ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ব্যভিচার প্রতিরোধে প্রচলিত ও ইসলামী আইন ৬৩ পারস্পরিক শৃংখলা বিনষ্ট হয়। অবৈধ সন্তানের জন্ম হয়। এতে সন্দেহ নেই যে, অবৈধ সন্তান মানবিক অধিকার থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত হয় এবং তার জীবন ধারণ ও লালন-পালনের সুযোগ-সুবিধা তার জন্য সহজলভ্য হয় না। তার স্বাভাবিক জীবন পথে অনেক বাধা-বিপত্তি ও অপমানের সম্মুখীন হতে হয়। যদিও মাতা-পিতার অপরাধ সন্তানের উপর বর্তায় না, তবুও সমাজ অবৈধ সন্তানকে পূর্ণ সামাজিক মর্যাদা দিতে সম্মত হয় না। অতএব সন্তানের জন্য এমন একটি ঠিকানা প্রয়োজন যেখানে তার পিতামাতার অভিভ্াবকতব ও ন্নেহ মমতার স্বাতাবিকতে জীবন গড়া সহায়ক হয়। ব্যভিচারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আখ্যায়িত করে পারিবারিক শৃংখলা রক্ষা করেছে. এবং পবিত্র বংশধারার ধারাবাহিকতা ও সভ্যতা প্রতিষ্ঠা করেছে। মানুষের যৌন চাহিদা পূরণ এবং বংশধারার পবিভ্রতা রক্ষার জন্য প্রাচীন কাল থেকে যে বৈবাহিক প্রথা চলে আসছে তা কেবল ইসলামী আইনের মাধ্যমে রক্ষা করা সম্ভব । তৃতীয়ত: প্রচলিত আইনে ব্যভিচারের জন্য শুধু পুরুষের শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। কোন নারী যদি পারস্পরিক সম্মতিক্রমে বিবাহ-বহির্তুত যৌন মিলন করে সে ক্ষেত্রে নারীকেও অপরাধী হিসেবে চিহ্নিত করে তার জন্য শান্তির ব্যবস্থা করা হয়নি। অথচ সমাজের প্রতি লক্ষ করলে দেখা যায় যে, যিনা ব্যভিচারে নারীদের ভূমিকা রয়েছে। তাই মহান আল্লাহ যিনার শাস্তি বর্ণনায় ব্যভিচারিনী নারীকে প্রথমে এবং ব্যভিচারী পুরুষকে পরে উল্লেখ করে বলেন, “ব্যভিচারী নারী ও ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে একশ করে বেত্রাঘাত কর।”১ অতএব প্রচলিত আইনে ব্যভিচারী নারীদেরকে শাস্তি প্রদান না করে শুধু ব্যভিচারী পুরুষদেরকে শাস্তি প্রদান করায় সমতা বা ইনসাফ করা হয়নি। অথচ ইসলামী আইন এ ক্ষেত্রে নারী-পুরুষ উভয়কে সমান অপরাধী বলে উল্লেখ করে ইনসাফ প্রতিষ্ঠা করেছে। চতুর্ঘত: প্রচলিত আইন ইসলামী আইনের ন্যায় শুধু ধর্ষণকারীকেই অপরাধী হিসেবে চিহ্িত করেছে। তবে উভয় আইনের মধ্যে শাস্তির ক্ষেত্রে পার্থক্য রয়েছে। প্রচলিত আইনে ধর্ষণকারীকে বিবাহিত বা অবিবাহিত হিসেবে চিহিত করে শাস্তির পার্থক্য করা হয়নি। একজন অবিবাহিত পুরুষ যার প্রাকৃতিক চাহিদা মেটানোর কোন উপায় নেই, সে যদি উত্তেজনা বা কুপ্রবৃত্তির শিকার হয়ে বিপদগামী হয়, সে অবস্থায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হলে তার »*. আল-কুরআন, ২৪: ২ 2:৫৯ 25৮4: ৯৯3 0519৯৬ ৪903 2908 //4.10907079071.001)

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।