে এই ইসলামী আইন বাস্তবায়ন করা যায় তাহলেই কেবল ব্যভিচারমুক্ত সমাজ গঠন সম্ভব । //4.10907079091.00)
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।